"পিয়ালীর বিয়ে: গায়ে হলুদ পর্বের কিছু সুন্দর মুহূর্ত"

in Incredible India21 hours ago
IMG_20260206_134620.jpg
"পিয়ালীর বিয়েতে ওর গায়ে হলুদ দেওয়ার মুহূর্ত"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো‌ পিয়ালীর গায়ে হলুদের কিছু সুন্দর মুহূর্ত।

বাঙ্গালীদের যে কোনো অনুষ্ঠানে বিভিন্ন রীতি থাকে। বিয়ের ক্ষেত্রে গায়ে হলুদ তেমনই একটি বিশেষ রীতি। বিয়ের দিন‌ দুপুর বেলা পাত্রের গায়ে হলুদ পর্ব শেষ হলে, সেখান থেকে হলুদ নিয়ে আসে‌ কণের বাড়িতে। আর সেই হলুদ দিয়েই হয় কণের গায়ে হলুদের অনুষ্ঠান। তবে কণের বাড়িতেও‌ আলাদা করে কিছু নিয়ম থাকে‌, আজ‌ সেই সব কথাই শেয়ার করবো।

IMG_20260206_134812.jpg
"গায়ে হলুদ পর্বের জন্য পিয়ালীর সাজ"

বিদ্ধির নিয়ম পালন‌ করার পর, পিয়ালী আবার গায়ে হলুদের সাজে তৈরি হতে বসে‌ পড়লো। আর‌ আমি ও রাখী বাড়িতে এসে স্নান করে‌ তৈরি হয়ে নিলাম। ততক্ষণে আমার দিদিরাও পৌঁছে গিয়েছিলো। তবে তিতলি ও তাতানের দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিলো, সেই কারণে দিদি ওদের খাইয়ে দিলো।

আমাদের যেতে দেরি হচ্ছিলো, তাই পিয়ালী ফোন‌ করছিলো। তাই আমি রাখিকে আগে চলে যেতে বললাম। পরে আমি তিতলি ও‌ তাতানকে নিয়ে গেলাম। ততক্ষণে জল আনতে সকলেই বেড়িয়ে পড়ে ছিলো। কণের সাথে রঙ মিলিয়ে সকলেই প্রায় হলুদ রঙের পোশাক পড়েছিলো।

IMG_20260203_144310.jpg
"যমুনা নদীতে জল আনতে যাওয়ার মুহূর্ত"
IMG_20260206_225805.jpg
"পান সুপারি দিয়ে গঙ্গা বরণের মুহূর্ত"
IMG_20260206_225633.jpg
"বরণডালা দিয়ে বরণ করার মুহূর্ত"

গায়ে হলুদের নিয়মানুসারে যে বরণডালা বিদ্ধির কাজে সাজানো হয়েছিলো, দুজন‌ সধবা মহিলা ধোয়া পোশাক পরে, সেই বরণডালা ও তার সাথে জল আনার জন্য কলসী নিয়ে পাশের কোনো নদী বা‌‌ পুকুরে যান। সেখানে তেল, সিঁদুর, দূর্বা, পান সুপারি, মিষ্টি সবকিছু দিয়ে আরতি করে তারপর কলসীতে জল ভরে আনে। যাকে গঙ্গা আরতি বলে। সেই জল দিয়েই কণেকে গায়েহলুদের পরে স্নান করানো হয়।

তার‌ সাথে আশেপাশের আরো অনেক মহিলা বা আত্মীয়-স্বজনরাও যান। তবে এখন দেখা যায় সকলেই গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ রঙের পোশাকই পরে থাকেন, তাই আমরাও তেমনটাই করেছিলাম।

IMG_20260206_134453.jpg
"বরণডালা ও কলসী"
IMG_20260206_134313.jpg
"তিতলি ও তাতান"

যাইহোক আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই যমুনা নদী, তাই আমাদের গ্ৰামের সকলেরই গায়ে হলুদের জল সেখান থেকেই আনা হয়‌। আমরা যতক্ষণে গিয়ে পৌঁছালাম, ততক্ষণে সকলেই বেরিয়ে গিয়েছিলো। মোটামুটি মাঝপথে গিয়ে সবার সাথে আমরাও রওনা করলাম যমুনা উদ্দেশ্যে। সেখানে বড়রা নিয়ম রীতি পালন করার পর, স্নানের জল তুললো।

IMG_20260206_230931.jpg
"নাচের মুহূর্ত"
IMG_20260206_230741.jpg
"সকলেই বেশ মজা করেছে"
IMG_20260206_134326.jpg
"তিতলি তাতানের সাথে আমি"

ফেরার পথে একটা মাঠে অনেকক্ষণ ধরে সকলে মিলে নাচানাচি করলো। তারপর সেখান থেকে আবার সকলে দল বেঁধে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে এসে আয়োজন করা হল পিয়ালীর গায়ে হলুদের অনুষ্ঠানের।

IMG_20260206_134528.jpg
"বরের‌‌ বাড়ি থেকে আসা গায়ে হলুদের ডালা"
IMG_20260206_134922.jpg
"পিয়ালী কে বরণ করার মুহূর্ত"
IMG_20260206_134844.jpg
"সকলের সাথে ক্যামেরাবন্দি একটা সুন্দর মুহূর্ত"
IMG_20260206_134732.jpg
"কপালে দেওয়া হলো‌ হলুদের ফোঁটা"

ইতিমধ্যে বরের বাড়ি থেকে গায়ে হলুদের ডালাও চলে এসেছিলো। যার মধ্যে হলুদ বাটা এবং সরষের তেল ছিলো। বাকি নিয়ম গুলো পালন করার পর, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। আর যে কোনো অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে সকলে মিলে ছবি তোলা। তাই এখানেও তার অন্যথা হয়নি। সকলে মিলে একসাথে ছবি তোলার পর্ব চললো বেশ কিছুক্ষণ। আর তার সাথে ভিডিও ও।

IMG_20260206_134942.jpg
"ক্যামেরা ম্যান এর কথা শুনে সকলে মিলে একসাথে গাঁদা ফুলের পাপড়ি নিয়ে ছবি তুলছিলো"
IMG_20260206_135001.jpg
"সবশেষে যমুনা থেকে আনা জল দেওয়া হলো পিয়ালীর মাথায়

এরপর এক এক করে সকলেই ওকে হলুদ মাখালো। বড়রা আশীর্বাদ করলো। এক ফাঁকে ওর মাকেও আনা হয়েছিলো, কিন্তু ওর মায়ের আর্শীবাদ করার মুহূর্তের ছবি আমি কোনো কারণবশত ক্যামেরাবন্দি করতে পারিনি।‌

মায়েদের মনটা এই সময় অনেকটাই খারাপ থাকে। গোটা বিয়ের নিয়ম কানুনে মা হয়তো ব্যস্ত ছিলো ঠিকই, তবে মুখে এক অদ্ভুত ধরনের মন খারাপের ছাপ ছিলো, যেটা সব মায়েদের মধ্যেই থাকে।

যাইহোক এরপর পিয়ালী গেলো স্নান‌ করতে কারণ এরপর আবার ওকে রাতের জন্য তৈরি হতে হবে। তবে আমাদের উপর পড়লো ওর বিয়ের মন্ডপ সাজানোর দায়িত্ব। তাই আমরাও সেদিকে‌ ব্যস্ত হয়ে পড়লাম।

কি‌ভাবে মন্ডপ সাজানো‌‌ হয়েছিলো। আর রাতের দিকে আমরা‌ কেমন সময় কাটিয়েছিলাম, তা‌ পরবর্তী পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো। ভালো থাকবেন আপনারা সকলে। শুভরাত্রি।

Sort:  
 9 hours ago 

Thank you for your support 🙏.

Loading...