Better Life with Steem|| The Diary Game||12 march 2025
প্রথমে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করি এখন পর্যন্ত সুস্থ রেখেছে এবং সবগুলো রোজা রাখার তৌফিক দান করেছে।। ইনশাআল্লাহ সুস্থ থাকলে বাকি সব রোজা রাখবো।। অন্যান্য মাস থেকে এই রমজান মাসে প্রতিটি মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়, খাবার থেকে শুরু করে সব দিকেই কিছুটা ভিন্নতা থাকে। এবং প্রায় মানুষই নামাজ থেকে শুরু করে ধার্মিক কাজের দিকে একটু বেশি অগ্রসর হয়।।
![]() |
|---|
যাই হোক প্রতিদিনের মতোই গতকালকেও সঠিক সময় সেহরিতে উঠেছিলাম এবং খাবার খেয়ে নেই।। সেহেরী খাওয়ার পর নামাজ পড়ে আবারো ঘুমানো হয় আর ঘুম থেকে নয়টার পর উঠি।। ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম একটু পরেই বাবা বলতেছিল পাশের জমিতে পানি দিতে।। তাই সবকিছু রেডি করে সেই জমিতে পানির লাইন দেয়।।
দীর্ঘ অনেকদিন হয় কোন বৃষ্টির দেখা নেই যার জন্য জমিতে পানি দিতে হচ্ছে।। যদি একবার মুষলধারে বৃষ্টি হয় তাহলে আর পানি দিতে হবে না এছাড়াও ফসল আরো ভালো হবে।। যদি সঠিক সময়ে পানি না দেই তাহলে ফসলের অনেক ক্ষতি হয় আবার কিছু কিছু গাছ মরে যায় তাই পানি দেওয়া জমির জন্য আবশ্যক।।
![]() |
|---|
আর পানির লাইন দেওয়ার পর সেখান থেকে বাসায় চলে আসি আর কয়েকদিন হয় ভাবতেছি নাপিতের কাছে যাব চুলগুলো ভীষণ বড় হয়ে গেছে।। কিন্তু ব্যস্ততার জন্য যেতেই পারছিলাম না, তাই গতকালকে নাপিতের কাছে চলে যায়।। আর যাওয়ার পর দেখি মানুষজন খুবই কম রমজান মাসে প্রথমদিকে নাপিদের দোকানে লোকজন একটু কমই হয়।। কিন্তু হ্যাঁ শেষের দিকে অনেক বেশি মানুষের ভিড় পড়ে আর তখন দামও বেশি নেওয়া হয়।। যাই হোক পরে আমি সেখান থেকে বাসায় চলে আসি ইতি মধ্যেই দুপুর হয়ে গেছে তাই গোসল করে রুমে চলে আসি।।
![]() |
|---|
পরে আবার একটু জমিতে যাই দেখি পানি এখনো হয়নি পরে রুমে এসে শুয়ে থেকে কিছু সময় ফোন দেখতেছিলাম আর একটু পরেই ঘুম ঘুম ভাব চলে আসে তাই ফোনটা রেখে ঘুমিয়ে যায়।। রমজান মাস আসার পর থেকে সবকিছুই যেন অন্যরকম লাগে।। পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে ছিলাম।।
![]() |
|---|
একটু পরে ছাগলগুলোকে ঘাস খেতে দেয়, বেশ কয়েকটা ছাগল রয়েছে প্রতিদিনই তাদের খেতে দিতে হয়।। আর ছাগলগুলোকে ঘাস দেওয়ার পর একটা আঙ্কেলের বাসায় যায়।। আর সেখানে যেয়ে দেখি তারা বাড়ির পেছনে তামাক শুকাতে দিয়েছে।। একটা সময় দেখতাম মানুষ অনেক বেশি তামাক রোপন করত কিন্তু সময়ের সাথে সাথে কেন জানি এখন তুলনামূলক কম মানুষ রোপন করে থাকে।।
![]() |
|---|
পরে সে আঙ্কেলের বাসা থেকে আমি বাসায় চলে আসি আর ইতিমধ্যেই প্রায় ইফতারের সময় হয়ে গেছে।। তাই ফ্রেশ হয়ে ইফতার রেডি করে বসে পড়ি আর একটু পরেই আজান হয়ে যায় আর প্রতিদিনের মতোই ইফতার করে নেই।। আর এভাবেই আমি আমার গতকালকের দিনটি অতিবাহিত করি।।





কৃষি কাজ করা অনেক কঠিন । নির্দিষ্ট সময় পানি সেচ দেয়া খুবই গুরুত্বপূর্ণ । বৃষ্টি না হওয়াতে আপনাদের বার্তি পানি সেচের ব্যবস্থা করে দিতে হচ্ছে।
আমরা বাসায় বসে সবকিছুই তো ফ্রেশ পাই কিন্তু এগুলো উৎপাদন করতে যে কতটা কষ্ট হয় তা সে বুঝে ।
বীজ বপন করা থেকে শুরু করে প্রতিটি ধাপে ধাপে তাদেরকে এগিয়ে যেতে হয়। বীজ বপন করা থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত কৃষকের কঠিন কাজ করতে হয়।
আপনি একেবারেই ঠিক বলেছেন রমজান মাস আসার কারণে আমাদের সবকিছু এবং রুটিন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এইতো দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে তারপর আবারো আগের মতো রুটিন তৈরি হয়ে যাবে অনেকদিন ধরেই অনাবৃষ্টির যার কারণে অনেক সমস্যা হচ্ছে তাই আপনাদের মাঠের জমির মধ্যে পানি দিয়েছেন তামাক পাতাগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এগুলো শুকিয়ে নিশ্চয়ই বিক্রি করবে অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম তুলে ধরার জন্য ভালো থাকবেন।
শুধুমাত্র মুসলমানদের রমজান মাসটাই ভিন্নভাবে অতিবাহিত হয় আর অন্যান্য মাস এরকম ভাবে অতিবাহিত হয়।।। ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য ভালো থাকবেন।
মুসলমানদের জন্য এই মাস হচ্ছে অনেক মূল্যবান একটা মাস আর এই মাসে আমরা যত বেশি ইবাদত করতে পারি তত বেশি ভালো হয় আল্লাহর নৈকটপূর্ণ বান্দা হওয়া যায় আমরা এটা একটু অন্যভাবেই পালন করে থাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।