Better Life with Steem || The Diary Game || October 30, 2025

in Incredible India5 months ago

header-photo.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৩০শে অক্টোবরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

আজ সকাল ৮টার সময় আমি ঘুম থেকে উঠলাম। আজকে যথারীতি ময়লা ফেলা হলো না কারণ ময়লার গাড়ী ৭টার সময় আমাদের গলিতে আসে। তাই রুটিনমাফিক ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে আমি আজকের খবরের কাগজ পড়তে বসলাম। তারপর একটু বাঘাযতীন বাজারে গেলাম টম্যাটো আর তেঁতুল কিনতে। মাছ কিনলাম না কারণ গতকাল যে কাতলা মাছ কিনে রান্না করেছিলাম সেটা দিয়ে আজকেও আমার দুবেলা খাওয়া হয়ে যাবে। বাজার করা হয়ে যাওয়ার পর আমি ওখানেই একটা দোকান থেকে ডালপুরি আর মালপোয়া খেয়ে ব্রেকফাস্ট করলাম। বাড়ী ফেরার পথে আমি মিষ্টির দোকান থেকে ২৫০ গ্রাম টক দই কিনলাম।

বাড়ী ফিরে এক কাপ খেয়ে নিয়ে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়ে আমি গ্যাস ওভেনে তেঁতুল দিয়ে টম্যাটোর চাটনি রান্না করলাম। সকাল ১১টার মধ্যে রান্না করা শেষ হয়ে গেলে অনলাইনে কাজ করতে বসলাম।

“দুপুর”

দুপুর ২টো নাগাদ মাসী কাজ করে চলে গেলে আমি স্নান করে নিয়ে কাতলা মাছের ঝোল আর টম্যাটোর চাটনি দিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চের পর আমি টক দই খেলাম। মাসীকে আর সামনের মাসের ৭ তারিখের পর থেকে কাজে রাখবো না। এমন একটা অদ্ভুত সময় কাজ করতে আসে! আমি যেদিন রান্না করি বেশিরভাগ বাসন আমাকে মেজে নিতে হয়। এরপর আমি কিছুক্ষণের জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

2.jpg

3.jpg

4.jpg

বিকেল ৫টা নাগাদ ঘুম থেকে উঠে আমি এক কাপ চা বানিয়ে খেলাম। এখন ৫টার সময়ই সন্ধ্যে হয়ে আসছে, তাই আমি সন্ধ্যে দিয়ে নিয়ে হাঁটতে বের হলাম। ৩০-৪০ মিনিটের মতো হাঁটার পর বাড়ী ফিরে আমি আরও এক কাপ চা করে স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লিখতে বসলাম।

“রাত”

5.jpg

৬ দিন পর আমি স্টিমিটের জন্য কোনও পোস্ট লিখছি। সময় পাইনি কথাটা বলা ঠিক হবে না, ওয়েব সিরিজ আর মুভি দেখে আমি সময় নষ্ট করেছি। যাইহোক, ডেইলি ডায়েরী গেম লেখা শেষ হয়ে গেলে আমি স্টিমিটে পোস্ট করে দিলাম। তারপর আমি অনলাইনে অর্ডার করে প্রভুজীর সোনপাপড়ি কিনলাম।

এরপর আমি ঘন্টাখানেক সময় ধরে কিছু অনলাইন প্রজেক্টে কাজ করলাম। তারপর বেশ কিছু নতুন মুভি আর ওয়েব সিরিজ টরেন্টের মাধ্যমে ইন্টারনেট থেকে ডাউনলোড করলাম, তবে আজকে আমি আর কোনও নতুন মুভি বা ওয়েব সিরিজ দেখিনি।

রাত ১১টার পর দিদি আসলে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। দিদি বাড়ী ফিরে যাওয়ার পর আমি খাবারদাবার সব গরম করে নিয়ে ডিনার করলাম। ডিনার করা হয়ে গেলে আমি আবার ল্যাপটপ অন করে কিছুক্ষণ ইউটিউব ভিডিও দেখলাম। তারপর বেশ রাত হয়ে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ৩০শে অক্টোবরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  
Loading...
 5 months ago 

@ahsansharif, thank you very much for your humble support.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67112.13
ETH 2051.17
USDT 1.00
SBD 0.49