ছোট ভাই ও বন্ধুর সাথে কিছুটা সময়

in Incredible India10 months ago
IMG_20250403_212246.jpg

বেশ কয়েকদিন আগে ছোট ভাই এবং বন্ধু এসেছিল আমাদের বাসায় বেড়াতে।। আর বিকাল মুহূর্তে তিনজন মিলে একটু বাসা থেকে বের হয় ঘোরাঘুরি করার জন্য।। আপনারা হয়তো আমার এই বন্ধুকে চিনে থাকবেন তার সাথে অনেক ঘোরাঘুরির মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করেছি। বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে মন খারাপ থাকলে বন্ধুদের সাথে সময় অতিবাহিত করলে আর মন খারাপ থাকে না এটা হয়তো সকলের জানা।।

IMG_20250403_212344.jpg
IMG_20250403_211933.jpg

বাসা থেকে খুব বেশি দূরে যায়নি কিছুটা দূরেই একটা ব্রিজ রয়েছে সেখানেই গিয়েছিলাম।। বিকাল মুহূর্তে এই ব্রিজে গেলে এক অন্যরকম ভালোলাগা কাজ করে।। বিকাল মুহূর্তে আবহাওয়া এমনিতেই কিছুটা শীতল থাকে আর সেই মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে।। আপনারা একটা জিনিস খেয়াল করলেই দেখতে পারবেন সারাদিনটা যেমন যাক না কেন বিকাল মুহূর্তটা একটু অন্যভাবেই কাটে। ব্রিজে দেখি অল্প কিছু মানুষ তাই আমরা মাঝখানে যেয়ে বসে থেকে গল্প করতেছিলাম।।

IMG_20250403_212103.jpg
IMG_20250403_213353.jpg
IMG_20250403_213055.jpg

ভালোই লাগতেছিল বসে থেকে গল্প করতে, বেশ কিছু সময় গল্প করার পর কিছু সময় হাঁটাহাঁটি করি। অনেকেই হাঁটাহাঁটি করতেছিল বিকাল হলে এই ব্রিজে অনেক মানুষ আসে সময় অতিবাহিত করার জন্য।। কিছু সময় হাঁটাহাঁটি করার পর আমরা ব্রিজের নিচে চলে যায়। আমার বন্ধুটা বলতে ছিল নৌকায় ঘুরবে দুঃখের বিষয় হল নৌকা পাওয়া যাচ্ছিল না।। কি আর করার এমনিতেই হাঁটাহাঁটি করতে ছিলাম ‌।

IMG_20250403_212628.jpg
IMG_20250403_212218.jpg

ছোট ভাইটার নাম মজিদুল সে ইন্টার পাশ করেছে তার বাসা আমাদের বাসা থেকে অনেকটা দূরে।। আমার বন্ধুর সম্পর্কে ছোট ভাই হয়, আমার সাথে প্রথম পরিচয়।। কথা বলে বেশ ভালো লাগতেছিল,, অনেক রসিক একটা ছেলে।। যে মানুষগুলো অনেক রসিক হয় তাদের সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে।।

আপনারা দেখবেন কিছু কিছু মানুষ থাকে তাদের সাথে কথা বললে অনেক ভালোলাগা কাজ করে।। যদি আপনার কোন কারনে মন খারাপ থাকে আপনি তাদের সাথে কথা বললেন দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে।। ঠিক এরকমই এই ছেলেটা তার সাথে কথা বলে আমার বেশ ভালো লেগেছে।।

আর হ্যাঁ আমার এই বন্ধু আমাকে তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য অনেকদিন আমাদের বাসায় এসেছে দুর্ভাগ্য শত এখনো যাওয়া হয়নি।। আর এই জন্য কিছুটা আমার উপর বিরক্ত আমাকে বলতেছিল আজকে তার সাথে যেতে।। আমি বললাম আজকে তো যাওয়া সম্ভব না অন্য কোন একদিন অবশ্যই যাবো।। আমাদের বাসা থেকে কিছুটা দূরে আর একটা বন্ধু আছে তাকে আর আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক রিকুয়েস্ট করে কিন্তু সময় না পাওয়ার জন্য যাওয়া হচ্ছে না।। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তার বাসায় যাব।

আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.045
BTC 65400.71
ETH 1922.82
USDT 1.00
SBD 0.50