You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of March #2| Value of friendship.

in Incredible India3 years ago

"বন্ধুত্ব" এই শব্দটি আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এই বন্ধুত্ব নিয়ে আমাদের প্রত্যেকের জীবনেই ভিন্ন অভিজ্ঞতা রয়েছে।তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, জীবনে ভালোভাবে বাঁচতে গেলে আমাদের অনেক বন্ধুর প্রয়োজন নেই, সত্যি কারের হাতে গোনা কয়েকজন বন্ধু থাকলেও জীবন অনেক সুন্দর হতে পারে। আর এই বন্ধুত্বকেই আপনি এই সপ্তাহের প্রতিযোগিতার বিষয় হিসেবে বেছে নিয়েছেন। আশা করছি প্রত্যেকেই নিজেদের বন্ধুত্বের গল্প খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করবেন, পাশাপাশি আমিও অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের মতামত উপস্থাপন করবো। ভালো থাকবেন ম্যাম।