"প্রথমবার নিজের হাতে অনলাইনে শপিং করার অভিজ্ঞতা"
![]()
|
|---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।
বর্তমান যুগে অনলাইন শপিং বোধহয় আমাদের প্রত্যেকের পছন্দের একটি বিষয়। নিজের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বাড়িতে বসে, পছন্দ করে কেনার সুযোগ করে দিয়েছে অনলাইন শপিং অ্যাপগুলি। আজকাল একটা এক নয় একাধিক অ্যাপ রয়েছে, যে গুলোর মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো অর্ডার করতে পারি।
আমার মনে হয় কমবেশি প্রত্যেকেই অনলাইনে শপিং করতে পছন্দ করেন। তবে সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে আমি কিন্তু অফলাইন শপিংয়েই সব থেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। নিজের হাতে পছন্দসই জিনিসগুলো সামনে থেকে দেখে, তবেই যেকোনো জিনিস কিনতে আমি অভ্যস্ত। অনলাইনে অর্ডার করা জিনিস পছন্দ না হলেও যদি সেটা আবার রিটার্ন করার অপশন থাকে, তবে কেন জানি না বিষয়টা আমার বড্ড বেশি বিরক্তিকর লাগে।
![]()
|
|---|
তবে জীবনে প্রথমবার একা একা অনলাইনে পছন্দের জিনিস অর্ডার করেছি এই ২০২৬ সালে। হ্যাঁ জানি অনেকে হয়তো বিষয়টা পড়ে একটু অবাক হবেন। এর পূর্বে যে অনলাইনে শপিং করিনি এমনটা নয়, তবে সেটা আমার হয়ে অন্য কেউ অর্ডার করে দিয়েছে। সম্পূর্ণ নিজের দায়িত্বে কোনো কিছু অর্ডার করেছি এই প্রথম।
বহুদিন ধরে "zouk" কোম্পানির একটা ব্যাকপ্যাক কেনার ইচ্ছে ছিলো। দামটা যদিও একটু বেশি লাগছিলো, কিন্তু পছন্দ এতোটাই হয়েছিল যে, বহুদিন যাবৎ একটা ব্যাগ কিনতে চাইছিলাম। অফলাইনে এই কোম্পানির ব্যাগ পাওয়া যায় না।
![]()
|
|---|
তবে যেহেতু অনলাইনে কিনতে হবে, তাই সেটা কেমন হবে, আদেও যে টাকাটা আমি ব্যয় করতে চলেছি, সেই তুলনায় জিনিসটার গুণগত মান সঠিক থাকবে কিনা, এই নিয়ে বিগত অনেক মাস ভাবনা চিন্তা করার পর, শেষ পর্যন্ত নিজের পছন্দের একটা ব্যাগ অর্ডার করেই দিলাম।
Zouk (জুক) হলো একটি ভারতীয় ব্র্যান্ড।সমস্ত জুক ব্যাগ তৈরিতে কোনো প্রাণীর চামড়া ব্যবহার করা হয় না, বরং ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতির সাথে আধুনিকতার বিভিন্ন স্টাইলের সংমিশ্রণের জন্য ব্যাগগুলো বেশি পরিচিতি পেয়েছে।
তবে সমস্যা একটাই, জুক শুধুমাত্র অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিজস্ব স্টোর থেকে এবং সোশ্যাল মিডিয়ার (Instagram) মাধ্যমে তাদের পণ্য বিক্রি করে থাকে। গুগল থেকে জানতে পারলাম প্রদীপ কৃষ্ণকুমার এবং দিশা সিং দ্বারা ব্র্যান্ডটি প্রতিষ্ঠিত হয়েছে।
এই ব্র্যান্ডটি ইক্কত, পাট এবং খাদি ব্যবহার করে বিভিন্ন স্টাইলের হ্যান্ডব্যাগ, ল্যাপটপ ব্যাগ, এবং ট্রাভেল ব্যাগ তৈরি করে। এটা ভারতেই তৈরি করা হয়। তাই জুকের ব্যাগগুলি পুরোপুরি ভারতীয় কারুশিল্পের সংমিশ্রণে তৈরি। ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী প্রিন্ট (রাজস্থানী, গুজরাটী) এবং ডিজাইনের ওপর ভিত্তি করে এদের ব্যাগগুলো ডিজাইন করে, যে বিষয়টা আমার আরও বেশি আকর্ষণীয় লেগেছিলো। আমি যে ব্যাগটা কিনেছি সেটাতে ম্যান্ডেলা আর্টের ডিজাইন ছিলো।
![]()
|
|---|
এই ব্যাগটা কেনার আগে খুব ভালোভাবে কোম্পানিটি সম্পর্কে গুগল থেকে জানার চেষ্টা করেছিলাম। আর এই পোস্টের মাধ্যমে আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম। ব্যাগগুলো নিঃসন্দেহে সুন্দর, তবে সাইজে অনেকটাই ছোটো। তবে ব্যাগের প্রিন্টগুলো ভীষণ সুন্দর। এই কোম্পানির স্লিং ব্যাগগুলোও আমার পরিচিত দু একজন ব্যবহার করেন, তবে আমি যেহেতু সব জায়গাতে ব্যাকপ্যাক নিয়ে যেতেই অভ্যস্ত, তাই আলাদা করে আর স্লিংব্যাগ অর্ডার করিনি।
যাইহোক নিজে প্রথমবার অনলাইনে এই ব্যাগটা অর্ডার করেছিলাম। বাড়ির কাউকে না জানিয়েই অর্ডার করেছিলাম, কারণ যদি সঠিকভাবে ডেলিভারি পাই, তারপর সেটা জানাবো ভেবেছিলাম। তবে সেখানেও একটা সমস্যা হয়েছে, আমার শ্বশুর বাড়ির সঠিক অ্যাড্রেস জানার জন্য আমাকে শুভর সাহায্য নিতে হয়েছিলো। যাইহোক শেষ পর্যন্ত অর্ডার করেছিলাম, অবশ্য আমি অনলাইনে পে করিনি, আমি ক্যাশ অন ডেলিভারি করেছিলাম, যাতে জিনিসটা হাতে পাওয়ার পর আমি টাকাটা দিতে পারি। তবে অনলাইনে পে করলে কিছু টাকা ছাড় পেতাম। যাইহোক ব্যাগটির দাম নিয়েছে - ১১৯৭ টাকা।
আমি আলাদা কোনো অ্যাপ এর মাধ্যমে নয় জুকের নিজস্ব অ্যাপও রয়েছে, তাই সেই অ্যাপের মাধ্যমেই অর্ডার করেছিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের বাড়ির এলাকাতে অর্ডার নেবে না, কিন্তু পরে দেখলাম ওরা অর্ডার নিয়েছে। যাইহোক অর্ডার করার পর আমি অপেক্ষা করেছিলাম ব্যাগটা ডেলিভারি পাওয়ার জন্য।
তবে অনলাইনে প্রথমবার একা একা অর্ডার করতে গিয়ে একটু সমস্যা হয়েছে আমার।অনেকগুলো অপশন পার করে শেষ পর্যন্ত অর্ডার করতে হয় যে বিষয়টা আমার জন্য বেশ বিরক্তিকর লাগে। তবে যারা অনলাইনে শপিং করতে অভ্যস্ত, তারা খুব সহজেই অনলাইনে অর্ডার করে দেয়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।
যাইহোক অর্ডার করার পর মেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা নিয়মিত আপডেট দিয়েছে এবং যেদিন ডেলিভারি দেওয়ার ছিলো ঠিক সেই দিন দুপুরবেলাতে একটা নাম্বার থেকে ফোন আসায় বুঝতে পারি, আমার ব্যাগটা চলে এসেছে।
![]()
|
|---|
ব্যাগটা নিয়ে বাড়িতে এসে সবার প্রথমে বসে গিয়েছিলাম সেটা আনবক্স করতে এবং ব্যাগটা যখন আনবক্স করলাম এক নজরে ব্যাগটা দেখে সকলের পছন্দ হয়েছে। আমারও বেশ ভালো লেগেছিলো, তবে যেটা বললাম ব্যাগটা একটু ছোটো এবং খুব বেশি ভারি কিছু ক্যারি করা যাবে না।
আরও বিভিন্ন কোম্পানির ব্যাগ যেমন অনেক ভার বহন করতে পারে, সেই তুলনায় এই ব্যাগটা একটু কম ওজন বহন করতে পারবে বলেই আমার ব্যক্তিগত অভিমত। তবে যদি আমি আমার পছন্দের কথা বলি তাহলে আমি যেমনটা ভেবে অর্ডার করেছিলাম, ব্যাগটা তেমনই এসেছে। পার্সোনালি আমি ভীষণ স্যাটিস্ফাইড ব্যাগটা কিনে।
ব্যাগটার ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনদের কেমন লাগলো সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন। আর সম্ভব হলে অবশ্যই আপনারাও একবার এই কোম্পানির ব্যাগগুলো চেক করে, নিজেদের পছন্দ মতন ব্যাগ অর্ডার করতে পারেন। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।
সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লেখা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে। শুভ রাত্রি।





Thank you for your support 🙏.