অনেক দিন পর কলেজে

in Incredible India11 months ago

অনেকদিন পর আবারো কলেজ,, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কলেজ যাওয়া হয় না বললেই চলে।। বর্তমান সময়ে চতুর্থ বর্ষ মানে ফাইনাল ইয়ার সকল ছাত্রদের জন্য ফরম ফিলাপ হচ্ছে মূলত ফরম ফিলাপ করার জন্য কলেজে যাওয়া।। প্রায় বন্ধুরাই ফরম ফিলাপ করে শেষ করেছে কয়েকজন ব্যতীত।। তাই ভাবলাম ফরম ফিলাপ করে আসি যেহেতু করতেই হবে।।

IMG_20250318_165042.jpg

বাসা থেকে অনেকটা দূর কলেজ আর আমার একটা বন্ধু আছে আমাদের বাসায় থাকে কিছুটা দূরে থাকে।। তার বাইক আছে সে বলতেছিল গাড়ি নিয়ে কলেজে যাব আমিও বললাম ঠিক আছে।। আর আমার দুইটা বান্ধবী আছে তারা যাওয়ার কথা ছিল কিন্তু তারা বলে আমাদের টাকা নিয়ে যেয়ে ফরম ফিলাপটা করে দিতে আমরা বললাম ঠিক আছে।। আরে ওদের টাকা নিয়ে বন্ধুসহ চলে যাই কলেজ।।

আগে ফরম ফিলাপ করতে অনেকটাই সহজ হত বর্তমান সময়ে একটু ভোগান্তি পোহাতে হয়। কারণ আগে ব্যাংক থেকে লোক কলেজে এসে বসত আর সেখানেই টাকা দিলে হতো।।‌ এখন বাইরে কম্পিউটারের দোকানে যেয়ে টাকা জমা করতে হয় আবার সেখান থেকে একটা কাগজ দেয় সেটা নিয়ে কলেজে যেয়ে আবার জমা দিতে হয়।। সব মিলিয়ে একটু ভোগান্তির মধ্যেই পড়তে হয়।। পরে কি আর করার কলেজে যাওয়ার পর সেখান থেকে সেই কম্পিউটার দোকানে চলে যায় আর টাকা পরিশোধ করে আবারো কলেজ।।

IMG_20250318_165011.jpg

আর কলেজে আমাদের ডিপার্টমেন্টে ঢুকে সেই ভাইকে কাগজ জমা দেই সব মিলিয়ে প্রায় ৪৪০০ টাকার মত লাগে।। আর টাকা জমা দেওয়ার পর আমরা সেখান থেকে বের হই।। পরে আমাদের আর একটা বন্ধু আছে সে একটা কোম্পানিতে চাকরি করে কুড়িগ্রামই থাকে, পরে তার সাথে দেখা করি।। আর সেখান থেকে চলে যায় TTC তে সেখানে আমার একটা বান্ধবী ছিল সে কম্পিউটার শিখে আর সে বলতেছিল দেখা করতে।। পরে আমরা সেখানে যেয়ে তার সাথে দেখা করি।

IMG_20250318_165024.jpg

পরে সেখান থেকে বেরিয়ে পড়ি আর আমার সেই বন্ধুটার সাথে বসে তিনজনে অনেকক্ষণ গল্প করতেছিলাম।। মূলত সেও আমাদের সাথে পড়াশোনা করত তার ব্যক্তিগত কিছু সমস্যা থাকার জন্য এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে আর চাকরি করে।। পরে বেশ কিছু সময় তার সাথে গল্প করতে ছিলাম আর যেহেতু রমজান মাস খাওয়া-দাওয়ার কোন ঝামেলা নেই তাই আমরা এমনি অনেকটা সময় অতিবাহিত করি।।

পরে সেই বন্ধুকে রেখে আমরা সেখান থেকে বাসায় আসার জন্য রওনা দেই।। অনেকদিন পর তিন বন্ধু একত্রিত হয়ে ভালই লাগতেছে।। যাইহোক পরে সেখান থেকে বাসায় চলে আসি, আর বাসায় আসতে আসতে প্রায় তিনটা পার হয়ে যায়।।

Sort:  
Loading...
 11 months ago 

কলেজে পড়াশোনা করলেই বিশেষ কোনো কারণ ছাড়া কেউই কলেজ যেতে চায় না। আপনিও আজকে ফরম ফিলাপ করার জন্য কলেজে উপস্থিত হয়েছিলেন। কলেজে যে কোন ফর্ম ফিলাপ করতে গেলে একটু ভোগান্তি তো হয়। যাইহোক কলেজে গিয়ে বন্ধুদের সাথে দেখা হয়েছে। সকলের সাথে গল্প করেছেন। আপনার সারাদিনের কলেজের মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago (edited)

আপনি ফরম ফিলাপের জন্য কলেজে গিয়েছিলেন। আসলেই ফর্ম পূরণের ঝামেলা ইদানীং অনেক সময় লাগে এমন হয়ে উঠেছে। কম্পিউটারের দোকানে টাকা জমা দিয়ে টাকার রশিদ নেওয়ার প্রক্রিয়াটি কখনো কখনো বিরক্তিকর লাগে। বিশেষ করে ভিড় থাকলে। তবে এর মাঝে বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়া অনেক আনন্দের বিষয় । পুরোনো দিনের গল্প, স্মৃতিচারণ—এসব মুহূর্তগুলো বেশ বিশেষ হয়ে ওঠে। সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন!

 11 months ago 

অনেকদিন পর কলেজে গিয়ে বন্ধুদের সাথে দেখা করেছেন এবং আপনার ফরম ফিলাপ করেছেন যেখানে আপনাকে অনেক টাকা পরিশোধ করতে হয়েছে আসলে কি আর বলব সরকারি কলেজ হোক কিংবা বেসরকারি প্রতিটা কলেজের মধ্যেই ফরম ফিলাপ করতে অনেকগুলো টাকা নিয়ে যায় অসংখ্য ধন্যবাদ বন্ধুদের সাথে কাটানো এবং ব্যস্তময় কিছু সময়ের গল্প আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 11 months ago 

ফর্ম ফিলাপ মানে টাকা খরচ করতেই হবে কারণ বিনামূল্যে কখনো ফরম ফিলাপ হয় না।। যদিও সরকারি কলেজে ফরম ফিলাপ থেকে অন্যান্য খরচ অনেক কম কিন্তু বেসরকারি কলেজ অনেক বেশি।।

 11 months ago 

এটা আপনি ঠিক বলেছেন ফরম ফিলাপ করতে টাকা লাগবে তবে সরকারি কলেজে অনেকটাই কম লাগে বিভিন্ন বিষয় থেকে তবে বেসরকারি কলেজে বর্তমান সমাজে যে পরিমাণে টাকা চার্জ করা হয় এটা দেখে মাঝে মাঝে অনেক বেশি অবাক হয়ে যায় অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.045
BTC 66882.49
ETH 1993.91
USDT 1.00
SBD 0.50