"বাড়িতে মুসুরির ডাল দিয়ে তৈরি ডালপুরির রেসিপি"
![]()
|
|---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা খুব ভালো কেটেছে।
আপনারা যারা আমার পোস্ট মোটামুটি পড়েন, তাদের মধ্যে অনেকেই হয়তো জেনে থাকবেন, ব্যক্তিগতভাবে রুটি খেতে আমি খুব একটা পছন্দ করি না। তবে লুচি, পরোটা, কচুরি এই জিনিসগুলো খেতে বেশ ভালোই লাগে। তবে তা খুব একটা স্বাস্থ্যকর নয় বলে, আগের মতো প্রায়শই এখন আর খাওয়া হয় না।
তবে অনেকদিন বাদে আজ খুব ইচ্ছে করছিলো ডালপুরি খেতে। ডালপুরি অনেকেই অনেক ভাবে বানায় এবং বিভিন্ন ধরনের ডাল ব্যবহার করে এই ডালপুরি ব্যবহার বানানো যায়। যেহেতু রাতের বেলা রুটি বানাতেই হতো, তাই ভাবলাম আজ ডালপুরিই বানাই।
খুব সহজ পদ্ধতিতে আমি চেষ্টা করেছি আজ ডালপুরি বানাতে। বানানোর সময় মনে হলো আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যেতে পারে। কারোর যদি আমার মতো হঠাৎ মনে হয় ডালপুরি খাবেন, তাহলে খুব বেশি উপকরণ ছাড়া এবং অল্প সময়ের মধ্যে আপনারাও সুস্বাদু ডালপুরি বানাতে পারেন।
চলুন প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করি ডালপুরি বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছি,-
|
|---|
| নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| ১. | মুসুর ডাল | হাফ কাপ |
| ২. | ময়দা | দুই কাপ |
| ৩. | আদা বাটা | ½ চা চামচ |
| ৬. | কাঁচা লঙ্কা কুচি | ½ চা চামচ |
| ৭. | সাদা তেল | ২ কাপ |
| ৮. | গরম মশলা গুঁড়ো | ১ চা চামচ |
| ৯. | জিরে গুঁড়ো | ½ চা চামচ |
| ১১. | কালো জিরা | ½ চা চামচ |
| ১৫. | লবন | স্বাদ অনুসারে |
|
|---|
ডালপুরি বানানোর জন্য আজ আমি মুসুরির ডাল ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে মটর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, ও বিউটি ডাল সবকটা ডাল দিয়েই ডালপুরি বানাতে পারেন।
প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা মসুর ডাল ভালোভাবে ধুয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, অল্প জিরা গুঁড়ো, আর পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দিলাম।
ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে গরম মসলা গুঁড়ো দিয়ে দিলাম। সেদ্ধ করার জন্য এমন পরিমাণ মতো জল দিতে হবে, যাতে জলটা শুকিয়ে গেলে ডালটা শুকনো, অথচ মোটামুটি ঝরঝরে অবস্থায় আসে। যেটা পুর হিসেবে ব্যবহার করা যেতে পারে। আশাকরি উপরের ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন, আমি ঠিক কি রকম ভাবে ডালটার পুর তৈরি করেছিলাম।
ডালের পুরটা ঠান্ডা হতে দিয়ে, আমি পরিমাণ মতো ময়দা নিয়ে, তার মধ্যে পরিমাণ মতো লবণ, সাদা তেল, কালো জিরে দিয়ে ভালোভাবে ময়দাটা ময়ান দিয়ে রাখলাম।
এরপর ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে, তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মসুর ডালের পুর দিয়ে দিতে হবে। তারপর ময়দার লেচি গুলোর মুখ ভালো ভাবে বন্ধ করে নিতে হবে। যাতে সেগুলো বেলার সময় ভিতরের ডালের পুর কোনো রকম ভাবে বেরিয়ে না যায়।
বেলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তেলের সাহায্যে একটা একটা করে লেচি সুন্দরভাবে বেলে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দের মতো সাইজের পুরি তৈরি করতে পারেন।
অন্যদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে পুরি গুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম। এরপর একটা একটা করে পুরি বেলে নিয়ে, সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে দিলাম। মাঝারি আঁচে উল্টে পাল্টে পুরি গুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে।
দুপুর বেলাতেই আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, রুটির সাথে খাওয়ার জন্য তৈরী করবো বলে। তবে রুটির বদলে পুরি খেতে ইচ্ছে হয়েছিলো বলে, আজ ছোলার ডাল দিয়েই ডালপুরি খেয়েছি।
যদিও খুব সামান্য উপকরণ দিয়ে আমি আজকে ডালপুরি বানিয়েছি। তবে আপনারা চাইলে এর মধ্যে নিজেদের পছন্দ মতন আরও কিছু মসলা, ডালের পুরের ভিতরে দিতে পারেন। আমি অবশ্য ধনেপাতা দিতে চেয়েছিলাম, তবে আমাদের বাড়িতে আজ ধনেপাতা ছিলো না বলে, সেটা দিতে পারিনি।
যাইহোক সামান্য উপকরণ দিয়ে তৈরি করলেও গরম গরম পুরি গুলো খেতে বেশ ভালোই লেগেছে। কম সময়ের মধ্যেই আমি এগুলো তৈরি করেছিলাম, চেষ্টা করেছি প্রতিটি ধাপের ছবি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাতে আপনারাও বুঝতে পারেন এটা বানানো কত সহজ।
আমার মতো কারা কারা রুটির বদলে পরোটা, পুরি, বা লুচি খেতে পছন্দ করেন তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
সকালে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।













Saludos amiga!
Me encantó esta receta porque combina ingredientes que me encantan como la lentejas, el cuál es un grano completo y disfrutarlo con ese pan plano, me parece un excelente combinación que tenga que probarla!
Gracias por compartir el paso a paso de esta receta de una manera práctica y sencilla, para que cualquier usuario pueda realizarla desde la comodidad de su hogar con esta explicación.
Te deseo muchos éxitos y bendiciones 🤗🤗
#s34engagement
0.00 SBD,
0.04 STEEM,
0.04 SP
Wahhhh dal puri looks absolutely delicious! I really enjoyed reading the recipe because you explained each step so clearly, from preparing the lentil filling to stuffing, rolling, and frying the puris. Using masoor dal with ginger, green chili, cumin, and garam masala must have given the filling such a lovely flavor. I also like that the recipe is simple and doesn't require too many ingredients. The final crispy, hot puris look so tempting, especially with cholar dal. Thank you for sharing such a detailed and easy-to-follow recipe. Now I’m craving dal puri too!
#s34engagement.