"কিছু সুন্দর মুহুর্তের স্মৃতিচারণ"

in Incredible India22 days ago
IMG_20260103_100339.jpg
"দাদাদের বাড়ির পাশের গ্রাম্য পরিবেশ"

Hello,

Everyone,

শারীরিক ও মানসিকভাবে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন বোধহয় নিজের প্রিয় জায়গা, প্রিয় মানুষ এবং সুন্দর স্মৃতি গুলো আমাদের হাতছানি দিয়ে ডাকে।

গতকাল রাতে এতটুকুও ঘুম হয়নি। কি সব যে ভাবছিলাম তা হয়তো বুঝিয়ে বলতেও পারবোনা। ভেবেছিলাম আজ দুপুর বেলায় একটু ঘুমাবো, কিন্তু সেটাও হয়ে ওঠেনি কিছু কাজের ব্যস্ততায়। তবে সন্ধ্যা পূজো দিয়ে যখন একটুখানি ফোন হাতে নিয়ে বসেছি, কখন দুচোখ বন্ধ হয়ে এসেছে বুঝতে পারিনি।

IMG_20260103_100604.jpg
"ছাদের উপর থেকে দেখা যায় সম্পূর্ণ ফাঁকা মাঠ"
IMG_20260103_100616.jpg
"ছাদের অন্যদিক থেকে তোলা বাড়ির পাশের পুকুরের ছবি"

অতটুকু সময়ের মধ্যে কেন জানি না হঠাৎ করে স্বপ্নে মালদায় কাটানো দিনগুলোর স্মৃতি মনে পড়ল। মনে হলো যেন আমি ওখানেই রয়েছি। সকালে বেশ দেরিতে ঘুম থেকে উঠছি, দাদার ছেলে ডাকাডাকি করছে, বাইরে তখনো কুয়াশা, রোদ্দুরের দেখা নেই। বেশ ঠান্ডা চারপাশ। রুম থেকে উঠে বাইরের কুয়াশাচ্ছন্ন ‌পরিবেশ দেখছি।সকলের সাথে হাসি মজায় সময় পার হচ্ছে।

মুহূর্তের মধ্যেই স্বপ্ন ভেঙ্গে গেলো ফোনের রিং এ। ফোনটা তুলতেই বিরক্ত হলাম। কারন ফোনটা ছিলো কোনো একটা কোম্পানির প্রমোশনাল কল। ঘুমটা ভেঙে গিয়েছিলো বলে আর ঘুম আসেনি, তাই ফোনটা হাতে নিয়ে পোস্ট লিখতে বসলাম।

এই মুহূর্তে সত্যিই শ্বশুরমশাইকে নিয়ে অনেক বেশি চিন্তায় আছি। বর্তমানে বেশ কষ্ট পাচ্ছেন ব্যথায়। কিন্তু এই ব্যথা নির্মূল করার কোনো উপায় নেই। ব্যথার ওষুধ খাওয়ার পর কিছুক্ষণ ঠিক থাকেন। তবে সারা রাতই ব্যথায় ছটফট করেন। এই সমস্ত কিছু নিয়ে খানিক মানসিক টেনশন রয়েছি।

IMG_20260103_094420.jpg
"জানালা দিয়ে কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা"
IMG_20260103_100207.jpg
"বেডরুমের পাশে ব্যালকনিতে দাঁড়িয়ে তোলা ছবি"

এই বছরের শুরুর দিনগুলো মালদায় খুব ভালোভাবে কাটিয়েছিলাম। এমনকি দাদার ছেলে এবং স্ত্রী আমাদের সাথে যখন কলকাতায় এসেছিলো, তখন বছর শুরুর দিনগুলো ওদের সাথে এখানেও অনেক আনন্দের সহিত কাটিয়েছিলাম। যেগুলোর স্মৃতি ক্যামেরাবন্দি করেছি, একে একে আপনাদের সাথে সেই দিনগুলোর গল্প অবশ্যই শেয়ার করবো। তবে জানি না তেমন মুহূর্ত আবার কবে আসবে।

সংসারের বন্ধন, দায়িত্ব, কর্তব্য এই সমস্ত কিছু যখন চারিদিক থেকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরে, তখন কখনো কখনো আমার দমবন্ধ লাগে। শুধু আমার বলা হয়তো ভুল হবে, এমনটা হয়তো প্রত্যেকের ক্ষেত্রেই হয়।

IMG_20260103_115332.jpg
"আমার বৌ দির হাতে লাগানো ফুলগাছ"
IMG_20260103_115432.jpg
"গাছে ফোঁটা জবা ফুল"
IMG_20260103_115520.jpg
"হলুদ রঙের ফুলগুলোর নাম জানিনা,তবে দেখতে ভীষণ সুন্দর"

ননদের জন্মদিন উপলক্ষ্যে ননদের বাড়িতে একটা রাত কাটিয়ে এসেছি ঠিকই, কিন্তু তবুও যেন মনে শান্তি নেই। কারণ যেখানেই যাই না কেন, একটা টেনশন সর্বদাই মাথার মধ্যে কাজ করে।

যাইহোক মালদায় দাদা নতুন বাড়ি করেছে, তাই সেখানে গিয়ে ঘোরার ফাঁকে ফাঁকে বেশ কিছু ছবি তুলেছিলাম। ভাবলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে বাড়ির প্রতিটা কোণের সাথে আপনাদেরও পরিচয় করানোর পাশাপাশি বাড়ির পাশের পরিবেশের সাথেও‌‌ পরিচয় হয়।

IMG_20260216_203129.jpg
"ফুলগাছের পাশেই ছিলো লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা হয়েছিলো। শুভও নেমেছিলো লঙ্কা তুলতে"
IMG_20260103_141835.jpg
"গাছ থেকে তোলা লঙ্কা"

এমন নিরিবিলি পরিবেশ আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। তার উপর যদি প্রিয় মানুষগুলোর সঙ্গ পাওয়া যায়, তাহলে যেন সেই ভালো লাগা আরো দ্বিগুণ বেড়ে যায়।‌ তবে এই সব কিছুই বড্ড ক্ষণস্থায়ী।

IMG_20260103_100054.jpg
"ঠাকুর ঘর"
IMG_20260103_115912.jpg
"আমার জ্যেঠু ও জ্যেঠিমার ছবি"
IMG_20260103_115904.jpg
"ডাইনিং হল"

কারণ দীর্ঘ দিন সেখানে থাকা সম্ভব হয় না। বহুদিন বাদে হয়তো গিয়ে কয়েকটা সুন্দর মুহূর্ত কাটিয়ে আসা সম্ভব হয়।‌কারণ আমরা যতই চেষ্টা করি না কেন জীবনের বাস্তবতা থেকে মুখ ঘুরিয়ে নেওয়া সম্ভব নয় কোনো মতেই।

আর বাস্তবতা এটাই যে, ভালো মুহূর্ত গুলো যেমন আমাদের সকলের জীবনে আসে, ঠিক তেমনি খারাপ মুহূর্ত গুলোকেও পার করতে হয়। আমরা যদি শুধু ভালো মুহূর্ত পাওয়ার প্রত্যাশা করি, তাহলে হয়তো সবথেকে বেশি কষ্ট পাবো। কারণ ভালো সময় বা খারাপ সময় কোনোটাই চিরস্থায়ী হয় না। সবটাই যেন দিন রাতের মতন পরিবর্তন হতে থাকে।

IMG_20260103_115854.jpg
"বেডরুম"
IMG_20260103_115823.jpg
"ঘর সাজানোর জন্য কেনা নকল ফুল।তবে ফুলগুলোর সৌন্দর্য্য কিন্তু নেহাৎ কম নয়"

আর ঠিক এই কারণেই যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, তখন ভালো সময়ের মুহূর্তগুলোর স্মৃতিচারণায় ব্যস্ত হয়ে পড়ি আমরা সকলেই। এই জন্যই হয়তো আজ ঘুমের মধ্যেও সেই সুন্দর মুহূর্তগুলো হাতছানি দিয়ে ডাকছিলো, যেগুলো দুমাস আগেই কাটিয়ে এসেছি।

যাইহোক দাদার বাড়ির সাথে পরিচিত হয়ে আপনাদের কেমন লাগলো এবং আপনাদের খারাপ সময় গুলো আপনারা কিভাবে অতিবাহিত করেন, তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

Sort:  
 21 days ago 

Thank you for your support 🙏.

Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 70284.09
ETH 2042.03
USDT 1.00
SBD 0.46