Better Life with Steem || The Diary Game || December 07, 2025

in Incredible India4 months ago

cover-photo.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৭ই ডিসেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

আজকে সকাল ৯টা নাগাদ আমার ঘুম ভাংলো। সুতরাং ময়লা ফেলার কোনও অবকাশ আজ আর আমার কাছে নেই। তাই আমি ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ কফি করে আজকের আনন্দবাজার পত্রিকা পড়ে নিলাম। আজকের নিউজপেপার পড়া হয়ে গেলে আমি বাজারে গিয়ে কিছু সব্জী কিনলাম। আজ আর মাছ, মাংস কিছু কিনলাম না কারণ আজকে যথেষ্ট দেরীতে ঘুম থেকে উঠেছি। বাড়ী ফেরার পথে আমি ২০০ গ্রাম পেটাই পরোটা কিনে নিলাম। বাড়ী ফিরে পরোটা খেতে গিয়ে দেখলাম যে পরোটার টুকরোগুলো একদম ঠাণ্ডা। আমি ১০০ গ্রামের বেশি পরোটা খেতে পারলাম না, বাকিটা আমি ময়লার বাক্সে ফেলে দিলাম, নাহলে আমি খুব একটা খাবার নষ্ট করার পক্ষপাতী নই।

এরপর এক কাপ চা খেয়ে নিয়ে আমি ওয়াশিং মেশিনে কিছু জামাকাপড় জল আর সাবান গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখলাম। ১৫ মিনিট পর আমি ওয়াশিং মেশিন চালু করে দিয়ে সব বাসনপত্র মেজে নিলাম। তারপর সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে ফেললাম। ততক্ষণে জামাকাপড় ওয়াশিং মেশিনে কেচে, ধুয়ে ৮০% শুকানো হয়ে গেছে। আমি জামাকাপড়গুলো এক এক করে ওয়াশিং মেশিন থেকে বাইরে বার করে বারান্দায় মেলে দিলাম।

“দুপুর”

দুপুর ১টা নাগাদ আমি গাঙ্গুলীবাগানে বৌদির হোটেল থেকে ১টা কাতলা মাছের থালি নিয়ে আসলাম। বাড়ী ফিরে স্নান করে নিয়ে আমি লাঞ্চ করতে বসলাম। আজকে আমার লাঞ্চের মেনু ছিল ভাত, মুসুর ডাল, আলু চোখা, মুড়িঘন্ট আর কাতলা কালিয়া। লাঞ্চের পর আমি একটা গোটা কাঁচা আমলকী খেয়ে ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

2.jpg

3.jpg

4.jpg

বিকেল ৫টার পর ঘুম থেকে উঠে সন্ধ্যে দিয়ে এক কাপ চা করে খেয়ে নিয়ে আমি হাঁটতে বের হলাম। আজকে মেন রোডে হাঁটতে যাইনি, পাড়ার গলিগুলোর মধ্যেই কিছুক্ষণ হেঁটেছি। হেঁটে বাড়ী ফিরে আমি থাম্মুডু মুভিটা দেখা শুরু করলাম। এটা একটা দক্ষিণ ভারতীয় সিনেমা আর মুভিটা মোটামুটি হয়েছে, না খুব ভালো, না খুব খারাপ।

“রাত”

5.jpg

রাত ৯টার পর আমি গাঙ্গুলীবাগানে বিপদদার দোকান থেকে এক প্লেট ড্রাই চিলিচিকেন আর ৬টা রুমালি রুটি কিনে আনলাম। এটা গাঙ্গুলীবাগানের একমাত্র দোকান যে সুইগী বা জোম্যাটোর থেকে অর্ডার গ্রহণ করে না। অবশ্য ওনাদের কোনও প্রয়োজন নেই কারণ ওনাদের দোকানে সবসময় অস্বাভাবিক ভীড় লেগে থাকে।

বাড়ী ফিরে আমি আবার মুভিটা দেখতে লাগলাম। আজকে অনেকদিন পর আমার দিদি রাত ১১টা নাগাদ আমার ফ্ল্যাটে আসলো। সত্যি বলতে ও আসলে আমার বেশ ভালোই লাগে, নাহলে তো সারাটা দিন আমি একা একা থাকি। দিদি বললো যে ওদের কাজের চাপ এখন অনেকটা কমেছে। দিদি বাড়ী চলে গেলে আমি মুভিটা দেখা শেষ করলাম। তারপর আমি রুমালি রুটি আর ড্রাই চিলিচিকেন দিয়ে ডিনার করে নিয়ে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ৭ই ডিসেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67112.13
ETH 2051.17
USDT 1.00
SBD 0.49