স্বেচ্ছায় রক্তদান

in Incredible India10 months ago

রক্ত আমরা চাইলে সকলেই দান করতে পারি, কিন্তু অনেকেই আছে যারা কিনা অতিরিক্ত ভয় পাওয়ার জন্য রক্ত দান করে না।। আবার অনেকেই স্বেচ্ছায় রক্ত দান করে থাকেন আমার রক্তদান করতে ভালোই লাগে। যদিও একটি ব্যক্তি তিন মাস অন্তর অন্তর চাইলে রক্তদান করতে পারে।।

IMG_20250415_151855.jpg

মানুষের অনেক সময় অনেক কারণে রক্ত লেগে থাকে বিশেষ করে সিজার বা বড় কোন অপারেশন এর ক্ষেত্রে এছাড়াও দেখতে পাওয়া যায় অনেকের রক্তশূন্যতার জন্য রক্ত নিয়ে থাকে।। আমি যাকে রক্ত দিয়েছি তিনি আমার সম্পর্কে আন্টি হয় তার সিজার হয়েছে।। যদিও সিজারের সময় রক্ত লাগেনি কিন্তু পরবর্তীতে তার সমস্যা হওয়ার জন্য রক্ত লেগেছে।।

IMG_20250415_151810.jpg

যদিও এই রক্তটা আমি রমজান মাসে দিয়েছিলাম ইফতারের পর।। রমজান মাসে রোজা রাখার পর শরীর এমনি ক্লান্ত থাকে আর ওই সময় রক্ত দিতে একটু ভয়ও লাগে। যেহেতু তার রক্ত লাগছে তাই সবকিছু ভুলে ভাবলাম তাকে রক্তটা দিয়ে আসি।। কারণ রমজান মাসে কম সংখ্যক মানুষ আছে যারা কিনা রক্তদান করে থাকে।।

IMG_20250415_151810.jpg

এটা আমার দ্বিতীয়বারের মতো রক্ত দান, প্রথমবার যখন দিয়েছিলাম তখন অনেক বেশি ভয় কাজ করতেছিল।। কিন্তু দ্বিতীয়বার রক্ত দেওয়ার সময় একটুও ভয় কাজ করেনি মনে হচ্ছিল এটা সাধারণ একটা বিষয়।। আমার অনেক বন্ধু আছে যারা কিনা রক্ত দিতে অনেক বেশি ভয় পায় বিশেষ করে যখন সুইটা দেখে সেটা দেখলে তারা অনেক বেশি ভয় পায়।। আপনারা খেয়াল করলে দেখবেন রক্ত নেওয়ার জন্য যে সুই থাকে সেটা অনেক মোটা দেখলে আসলেই ভয় লাগে। কিন্তু যারা রক্তদান করে তাদের আর ভয় লাগে না।।

আমি বাসায় না জানিয়ে রক্ত দিতে গিয়েছিলাম।। আমি জানি বাসায় বললে নিষেধ করবে।। রমজান মাস হওয়ার জন্য বাসা থেকে রক্ত দিতে বারুন ছিল।। যেহেতু সেই আংটিটা বিপদে পড়েছে তাই সবকিছু ভুলে ভাবলাম রক্তটা দিলে ওনার অনেক বেশি উপকার হবে।। তাই সবকিছু ভেবে রক্ত দিতে চলে যায়।।

IMG_20250415_151608.jpg

কিন্তু হ্যাঁ রক্ত দিতে যেয়ে একটু সমস্যায় পড়ি । আমি যেয়ে দেখি কোন ডাক্তার বা নার্স সেখানে নেই তাই আমাকে দীর্ঘ সময় বসে থাকতে হয়।। আমি গিয়েছিলাম ৮:০০ সময় আর রক্ত দেই ১০:৩০ টার পর দীর্ঘ সময় সেখানে বসে ছিলাম।। কারণ তারা অন্য একটা হসপিটালে গিয়েছিল, পরে আর কি করার যেহেতু রক্ত দিতে গিয়েছি তাই অপেক্ষা করার পর রক্তটা দিয়ে আসি।

আমার মনে হয় আমাদের প্রতিটি মানুষের রক্ত দান করা উচিত এতে করে একজন মানুষের শরীরের অনেক উপকার হয় এবং অন্য মানুষরাও উপকৃত হয়।। আমাদের শরীরের রক্ত তিন মাস অন্তর অন্তর এমনিতেই পরিবর্তন হয়।। তাই আমার মনে হয় আমরা চাইলে মানুষকে রক্ত দিয়ে সাহায্য করতে পারি।।

Sort:  
Loading...
 10 months ago 

অবশ্যই আমরা যে কেউ চাইলে রক্ত দিতে পারি। রক্ত দেওয়া খুব ভালো একটা কাজ বলে আমি মনে করি।। আপনার রক্তই অন্য আরেকটি মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। আমি কোনদিন রক্ত দিইনি বা দেওয়ার চেষ্টায় করিনি কারণ ওই জিনিসটাতে আমার ভীষণ ভয় তাই ওটা থেকে আমি দূরেই থাকি। আজ পর্যন্ত নিজের রক্তের গ্রুপ সেটাও টেস্ট করা হয়নি। কিন্তু আমার বাড়ি প্রত্যেকে যেমন তিন মামা-মামী সকলেই রক্ত দান করে যে কোন রক্তদানে শিবির হলেই তারা নিজের ইচ্ছায় গিয়ে রক্ত দিয়ে আসে। আপনার রক্তদানের মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


Congratulations
This post has been curated by

Team #5

1000021440.webp

@damithudaya

আপনি অনেক বড় একটি কাজ করেছেন কারণ রক্ত আমাদের সবার শরীরে আছে কিন্তু গ্রুপটা ভিন্ন হয়ে থাকে এ রক্ত আমরা মানুষকে দিতে ভয় পাই কিন্তু একটি প্রাণ বেঁচে যাবে এই চিন্তা ভাবনা আমরা কেউ করি না সবসময় নেগেটিভ তাই ভেবে থাকি আপনে সে আন্টিটার বিপদে পাশে দাঁড়িয়েছেন আসলেই আপনি অনেক বড় একটি মহৎ কাজ করেছেন আমাদের মাঝে এটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.046
BTC 65432.11
ETH 1907.10
USDT 1.00
SBD 0.49