You are viewing a single comment's thread from:

RE: SEC17/W5|Do you believe in reincarnation?

in Incredible India2 years ago (edited)
  • প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এনগেজমেন্ট চ্যালেঞ্জের পঞ্চম সপ্তাহের কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আপনার মতন আমার জীবনেও অন্য সকলের থেকে পুনর্জন্মের ব্যাখ্যা একটু আলাদা। অবশ্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের আগে পর্যন্ত আমারও পুনর্জন্ম নিয়ে চিন্তাভাবনা অন্যরকম ছিলো। কিন্তু আমার বাবার অসুস্থতা ও জামাইবাবুর অসুস্থতা আমার চিন্তাভাবনার পরিবর্তন ঘটিয়েছে।

  • সত্যিই মৃত্যুকে জয় করে, নতুন করে বাঁচাকেই বোধহয় প্রকৃত অর্থে পুনর্জন্ম বলে। যে পুনর্জন্মটা আমরা নিজের চোখে দেখতে পাই। মৃত্যু পরবর্তী পুনর্জন্ম আমরা কেউই দেখতে পাই না এবং সেই সম্পর্কিত কোনো অভিজ্ঞতা আমাদের অর্জন করার উপায় নেই। তবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতন অনেক উদাহরণ আমাদের সামনে রয়েছে। যেমন আপনার ঠাকুমা আর জামাইবাবু। তাই পুনর্জন্ম বোধহয় একেই বলে।

  • আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা গুলি,লেখার মাধ্যমে এত সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 
  • আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান মতামত করার জন্য। আমরা অনেকেই পুনর্জন্মের একটাই অর্থ ভেবে ভুল করি, প্রকৃত অর্থে মৃত্যুর সাথে লড়াই করে ফিরে আসার নামই হলো পুনর্জন্ম। যেটা আপনার জামাইবাবু ও আমার ঠাকুরমার ক্ষেত্রে হয়েছে। মৃত্যুর পরের পুনর্জন্ম আমরা কেউ দেখতে পাই না শুধু বিশ্বাস রাখতে হয়, তবে এই পুনর্জন্ম আমরা স্বচক্ষে দেখতে পাই। ভালো থাকবেন।