চিকেন রান্নার রেসিপি

in Incredible India3 days ago

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে একটি ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে। রবিবার এলেই কেমন যেন একটু ভালো-মন্দ খাবার খেতে মন চাই। আর বাড়ির সকলেই রবিবারে একটু চিকেন বা মটন খেতে চায়। তাই গত রবিবারে আমাদের বাড়িতে চিকেন রান্না করা হয়েছিল।

1000402469.jpg

চলুন তাহলে দেখে নিই কিভাবে আমি রান্নাটা করেছিলাম----

উপকরণ

নংসামগ্রীপরিমাণ
আলুতিনটে বড় মাপের আলু
নুনপরিমাণ মতো
হলুদপরিমাণ মত
জিরের গুঁড়োদুই চামচ
টমেটো১ টা
কাঁচা লঙ্কা১৪-১৫ টা
আদাপরিমাণ মত
পেঁয়াজতিনটে বড়
সরষের তেলপরিমাণ মত
১০লঙ্কার গুঁড়োএক চামচ
১১তেজপাতাদুটো
১২রসুন১ টা বড় মাপের
১৩মাংস৫০০ গ্রাম
১৪গোটা গরম মসলাসামান্য
১৫গরম মসলা১চামচ
১৬ধনে গুঁড়ো১ চামচ

পদ্ধতি

ধাপ ১ :

প্রথমে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম।

1000402453.jpg

ধাপ ২ :

এরপর দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম ও পরিমাণ মতো লঙ্কা, আদা ও রসুন ছাড়িয়ে নিয়েছিলাম।

1000402450.jpg

ধাপ ৩ :

এরপর কুঁচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম।

1000402452.jpg

ধাপ ৪ :

এরপর কেটে ধুয়ে রাখা আলু গুলোতে অল্প হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এরপর ওভেনে কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। সরষের তেল গরম হয়ে এলে, তার মধ্যে আলু গুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপর আলু গুলোকে একটু ভেজে নিয়েছিলাম।

1000402448.jpg

ধাপ ৫ :

এরপর ওই তেলের মধ্যেই আরো একটু তেল অ্যাড করেছিলাম। তারপর তেল গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মসলা ও তেজপাতা দিয়ে দিয়েছিলাম।

1000402455.jpg

ধাপ ৬ :

তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুঁচানা পেঁয়াজ এবং পরিমাণ মতো লবণ। একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেস্ট করে রাখা মসলা ও একটা টমেটো।

1000402457.jpg

ধাপ ৭ :

এরপর একটি বাটির মধ্যে দুই চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো ও এক চামচ জিরা গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে নিয়েছিলাম। আর অন্যদিকে কড়াইয়ে মশলাটা ভাজতে থাকব।

1000402459.jpg

ধাপ ৮ :

এরপর গুলে রাখা মসলাটা কড়াই এ ঢেলে দেবো। তারপর মসলাটা ভালোভাবে কষতে থাকবো।

1000402461.jpg

ধাপ ৯ :

মসলা থেকে তেল ছেড়ে এলে তার মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। যখন সব মসলাগুলো গুলেছিলাম তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম।

1000402463.jpg

ধাপ ১০ :

এরপর মাংস গুলো মসলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। তারপর তার মধ্যে ভেজে রাখা আলু গুলো দিয়ে দেব।

1000402465.jpg

ধাপ ১১ :

তারপর তার মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেব। আলু ও মাংস সিদ্ধ হওয়ার মতো জল দিতে হবে। তারপর ভালোভাবে ফুটিয়ে জলটা শুকিয়ে নেব। মাংস এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমাদের রান্না সম্পূর্ণ হবে।

1000402467.jpg

ধাপ ১২ :

সবশেষে এক চামচ গরম মশলা দিয়ে দেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিকেন।

1000402468.jpg

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 70872.28
ETH 2078.95
USDT 1.00
SBD 0.51