You are viewing a single comment's thread from:

RE: Incredible India Community Updates for January 2025

in Incredible Indialast year
  • প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রতি মাসের শেষে সারা মাসের কার্যাবলী সংক্রান্ত এমন একটি রিপোর্ট আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। এই একটা রিপোর্ট যদি কেউ ভালো করে পড়ে,‌ তাহলে সারা মাস ব্যাপী কমিউনিটিতে কি কি কাজ হয়েছে এবং কি কি ভাবে এই কমিউনিটি তথা আপনি, প্রতিটি ইউজারের পাশে থেকে তাদেরকে সাহায্য করেছেন, অথবা সৎ পথে থেকে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন, তা প্রত্যেকের কাছে সুস্পষ্ট হবে।

  • কমিউনিটির একাউন্ট থেকে কনটেস্ট অ্যানাউন্সমেন্ট হোক, আপনার নিজের আয়োজিত কনটেস্ট হোক, সেই সকল কনটেস্টের উইনার অ্যানাউন্সমেন্ট হোক, সাপ্তাহিক কিউরেশান রিপোর্ট হোক অথবা সাপ্তাহিক বুমিং‌ রিপোর্ট‌‌ হোক, সময় মতো প্রতিটা জিনিস আপনি উপস্থাপন করেন। এমনকি প্রতিদিন কমিউনিটি অ্যাকাউন্ট থেকে সকলকে ভোট দেওয়া‌ হোক, এই প্রতিটা কাজ সময় মত করার জন্য কাজের প্রতি যে পরিমাণ একাগ্রতা দরকার, আপনার মতন খুব কম মানুষের মধ্যে সেগুলো আছে বলেই আমার বিশ্বাস।

  • তাছাড়া প্রতিদিন নিজের লেখা শেয়ার করার দায়িত্বটিও আপনি খুব সুন্দরভাবে পালন করেন। এমনকি এতো কাজের ভিড়েও আপনার লেখার মান কখনোই নিম্নমুখী হয় না, এগুলোই আসলে আমাদের প্রত্যেকের কাছে অনুপ্রেরণা। তবে খুব কম মানুষ আছে যারা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে, নিজেদের ব্যক্তিগত জীবনের সমস্যাকে উপেক্ষা করে কাজের প্রতি সমান সম্মান প্রদর্শন করতে পারে। আর ঠিক এই কারণের বোধহয় আপনি আমাদের সকলের থেকে আলাদা।

  • আমাদের আদর্শ এবং অনুপ্রেরণা হয়ে ‌পাশে‌ থাকার জন্যে ধন্যবাদ আপনাকে। এমন ভাবেই আপনার সাথে আগামী পথ পাড়ি দিতে চাই। সব সময় আপনার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন ম্যাম।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67962.51
ETH 1972.86
USDT 1.00
SBD 0.37