Incredible India Monthly Contest of April#2: Self-sacrifice!

in Incredible India2 months ago
Yellow Modern Indian Sweets Recipe Food YouTube Thumbnail_20260429_004857_0000.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।

আজ‌ আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটিতে আয়োজিত কনটেস্টে, যার বিষয়বস্তু সম্পর্কে আশাকরি আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন।

"আত্মত্যাগ" এর পরিভাষা প্রত্যেকের জীবনেই আলাদা। আর সেই সম্পর্কে আলোচনা করাই এই প্রতিযোগিতার বিষয়বস্তু। অনেকেই নিজেদের মতামত ইতিমধ্যে শেয়ার করেছেন। আজ কনটেস্টে অংশগ্রহণের শেষদিনে আমিও নিজের মতামত শেয়ার করতে উপস্থিত হলাম। চলুন তাহলে শুরু করি,-

"How do you glance at the term "Self-sacrifice"? Describe."

"আত্মত্যাগ" শব্দটি শুনতে সামান্য মনে হলেও এর গভীরতা কিন্তু অনেক বেশি। যা অনেক মানুষের পক্ষে উপলদ্ধি করা সম্ভব হয় না। বিশেষ করে যে সকল মানুষেরা শুধুমাত্র আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের সাথে সম্পর্ক তৈরি করে, তাদের কাছে আত্মত্যাগ নিছক ন্যাকামি আখ্যা পায়। কথাগুলো শুধুমাত্র লেখার জন্য লিখলাম এমনটা ভাববেন না। কারণ ব্যক্তিগতভাবে এমন অভিজ্ঞতা হয়েছে বলেই এতোটা বিশ্বাস নিয়ে কথা গুলো শেয়ার করতে পারলাম।

আমার মনে হয় এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই এই দলভুক্ত। তবে ব্যতিক্রম যে নেই এমনটা নয়। গতকালই অ্যাডমিন ম্যামের পোস্ট পড়ে আত্মত্যাগের আদর্শ উদাহরণ সম্পর্কে জানলাম। সত্যিই সেই মানুষদের ধন্যবাদ যারা শুধুমাত্র দেশের ও দেশবাসীর নিরাপত্তার জন্য নিজেদের সংসার, প্রিয় মানুষ, নিরাপদ জীবন, সবকিছু তুচ্ছ করে সীমান্তে দাঁড়িয়ে আছে অবিচল। ঠিক তাদের মতোই আত্মত্যাগ করে চলেছে তার পরিবার ও পরিজনেরাও।

IMG_20260429_005159.jpg
"মায়ের ভালোবাসা ও আত্মত্যাগের কোনো তুলনা হয় না"

এছাড়াও যদি অন্য কারোর আত্মত্যাগের কথা বলতেই হয়, তাহলে আমি সকল মায়েদের কথা বলবো। সন্তানের ভালোর জন্য নিজেদের ভালো থাকাকে এক‌ মুহূর্তে ত্যাগ করতে পারার ক্ষমতা বোধহয় ঈশ্বর শুধুমাত্র মায়েদেরই দিয়েছেন। তাই তো বেশিরভাগ সন্তান এই আত্মত্যাগকে সাধারণ কাজ‌ ভেবে ভুল করে। মূল্যায়ন করতে ভুলে যায় মায়ের আত্মত্যাগের। কিন্তু তবুও মায়েদের কোনো নালিশ‌ থাকে না সন্তানদের বিরুদ্ধে।

নিজের কষ্ট লুকিয়ে হাসিমুখে সন্তানের ভালো থাকার প্রার্থনা করা কিন্তু শুধুমাত্র মায়েদের পক্ষেই সম্ভব। অথচ নিজেদের ভালো সময়ে কত সহজেই কত সন্তান, মা কে পিছনে ফেলে এগিয়ে যায়। আর এমন সন্তানের সংখ্যা আজকাল বেশি বলেই‌ বোধহয় এতো বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে চলেছে।

"Do you believe self-sacrifice often helps to enhance relationships? Share your viewpoint!"

হ্যাঁ কখনো কখনো কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি। তবে এমন একটা সময় ছিলো যখন আমি শুধুমাত্র এই‌ ভাবনাতেই বিশ্বাসী ছিলাম। তবে ‌ভাবনা‌ আর বাস্তবতা এক নয়, এই অভিজ্ঞতা আমার ব্যক্তিগত জীবনে হয়েছে। তাই এখন বিশ্বাস করি না যে শুধুমাত্র একজনের আত্মত্যাগেই সম্পর্ক আরও গভীর ও‌‌ সুন্দর করে তোলে।

একটা একলা মানুষের পক্ষে কোনো সম্পর্ক তৈরি করা সম্ভব নয়, সেক্ষেত্রে দুজন মানুষের প্রয়োজন। তাই সেটা সঠিক ভাবে এগিয়ে নেওয়ার দায়িত্ব দুজনেরই। তাই আত্মকেন্দ্রিকতাকে নয়, বরং আত্মত্যাগকে গুরুত্ব দিলে, একে অপরের আত্মত্যাগের মূল্যায়ন‌ করতে পারলেই, সম্পর্ক‌‌ সুন্দর হওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি।

"Self-sacrifice often seeks recognition and respect in return. I invite you to share your justification regarding this notion!"

আত্মত্যাগের বিনিময়ে সম্মান ও স্বীকৃতি প্রত্যাশা করা অনুচিত নয়। তবে তার মানে এই নয় যে, কেউ যদি আত্মত্যাগের সম্মান করতে না পারে বা সম্মান জানাতে না, পারে তাতে আত্মত্যাগ মূল্যহীন হয়ে যায়। বরং বিষয়টা একেবারেই উল্টো। যদি কেউ প্রকৃতপক্ষে আত্মত্যাগের মূল্যায়ন করতে পারেন, তাহলে আর জোড়পূর্বক সম্মান জানানোর প্রয়োজন পরে না, সেটা তখন এমনিতেই প্রকাশিত হয়।

IMG_20260429_005527.jpg
"আত্মত্যাগের মূল্যায়ন প্রকাশ করতে না পারলেও, ভালোবাসার মুল্যায়ন মানুষের থেকেও বেশি করে পশুরা।"

তবে বর্তমান যুগে এমন মানুষের সংখ্যা বেশি যারা আত্মত্যাগকেও অর্থের নিরিখে তুলনা করেন। তারা মনে করেন সবকিছুর মূল্য অর্থ দিয়ে পূরণ করা সম্ভব। তবে বাস্তবতা একেবারেই ভিন্ন। সবার সব আত্মত্যাগের মূল্যায়ন অর্থ দিয়ে পূরণ করা যায় না। কারন মনের অনুভূতি কখনো অর্থ দিয়ে যাচাই করা সম্ভব নয়।

ব্যক্তিগত জীবনে আমার নিজের এমন অভিজ্ঞতা হয়েছে, যেখানে আমার প্রিয়জনেরা‌ আমার আত্মত্যাগের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। তখন নিজেকে বড্ড অসহায় মনে হয়েছে, এই গোটা পৃথিবীতে নিজেকে একদমই একা মনে হয়েছে। তবে ধীরে ধীরে বুঝতে শিখেছি যে, আমার প্রিয়জন হলেও তাদের অনুভূতির সাথে আমার অনুভূতির বিস্তর ফারাক রয়েছে।

সম্পর্কের পরিভাষা আমার কাছে যা, অন্যদের কাছে তেমন নয়‌‌। সম্পর্কের দিকে তাকিয়ে আমি আত্মত্যাগ করলেও উল্টোদিকের মানুষেরা বেছে নিয়েছে আত্মসুখ। আর কষ্টের সম্মুখীন হয়েছি আমি। তাই এখন আর আগের মতো কষ্ট পাই না। কারন আমি বুঝতে শিখেছি সকলে আত্মত্যাগের মূল্যায়ন করতে পারে না। তাই তাদের কাছে সম্মান ও স্বীকৃতির প্রত্যাশা করাই উচিত নয়।

"Conclusions"

যাইহোক এই ছিলো আত্মত্যাগ সম্পর্কে আমার নিজস্ব মতামত, যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের পড়ে কেমন লাগলো মন্তব্যের মাধ্যমে অবশ্যই জানাবেন। শেষ করার আগে কনটেস্টের নিয়মানুসারে আমি আমন্ত্রন জানাই আমার তিনজন বন্ধু @lirvic, @pinki.chak@rasel72 কে।‌

সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লেখা শেষ করছি। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

Sort:  



Curated by: @pandora2010

Loading...