Better Life with Steem || The Diary Game || June 29, 2026
বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২৯শে জুনের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ৭টার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম। এরপর ময়লার গাড়ী আসলে আমি গাড়ীতে এক প্যাকেট ময়লা ফেলে দিয়ে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। তারপর বাঘাযতীন বাজারে গিয়ে বেগুন, টম্যাটো, কাঁচা লঙ্কা আর আড় মাছ কিনলাম।

বাড়ী ফেরার পথে আমি ব্রেকফাস্টের জন্য পেটাই পরোটা আর একটা মালপোয়া কিনে নিলাম। বাড়ী ফিরে ব্রেকফাস্ট করে এক কাপ চা খেয়ে নিয়ে আমি সব বাসি বাসনপত্র মেজে ফেললাম। তারপর সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে আমি বেগুন আর টম্যাটো দিয়ে আড় মাছের ঝোল রান্না করলাম। এদিকে ইন্ডাকশনে ভাতও ততক্ষণে হয়ে গেছে। এরপর আমি ঘন্টাখানেক অনলাইনে কাজ করলাম।


দুপুর ১টা থেকে ২টোর মধ্যে আমি স্নান করে নিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চের পর আমি ২টো পাকা আম খেলাম। এরপর অনলাইনে ২ কেজি পাকা ল্যাংড়া আম অর্ডার করলে ৩০ মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে গেলো। তারপর আমি কিছুক্ষণের জন্য ঘুমাতে চলে গেলাম।
সন্ধ্যে ৬টা নাগাদ আমার ঘুম ভাংলে আমি সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে অনলাইনে কাজ করতে বসলাম। আজকে আর বাইরে হাঁটতে বের হইনি আর তাছাড়া বৃষ্টিও হচ্ছিলো।

রাত ৯টার পর আমি পাড়ার গিনি হোটেল থেকে ডাবল ডিম দিয়ে এগ রোল কিনে আনলাম। ঘরে ফিরে এগ রোল খেয়েই আমি আজকের ডিনার সারলাম। ডিনার হয়ে যাওয়ার পর আমি সাউথ ইন্ডিয়ান মুভি কারা দেখা শুরু করলাম। রাত ১০টার পর জামাইবাবু আমায় ডাকতে আসলে আমি ওর সাথে পাড়ার ক্লাবে বড়ো স্ক্রিনে ব্রাজিল এবং জাপানের ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এর নক আউট ম্যাচ দেখতে গেলাম।
ক্লাবের মাঠ যথেষ্ট ভিজে ছিল কিন্তু অনেক লোক হয়েছিল আর সকলের সাথে মিলে ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখার মজাই আলাদা। জাপান প্রথম অর্ধে গোল দিয়ে দেওয়ায় যথেষ্ট টেনশনে পড়ে গিয়েছিলাম। কিন্তু ব্রাজিল দ্বিতীয়ার্ধে যথেষ্ট ভালো খেলে সমতা ফেরায় আর ইনজুরি টাইমে গোল করে নক আউট ম্যাচটা অবশেষে ২-১ ব্যবধানে জেতে।

যদিও আজকে নেইমারকে খেলানো হয়নি তবে ব্রাজিল জেতায় আমি খুশি। রাত ১টার আগে আমরা সবাই মানে আমি, জামাইবাবু আর ওর ভাই যে যার বাড়ী ফিরে গেলাম। ঘরে ফিরে আমি দেখলাম যে আমার বেশ খিদে পেয়ে গেছে, তাই আমি ভাত আর মাছ মাইক্রোওয়েভে গরম করে নিয়ে দ্বিতীয়বার ডিনার করলাম। এরপর আমি আবার কারা মুভিটা দেখা শুরু করলাম।
রাত ২টোর পর আমার বেশ ঘুম পেয়ে গিয়েছিল, তাই আমি ল্যাপটপ, লাইট, ফ্যান সব সুইচ অফ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২৯শে জুনের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/2072019016689094741