প্রায় কয়েক বছর পর ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে গেছিলাম।। একটা সময় ছিল যখন ঘোড়া প্রতিযোগিতা প্রায় দেখা যেত কিন্তু সময়ের সাথে সাথে আজ যেন এটি বিলুপ্তির পথে।। অনেক আনন্দ ও উচ্ছ্বাস ভরা মন নিয়ে গিয়েছিলাম ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য যেয়ে এক বিলম্বনার মধ্যে পড়ে যায়।।
আর এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আমাদের বাসা থেকে কিছুটা দূরে বড় বাড়ি নামে একটা জায়গা আছে সেখানে।। যখন গেটের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে যায় এত বেশি মানুষের ঢল যা দেখে কিছুটা আশ্চর্য হয়ে যায়।। কোথায় দাঁড়িয়ে খেলা দেখব এই অবস্থা নেই।। এত বেশি মানুষ হয়েছে যে কোনায় কোনায় ভরপুর।। একটু কলেজের দিকে তাকাই দেখতে পাই প্রতিটি জায়গায় মানুষ দিয়ে ভরপুর এমনকি ছাদেও কোন ফাঁকা অংশ নেই।।
তাই কিছু সময় চারপাশ দিয়ে ঘোরাঘুরি করতে লাগলাম আর খুঁজতে লাগলাম কোথায় দাঁড়িয়ে খেলা উপভোগ করা যাবে।। দীর্ঘ 20-25 মিনিট পরও কোন জায়গা খুঁজে পেলাম না।। অবশেষে একটা ভ্যানের দেখা পাই পরে সেই ভ্যানের উপর দাঁড়িয়ে কিছু সময় খেলা দেখতে ছিলাম তাও অনেক কষ্ট করে।।
আর বড় বাড়িতে আমার এক বন্ধু রয়েছে পরে তাকে ফোন দিয়ে বললাম কিছু চেয়ার নিয়ে আসতে তা না হয় খেলা দেখা সম্ভব হবে না।। পরে সে কয়েকটা চেয়ার নিয়ে আসে আর আমরা তিনটা বন্ধু সেই চেয়ারের উপর দাঁড়িয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে লাগলাম।। আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ চারপাশে মনে হচ্ছে।। কোন বাসায় যেন মানুষ নেই সবাই এই খেলা উপভোগ করতে চলে এসেছে পুরুষ মহিলা সকলেই উপভোগ করার জন্য চলে এসেছে।।
প্রতিবছরই নববর্ষ উপলক্ষে এই খেলার আয়োজন করা হয় দীর্ঘ ৪-৫ দিন সেই খেলা থাকে এর পাশাপাশি পুরনো যত ঐতিহ্যবাহী খেলা আছে সবকিছুই সেখানে হয়ে থাকে।। যেমন লাঠি খেলা সাইকেল খেলা হাডুডু, চেঙ্গু পেন্টি ইত্যাদি ইত্যাদি।। আর গতকাল ছিল শেষ ও ফাইনাল খেলা তাই উপভোগ করার জন্য যাই।।
বিভিন্ন জেলা থেকে ঘোড়া নিয়ে এসেছে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল ষষ্ঠ শ্রেণীর একটি মেয়ে ঘোড়া নিয়ে এসেছে।। আর তার ঘোরার দৌড় প্রতিযোগিতা দেখার জন্যই মানুষ অপেক্ষা করতে ছিল।। এর আগের বার ওর বড় বোন এসেছিল আর এবার তার ছোট বোন, নাম তাসলিমা। প্রতিবছরই তারা ফাইনাল প্রাইজ নিয়ে যায় আর এবছর দেখার পালা কি করে।। যদিও গত তিনদিনও তাদের দৌড় প্রতিযোগিতা ছিল কিন্তু সেই তাসলিমায় প্রথম স্থান অধিকার হয়েছিল।।
তাই আমরা সবাই অপেক্ষা করতেছিলাম তার ঘোড়া দৌড় প্রতিযোগিতা কখন দেবে।। একটু পরেই মাইকের শব্দ শুনতে পাই তাসলিমার ঘোড়া দৌড় শুরু হবে মানুষের হাততালি ও আকর্ষণ যেন বলে দিচ্ছিল সেই ছোট্ট বোনটা যেন এবারও ফাইনাল প্রাইজ টা নিয়ে যেতে পারে।।
প্রথম অবস্থায় যখন তাদের ঘোড়া দৌড় শুরু হয় তাসলিমা সবার শেষে সবাই কিছুটা বিষন্ন হয় কি হবে।। আমরা সবাই একটু মন খারাপ করতেছিলাম দুই পাক হওয়ার পরে সেই তাসলিমা প্রথম স্থানে আসতে পারছিল না,, কিন্তু তৃতীয় পার্কের সময় সে প্রথম স্থানে চলে আসে, তখন মানুষের উল্লাস। শেষ পর্যন্ত সেই তাসলিমা প্রথম স্থান অধিকার করে যা মানুষের মন কাঁড়ে।।
পরে আমরা বন্ধুরা মিলে আনন্দের সাথে সেই ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করি।। কিছু সময় চারপাশ দিয়ে ঘোরাঘুরি করতে থাকি সেখানে নাগরদোলা থেকে শুরু করে ছোট বাচ্চাদের খেলার আয়োজন করা হয়েছে ।। এছাড়াও ছোটখাটো একটা মেলার মত হয়েছে অনেকেই দোকানপাট সেখানে দিয়েছে।।
পরে আরো কিছু সময় ঘোরাঘুরি করার পর আমরা বন্ধুরা বাইরে চলে আসি আর একটা দোকানে যেয়ে খিচুড়ি খায় আর তারপরে সেখান থেকে বাসায় চলে আসি।। এভাবেই আনন্দের সাথে গতকালকের ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করে থাকি।।।
ঘোড়া দৌড়ের কথা এর আগে বহুবার সিনেমাতে দেখেছি তবে কখনো সামনাসামনি দেখা হয়ে ওঠেনি।। আপনাদের ওখানে ঘোড়া দৌড়িয়ে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয় সেটা দেখেই বোঝা যাচ্ছে। মানুষ কত উৎসাহের সাথে বসে বসে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখছে। মানুষের দেখার কত আগ্রহ সেটা দেখেই বোঝা যাচ্ছে অনেকে দেখার জন্য আবার গাছে উঠে পড়েছে। সব বন্ধুরা একসাথে প্রতিযোগিতা দেখে একসাথে খাওয়া দাওয়া করেছেন সমস্ত মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Congratulations
This post has been curated by
Team #5
@damithudaya