আর্ট এক্সিবিশনের শেষ পর্ব
নমস্কার বন্ধুরা,
সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে আমার গত বছরের আর্ট এক্সিবিশন পরিদর্শন এর শেষ পর্ব নিয়ে। ইতিমধ্যে আপনাদের সাথে আমি আর্ট এক্সিবিশনে দেখা অনেক ছবিই শেয়ার করেছি। তবে আরও কিছু ছবি গ্যালারি তে রয়েছে। আজ আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছি।

ওপরে যে ছবিগুলি আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি.....
১ :
ওপরের বাম দিকের ছবিটি সম্পর্কে প্রথমে বলি। এখানে একটি মানুষের মুখের ছবি দেওয়া রয়েছে, যার সামনে দিকটা খোলা জানালার মত আঁকা রয়েছে। আর সেই খোলা জানালার মধ্যে দিয়ে একটি শান্ত মুখ দেখা যাচ্ছে যার চোখগুলো বন্ধ রয়েছে। আমার মনে হয় এই ছবির মধ্যে দিয়ে মানুষের অন্তরাত্মা বা অন্তরের সত্ত্বাকে বোঝানো হয়েছে।
২ :
এবার উপরের ডান দিকে ছবিটি সম্পর্কে বলি। এই ছবিতে আমরা একটি বয়স্ক মানুষের ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি অসংখ্য বৃত্তের মাধ্যমে আঁকা হয়েছে। বৃদ্ধ লোকটি চশমা পরে রয়েছে এবং দেখে মনে হচ্ছে ভীষণ অভিজ্ঞ একজন ব্যক্তি। এত অসংখ্য বৃত্তের মাধ্যমে এবং সুন্দর শেডের মাধ্যমে ছবিটিকে খুব সুন্দরভাবে ও নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
৩ :
এবার নিচের বাম দিকের ছবিটি সম্পর্কে বলি। এটি একটি বিমূর্ত অবয়ব। এখানে এই ছবিতে একটি মুখকে কিছুটা বিকৃত করে দেখানো হয়েছে। ছবিতে মানুষটির চোখের আর ঠোঁটের লেখাগুলোকে এমনভাবে আঁকা হয়েছে যেন দেখে মনে হচ্ছে তা কোনো এক গভীর বিষণ্ণতা কিংবা জটিল কোনো মানসিক অবস্থাকে তুলে ধরছে। নিপুন হাতের দক্ষতায় ছবিটি যেন প্রাণবন্ত হয়ে উঠেছে।
৪ :
এবার নিচের ডানদিকের ছবিটি সম্পর্কে বলি। এখানেও একটি মানুষের অবয়ব আঁকা হয়েছে তবে পুরো ছবিটিই চৌকো চৌকো খন্ড করে আঁকা আছে। আর প্রতিটি খন্ডে আলাদা আলাদা জিনিস আঁকা আছে যেমন--চোখ, গোলক, ফুল ইত্যাদি। অবয়বটির মাথার উপরে একটি কালো পাখি বসে রয়েছে। এটা দেখে মনে হচ্ছে এটা কোন মুক্তির প্রতীক।
১ :
প্রথমেই ওপরের বাম দিকে ছবিটি সম্পর্কে বলি।এখানে প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলার একটি বিমূর্ত বা Abstract প্রতিকৃতি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তিনি পরনে একটি লাল রঙের পোশাক পরে আছেন। পাশে রয়েছে একটি খাঁচার মতো আকৃতি যার মধ্যে আছে একটি লাল পাখি। ছবিটিতে যে রঙের খেলা দেখা যাচ্ছে তা আমার খুব ভালো লেগেছে।
২ :
পরের ছবিটি অর্থাৎ উপরের ডান দিকের ছবিটি আমার খুব ভালো লেগেছে। এটি ভারতের চিত্র শিল্পের একটি ধরন, যা খুব বিখ্যাত। এত সুন্দর ভাবে ছবিটিকে ফুটিয়ে তোলা হয়েছে যে সকলেরই ভালো লাগবে।
৩ :
এবার নিচের বাম দিকে ছবিটি সম্পর্কে বলি।এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি তিনটি সুন্দর পাখি দেখা যাচ্ছে। পাখিগুলোর ঠোঁটগুলি খুব সুন্দর উজ্জ্বল হলুদ রঙের। ছবির পটভূমিতে রয়েছে নানা ধরনের জ্যামিতিক নকশা ও সুন্দর সূক্ষ্ম কারুকার্যের ব্যবহার। যা অনেকটা ট্রাইবাল আর্ট কিংবা ডুডল আর্টের মতো মনে হচ্ছে।
৪ :
সবকিছুই নিচের ডান দিকের ছবিটি সম্পর্কে বলি।এটি একটি চারকোল ড্রয়িং। এখানে আমরা একজন মোটরসাইকেল আরোহীকে দেখতে পাচ্ছি । মোটরসাইকেল আরোহী টি অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাচ্ছেন বলে মনে হচ্ছে। আরোহীটির চারপাশে ধোঁয়া বা গতির একটি আবহ খুব সুন্দর ভাবে চারকোলের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে।
১ :
উপরের বাম দিকের ছবিটিতে একটি মহিলা ফিগার আঁকা রয়েছে যেটা সাধারণত দেখে মনে হচ্ছে কোন দেবীর ছবি। এটি প্রাচীন ভারতীয় কোন ভাস্কর্য দ্বারা অনুপ্রাণিত। দেব সত্ত্বা আরোপিত মহিলাটি বহু অলংকারে সুসজ্জিত।
২ :
ওপরের ডান দিকের ছবিটিতে দেখা যাচ্ছে পরম পিতা যিশুখ্রিস্টকে। তার কোলে একটি শিশু রয়েছে। এটি শিশুর প্রতি পিতার পরম মমতাকে ফুটিয়ে তোলা হয়েছে।
৩ :
নিচের বামদিকের ছবিটিতে একটি মহিলা ফিগার দেখা যাচ্ছে। যিনি বিভিন্ন অলংকারে সুসজ্জিত হয়ে আছেন।
৪ :
এবার নিচের ডানদিকের ছবিটি সম্পর্কে বলি। এটি একজন বিখ্যাত বিপ্লবী চে গেভারা-এর একটি প্রতিকৃতি আঁকা আছে। তিনি তার মাথায় একটি ট্রেডমার্ক টুপি (Beret) পরে আছেন দেখা যাচ্ছে। সম্পূর্ণ ছবিটি লাল কালির কলম বা রঙ দিয়ে আঁকা আছে। এটা একটা Scribble Art বা কাটাকাটি শৈলীতে আঁকা রয়েছে।
আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।


Curated by: @pandora2010