Incredible India Monthly Contest of June#2: Nature vs Technology!
|
|---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।
অনেকদিন বাদে আজ কমিউনিটিতে চলমান একটি কনটেস্টে অংশগ্রহণ করতে চলেছি, যার বিষয়বস্তু বরাবরের মতো আকর্ষণীয়। অনেকেই ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন, তবে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত অংশগ্রহণ করেননি। তাদের জন্য কনটেস্টের লিংকটি আরও একবার দিলাম।
পাশাপাশি আমার তিনজন বন্ধু @lirvic @rasel72 ও @pinki.chak কে আমন্ত্রণ জানালাম, এই কনটেস্টে অংশগ্রহণ করে বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে নিজস্ব মতামত ব্যক্ত করার জন্য। চলুন এবার আমি আমার মতামত শেয়ার করি আপনাদের সাথে,-
|
|---|
![]() |
|---|
ইতিমধ্যে যতজন অংশগ্রহণ করেছেন, আমার মতো তারা সকলেই প্রকৃতিকে সর্বশক্তিমান মনে করেছেন। আমার মনে হয় এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটি মানুষের কাছে এটি একটা অপরিবর্তিত সত্যি। পৃথিবী সৃষ্টির থেকেই প্রকৃতি বিরাজমান, তবে মানবজাতির সৃষ্টি হয়েছে অনেক পরে।
শুরুর দিকে মানুষের জীবন যাপন কেমন ছিলো সে বিষয়ে আমাদের সকলেরই ধারণা আছে। তবে সময়ের সাথে সাথে প্রকৃতির বিভিন্ন উপাদানকে কাজে লাগিয়ে, মানুষ নিজের বুদ্ধির মাধ্যমে নিজেদের জীবন যাপনকে উন্নত করেছে।
বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যদি ফেলে আসা যুগের কথা কল্পনা করি, তা যেমন আমাদের কাছে অবিশ্বাস্য মনে হবে। ঠিক তেমনি আজ থেকে আরও কয়েকশো বছর পরে জীবন যাপন কেমন হবে, সে বিষয়ে কল্পনা করাও আমাদের সাধ্যের বাইরে। হিসাব মতো প্রকৃতিকে ধ্বংস করেই আমরা আমাদের জীবনযাপন উন্নত করছি, তবে এই অত্যাচার প্রকৃতি কতদিন সহ্য করবে সেটাই সবথেকে বড় প্রশ্ন।
বহু বছর ধরে প্রকৃতি মানুষের অত্যাচার সহ্য করে চলেছে। তবে যখনই সে প্রতিবাদ করেছে তখন মানুষের বুদ্ধি, আবিষ্কার, প্রযুক্তি সমস্ত কিছু হেরে গেছে। কিন্তু প্রকৃতি একই রকম ভাবে দাঁড়িয়ে আছে এমন বহু উদাহরণ রয়েছে। তাই মানুষ যতই উন্নত হোক, প্রযুক্তিগত দিক থেকে যতই এগিয়ে যাক না কেন, এই পৃথিবীতে প্রকৃতি সর্বশ্রেষ্ঠ ছিলো আর আগামীতেও তাই থাকবে।
|
|---|
![]() |
|---|
অবশ্যই তাই এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে, যে কোনো আবিষ্কারের মূল হলো প্রকৃতি। মানুষের পক্ষে কেবলমাত্র নিজেদের বুদ্ধি, শিক্ষা, দক্ষতা কাজে লাগিয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে যেকোনো নতুন জিনিস আবিষ্কার করা সম্ভব।
যদি আমরা হিসেব করি আমাদের প্রতিদিনকার জীবন যাপনে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আমরা যা কিছু ব্যবহার করি, যা কিছু খাদ্য হিসেবে গ্রহণ করি, যে কোনো ধরনের পোশাক পরি, যে কোনো অফিসে কাজ করি, বা ব্যবসা করি, সবক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রকৃতির উপরেই আমাদেরকে নির্ভর করতে হয়।
একটা সময় ছিল মানুষ লজ্জা নিবারণের জন্য গাছের ছালকে পোশাক হিসেবে ব্যবহার করতো, পাথর খসে আগুন জ্বালিয়ে মাংস পুড়িয়ে খেতো, বসবাসের জন্য বিভিন্ন গাছের ডালপালা ব্যবহার করতো, সেই তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত যখন আমরা নামিদামির পোশাক পরি, বড় বড় রেস্টুরেন্টে খাবার খাই, বড় বড় অফিসে কাজ করি, বড় বিল্ডিং এ থাকি, সবকিছু একমাত্র এই প্রকৃতির উপরেই নির্ভর করে।
প্রকৃতি বিহীন আমাদের অস্তিত্ব একেবারেই বিলীন হয়ে যাবে। সর্বোপরি আমরা যে বেঁচে আছি, আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, এটা শুধুমাত্র প্রকৃতির কারণেই। তাই যেকোনো আবিষ্কারের মূলে তো বটেই, এমনকি এই পৃথিবীতে আমাদের জীবিত থাকার মূলেও একমাত্র প্রকৃতিই রয়েছে।
|
|---|
![]() |
|---|
প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে, এই বিষয়টি সাথে আমিও সহমত। যদি প্রকৃতির কথা বলতে হয় তাহলে সবার প্রথমেই আমার প্রাকৃতিক বিপর্যয় গুলির কথা মনে আসে যেমন ভূমিকম্প, বন্যা ইত্যাদি। আমরা মানুষেরা নিজেদের সুবিধার্থে বহু বছর ধরে প্রকৃতির ওপরে অত্যাচার করে চলেছি।
নিজেদের প্রয়োজনে গাছ কেটে চলেছি নির্দ্বিধায়। গাছ কেটে এলাকায় বড় বড় ইমারত তৈরি করছি স্বল্প সময়ের মধ্যেই। কিন্তু আমরা কখনোই এটি ভাবি না যে, এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করাও আমাদের দায়িত্ব।
পরিবেশ দূষণ নিয়ে আমরা প্রত্যেকেই অনেক সময় অনেক কথা বলে থাকি, তবে আদেও আমরা কতখানি সচেতন সেটা কিন্তু ভাবার বিষয়। আমরা সর্বদা নিজের বাড়ি এবং নিজের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চিন্তাভাবনা করি। তাই নিজেদের বাড়ির নোংরা আমরা রাস্তায় কিংবা কিছুটা দূরে ফেলে আসতে পছন্দ করি। অথচ আমরা এটা ভুলে যাই যে, এতে পরিবেশ দূষণ হচ্ছে যার এফেক্ট আমার নিজের উপরেও পড়বে।
প্রযুক্তির দিক থেকে আমরা অনেক এগিয়ে গেছি। বর্তমান সময়ে দিনের বেশিরভাগ সময় আমরা প্রযুক্তির উপরেই নির্ভর করি। অথচ দেখা যায় অনেক সময় এই প্রযুক্তির কারণেই আমরা বহু সমস্যার সম্মুখীন হই। আজকাল অনলাইনে এমন অনেক ঘটনার সাক্ষী আমরা হয়ে থাকি,যেগুলো আমাদের ব্যক্তিগত ও পারিবারিকভাবে সমস্যায় ফেলে।
সচেতনতার অভাবে আমরা এমন অনেক কিছু করে ফেলি যার মাশুল আমাদের দিতে হয়। অবশ্যই প্রযুক্তির কারণে অনেক কাজ সহজ হয়েছে, ঠিক তেমনি এমন অনেক অজানা বিপদের সম্মুখীন আমাদের হতে হচ্ছে, যেগুলো আমাদের কল্পনার বাইরে। তাই সবকিছু মিলিয়ে কথা বলা যায় যে, সমস্ত ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। তবে প্রতিক্রিয়া গুলো কতখানি আমাদের কাছে গ্রহণযোগ্য সে বিষয়ে আমাদের সকলের ভাবা উচিত, আর সেই অনুযায়ী আমাদের ক্রিয়াকর্ম পরিবর্তন করা উচিত।
|
|---|
যাইহোক এই ছিলো আমার ব্যক্তিগত মতামত, যা আমি আজকে পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশাকরি আপনারাও সকলে এই কনটেস্টে অংশগ্রহণ করে নিজস্ব মতামত উপস্থাপন করবেন। সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।




Curated by: @ ripon0630
Congratulations! This post has been voted through steemcurator09. We support quality posts, good comments anywhere and any tags.