একাকী ডায়মন্ড হারবার ভ্রমণ ।। Solo Trip To Diamond Harbour

গত মাসে অর্থাৎ এপ্রিলে একদিন আমার ভোর ৫টা নাগাদ ঘুম ভেঙে গেলে ঠিক করলাম যে একটু ডায়মন্ড হারবার থেকে ঘুরে আসবো। তাই ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা খেয়ে আমি বাঘাযতীন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার জীবনে আমি যা বুঝেছি যে একা থাকার মজাই আলাদা যদি তুমি অসুস্থ না হও, যদিও এটা ব্যাক্তি বিশেষে নির্ভর করে। যাইহোক, প্রথমে লক্ষ্মীকান্তপুর লোকাল আসলে আমি তাতেই উঠে বসলাম কারণ ওখান থেকেও বাসে করে ডায়মন্ড হারবার যাওয়া যায়।




লক্ষ্মীকান্তপুর পৌঁছে কিছুটা হেঁটে আমি বাসস্ট্যান্ডে গিয়ে ডায়মন্ড হারবার যাওয়ার বাসে উঠে বসলাম। বাসে উঠেই আমি বসার জায়গা পেয়েছিলাম কিন্তু পরের দিকে বাসে যথেষ্ট ভীড় বাড়ছিল। যাইহোক, ৩০-৪০ মিনিটের মধ্যে আমি ডায়মন্ড হারবার পৌঁছে গেলাম।




ডায়মন্ড হারবার পৌঁছে আমি প্রথমে ডালপুরি আর এক কাপ চা খেয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর ডায়মন্ড হারবারে একটু এদিক ওদিক ঘুরে বেড়ালাম। এই সময় আমি বেশ কিছু ছবিও তুলে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।



তারপর আমি লঞ্চঘাটে গিয়ে কুকড়াহাটি যাওয়ার টিকিট কাটলাম। লঞ্চে করে ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যেতে প্রায় ৩০-৪০ মিনিটের মতো সময় লাগলো। কুকড়াহাটি পৌঁছে দেখলাম যে ওখান থেকে এখন আর বেলুড় মঠ যাওয়ার লঞ্চ ছাড়ে না, কিন্তু ইস্কুল জীবনে আমি এখান থেকে লঞ্চে করে বেলুড় মঠ গিয়েছিলাম। তবে দেখলাম যে এখন এখান থেকে দার্জিলিং আর উত্তরবঙ্গের নানা জায়গায় যাওয়ার বাস ছাড়ে।
আমি একটা দোকানে এক কাপ চা খেয়ে নিয়ে কুকড়াহাটি লঞ্চঘাটে পৌঁছে ডায়মন্ড হারবার যাওয়ার লঞ্চে উঠে বসলাম। ডায়মন্ড হারবার পৌঁছে একটা রাস্তার ধারে হোটেলে আমি মাছ ভাত খেয়ে লাঞ্চ সারলাম।



তারপর ডায়মন্ড হারবার স্টেশনে পৌঁছে আপ শিয়ালদহ লোকালে উঠে বসলাম বাঘাযতীন স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনে এক কমবয়সী লাভবার্ডস কাপলদের দেখে খুব ভালো লাগলো। বিকেল ৪টের মধ্যে আমি বাঘাযতীন স্টেশনে পৌঁছে গেলাম। আজ আর আমি স্টেশন থেকে রিকশা বা অটো ধরলাম না। ২০ মিনিটের মতো হেঁটে আমি বাঘাযতীন মোড়ে পৌঁছলাম।
বাঘাযতীন মোড় থেকে আরও ১০ মিনিট হেঁটে আমি বাড়ী পৌঁছে গেলাম। ফেরার পথে আমি অবশ্য চিকেন চাপ আর রুমালি রুটি কিনে নিয়েছিলাম রাতে ডিনার করার জন্য। বাড়ী ফিরে এক কাপ চা খেয়ে কিছুক্ষণ অনলাইনে কাজ করলাম। তারপর রাত ১১টা নাগাদ চিকেন চাপ আর রুমালি রুটি গরম করে নিয়ে আমি ডিনার করে নিলাম। এরপর কিছুক্ষণ ইউটিউব ভিডিও দেখে লাইট, ফ্যান সব সুইচ অফ করে দিয়ে আমি ঘুমাতে চলে গেলাম।
আজ তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি।

X share: https://x.com/PijushMitra/status/2058986807317106829
Thank you for your generous support.