"কড়াইশুঁটির‌ পরোটার রেসিপি (Green Peas Paratha Recipe)"

in Incredible India2 days ago
IMG_20260220_212411.jpg
"পছন্দের চিলি চিকেনের সাথে কড়াইশুঁটির পরোটা"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন। আর আপনাদের প্রত্যেকের আজকের দিনটি খুব ভালো কেটেছে।

আমার দিনটা‌ আর‌ পাঁচটা দিনের মতোই কেটেছে। আপনাদের মধ্যে যারা আমার পোস্ট নিয়মিত পড়েন, তারা হয়তো জানবেন আমি আমার সারাদিনের কার্যক্রম সম্পর্কিত পোস্টে প্রায়শই লিখে‌ থাকি যে, রাতে আমি‌ প্রতিদিন রুটি তৈরি করি আমার শ্বশুর মশাইয়ের জন্য।

তবে সম্পূর্ণ শীতকাল জুড়ে শুভ ও রাতে রুটি খায়। আমার‌‌ রুটি বিশেষ পছন্দ নয়। তবে রুটির‌ সাথে খাওয়ার জন্য যদি পছন্দসই কিছু থাকে, তাহলে মাঝেমধ্যে আমিও খাই। আজ রাতে ফ্রিজে থাকা‌ কিছু বোনলেস চিকেন দিয়ে অল্প করে চিলি চিকেন করেছিলাম। যার রেসিপি আমি আগেই‌ আপনাদের শেয়ার করেছি।

তবে চিলি চিকেনের সাথে আজ‌ রুটির বদলে একটা ভিন্নধর্মী পরোটা বানিয়েছিলাম। সেই‌ রেসিপিটাই আজ‌ আপনাদের সকলের সাথে শেয়ার করবো।

1672344690977_010726.jpg

"প্রয়োজনীয় উপকরণ"

খুব সামান্য উপকরণ দিয়ে আমি এটা তৈরি করেছিলাম। চলুন প্রথমেই বলি আমি কি কি ব্যবহার করেছি এই‌ পরোটা তৈরি করতে,-

নংউপকরণপরিমাণ
১.কড়াইশুঁটি১ কাপ
২.আটা/ময়দা২ কাপ
৩.কাঁচা লঙ্কা‌২ টো
৪.সাদা তেল‌পরোটা ভাজার জন্য
৫.লবনস্বাদ অনুসারে
৬,উষ্ণ গরম জলপ্রয়োজন অনুসারে

1672344690977_010726.jpg

"তৈরি করার পদ্ধতি"

আসুন এইবার ধাপে ধাপে আপনাদের জানাই‌ আমি এই পরোটা কিভাবে তৈরি করলাম। আর কোন জায়গায় আমার ভুল হয়েছে সেটাও উল্লেখ করবো, যাতে আপনারাও এই একই ভুল না‌ করেন-

1737775560596.png

IMG_20260220_190955.jpg

IMG_20260220_190700.jpg

সবার প্রথমে খোসা ছাড়িয়ে নেওয়া কড়াইশুঁটি গুলো ভালোভাবে ধুয়ে অল্প লবন দিয়ে হালকা সেদ্ধ করে নিতে হবে। তবে আজ‌ প্রথম বার করেছি বলে‌ আমি বুঝতে পারি নি। যদি‌ কড়াইশুঁটি গুলো সেদ্ধ না‌ করতাম তাহলে পরোটার রঙটা‌ আরও সবুজ দেখাতো। তাই আপনারা যদি তৈরি করেন তাহলে সেদ্ধ করার প্রয়োজন নেই।

IMG_20260220_203301.jpg

এরপর কড়াইশুঁটি গুলো মিক্সিতে দিয়ে একেবারে মিহি পেস্ট করে নিতে হবে। এই সময় ‌কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দিতে হবে যাতে ভালো ভাবে কড়াই শুঁটির সাথে পেস্ট হয়ে যায়। সামান্য জল‌ ব্যবহার করে পেস্ট‌ করবেন যাতে সবকিছু ভালো ভাবে পেস্ট হয়।

IMG_20260220_203643.jpg

IMG_20260220_204357.jpg

এরপর একটা পাত্রে নামিয়ে নিয়ে, ঐ‌ পাত্রেই পরিমাণ মতো আটা/ময়দা দিয়ে কড়াইশুঁটির পেস্ট দিয়ে মাখতে হবে। এই সময় লাগলে‌‌ সামান্য লবন দিতে পারেন। আমি কড়াইশুঁটি সেদ্ধ‌‌ করার সময় লবন‌ দিয়েছিলাম, তাই পরে সেই আন্দাজ মতো লবন‌ দিয়েছিলাম।যদি ঐ‌ পেস্ট দিয়ে ভালো ভাবে সম্পূর্ণ আটা মাখা না‌ হয়, শুধুমাত্র তখনই সামান্য উষ্ণ‌‌ গরম জল ব্যবহার করবেন।

IMG_20260220_204834.jpg

IMG_20260220_205457.jpg

এরপর সম্পূর্ণ আটা থেকে পরোটার মতো লেচি কেটে নিতে হবে। তারপর তাওয়া বসিয়ে এক এক করে সব পরোটা গুলো সামান্য সাদা তেল দিয়ে বেলতে হবে,‌ আর একটা একটা পরোটা ভালো ভাবে এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে।

IMG_20260220_205503.jpg

IMG_20260220_210109.jpg

IMG_20260220_210103.jpg

IMG_20260220_212121.jpg

আপনারা চাইলে ভাজার জন্য বাটারও ব্যবহার করতে পারেন। তবে আমি অল্প অল্প করে সাদাতেল দিয়েই পরোটা গুলো ভেজেছিলাম।

IMG_20260220_212210.jpg

যাইহোক শেষে আমার পছন্দের চিলি চিকেনের সাথে গরম গরম খেতে‌‌ দারুন‌ লেগেছে।

তবে সত্যি বলতে দেখতে ঠিক কড়াইশুঁটির মতো সবুজ রঙের হয়নি। সামনাসামনি তবুও কিছুটা রঙ বোঝা যাচ্ছিলো, তবে ছবিতে ততটুকুও‌ বোঝা যাচ্ছে না। তাই আপনারা কাঁচা অবস্থায় কড়াইশুঁটি‌‌ গুলো পেস্ট‌ করে‌‌ ব্যবহার করবেন।

আরও একটি বিষয় হলো‌ আমি আটা‌‌ ব্যবহার করেছি,‌ আপনারা সকলে জানেন আটা একটু‌ লালচে রঙের হয়। তবে ময়দা ব্যবহার করলে‌ হয়তো রঙটা আরও একটু‌ ভালো বোঝা যেতো। যাইহোক রঙ‌ যেমন‌ই হোক‌ না‌ কেন,‌ খেতে ভালো হয়েছিলো এটাই শান্তি।

প্রতিদিন একই ধরনের রুটি না‌ খেয়ে মাঝেমধ্যে এমন ভিন্ন ধরনের কিছু করে দেখতে পারেন, আশাকরি ভালো লাগবে।‌ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লেখা শেষ করছি।‌ ভালো থাকবেন সকলে।

শুভরাত্রি।

Sort:  
Loading...
 yesterday 

Thank you for your support 🙏.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67962.51
ETH 1972.86
USDT 1.00
SBD 0.37