বিয়ের ৬ মাস সম্পূর্ণ হওয়ায় আমাদের ছোট্ট আয়োজন (প্রস্তুতি পর্ব)

in Incredible India9 days ago

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে আরও একটি নতুন দিনের গল্প শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। বিয়ের দিনটি সকলের কাছেই একটা বিশেষ দিন। আর যারা নবদম্পতি আমার মনে হয় তাদের কাছে এই দিনটা আরো অনেক বেশি স্পেশাল। সময়ের সাথে সাথে হয়তো আমরা প্রতি মাসে ওই বিশেষ দিনটির কথা মনে রাখি না, তবে বছর শেষে আবার যখন দিনটি আসে, তখন ওই দিনটি শুধু একা আসেনা তার সাথে নিয়ে আসে হাজারো মিষ্টি মধুর স্মৃতি। তাই দিনটিকে আরো স্পেশাল করে তুলতে আমরা নিজেদের মতো করে দিনটিকে উদযাপন করি। জানি সময়ের সাথে সাথে হয়তো জটিলতা বাড়বে, তখন হয়তো প্রতিবছর এই দিনটিকে উদযাপনও করা হবে না। তাই যতদিন সেই জটিলতার ঘুরপাকে না পড়ছি ততদিন অন্তত দিনটিকে উদযাপন করা যাক।

1000475703.jpg

গত ৩ রা ফেব্রুয়ারি আমাদের বিয়ের ৬ মাস সম্পূর্ণ হলো। তাই আমরা ভেবেছিলাম ছোট করে নিজেরাই এই ছয় মাস পূর্তির উদযাপন করবো। তাই বিকেল বেলায় আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম কেক কেনার উদ্দেশ্যে। বিকেলবেলাতেই বেরিয়েছিলাম কারণ রাতের দিকে গেলে ছোট সাইজের কেক আর available থাকে না। আর আমরা যেহেতু কাউকেই ইনভাইট করছি না তাই আমাদের বড় কেকের কোন প্রয়োজন ছিল না। তাই আমরা একটা ছোট সাইজের চকলেট কেক কিনে নিই। কেকটার দাম ছিল ভারতীয় মূল্যে ২৭৫ টাকা। এটা খেতে অসাধারণ ছিল। আমি আর আমার বর মিলেই বেশিরভাগটা খেয়েছিলাম কারণ শ্বশুরমশাই এবং শাশুড়ি মা অতটা কেক খেতে ভালোবাসেন না।

1000475696.jpg

কে কেনার পর আমরা চলে গিয়েছিলাম একটা ফুলের দোকানে। ফুলের দোকানটা আমাদের পরিচিত ছিল। আমি কোনদিনও মাথায় জুঁই ফুল দিইনি। তাই খুব শখ হচ্ছিল খোঁপা করি জুঁইফুল মাথায় দেব। জুঁই ফুলের গন্ধ অসাধারণ। তাই দোকানে গিয়ে একটা জুঁইফুলের মালা কিনে নিই। জুঁই ফুলের মালার দাম সাধারণত একটু বেশিই হয় তবে সেইদিন দোকানে একটি মাত্র জুঁই ফুল অবশিষ্ট ছিল। তাই খুব কম দামই নিয়েছিল। একটি জুঁই ফুলের মালার দাম নিয়েছিল ভারতীয় মূল্যে ৪০ টাকা। জুঁই ফুলের পাশাপাশি আমরা নিয়েছিলাম ছয়টা গোলাপ ফুল। গোলাপ ফুল গুলো মাঝারি সাইজের ছিল। এক একটির নাম নিয়েছিল ভারতীয় মূল্যে ৫ টাকা। মানে আমরা সর্বমোট ৭০ টাকার ফুল কিনেছিলাম।

1000475694.jpg

এরপর ডেকোরেশনের জন্য আমাদের আরো অনেক কিছু কিনতে হত। তাই আমরা চলে গিয়েছিলাম একটা স্টেশনারি দোকানে। সেখানে ডেকোরেশনের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। আমরা ৫ টাকা দামের ১০ টা golden ও megenta রং এর বেলুন কিনেছিলাম। সেই সাথে কিনেছিলাম ১০ টা candle, আর কিনেছিলাম both side tape ও দুটো stick ক্যান্ডেল। বাড়ি আসার পথে আরও একটি দোকান থেকে কিনে নিয়েছিলাম একটি ডেয়ারি মিল্ক ও একটি KitKat। এই সমস্ত কিছু আমাদের প্রয়োজন ছিল ছোট্ট আয়োজনের জন্য। এই সমস্ত কিছু কিনে আমরা বাড়ি চলে আসি। তারপর আমি লেগে পড়ি ডেকোরেট করার জন্য। বেলুন ফোলানোর যন্ত্র বাড়িতেই ছিল তাই আর কিনতে হয়নি। অল্প সময়ের মধ্যেই কয়েকটা বেলুন ফুলিয়ে খাটের এক সাইডে সাজিয়ে ফেলেছিলাম। এই ছয় মাস পূর্তি উপলক্ষ্যে আমি আমাদের দুজনের বিয়ের একটা ফটো ফ্রেম বানিয়ে এনেছিলাম।

1000475699.jpg

এই ছিল আমাদের ছোট্ট আয়োজন। আজ এখানেই শেষ করছি। পরবর্তী পোস্টে আমি বাকি পর্ব শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  

TEAM 5

Congratulations! Your post has been upvoted from sc-07 account.

1000093596.png

Curated by : @ sduttaskitchen
Loading...