পান্ডা ও আঞ্জেলের মাঝে বন্ধুত্ব গড়ে তুলতে আমাদের ভূমিকা।

in Incredible India6 months ago (edited)

IMG_E1796.JPG

পান্ডাকে বাসায় আনার পরে আমাদের সবারই জীবন -যাত্রায় বেশ অনেকখানি পরিবর্তন এসেছে। এর সবচেয়ে কারণ হলো আমার দুটো বিড়ালের বয়সের পার্থক্য। এই দুজনের পেছনে প্রচুর সময় দিতে হয়েছে এবং এখনো হয়।

শুরুর দিকে আঞ্জেলের টার্গেট ছিলো ওকে একেবারে মেরে ফেলা। এর একটা কারণ হলো ক্যাট ফ্যামিলির পুরুষ প্রাণীরা যেমন ,বাঘ ,বিড়াল এরা বাচ্চাদের মেরে ফেলে। অনেক সময় শুধু ছেলে প্রাণীরা না মায়েরাও বাচ্চাদের মেরে খেয়ে ফেলে ,যদিও এর পরিমান খুবই কম।
মায়েদের বাচ্চা মেরে ফেলার আরো একটা কারণ হলো ,যদি ওরা মনে করে বাচ্চা অসুস্থ এবং আর কখনো সুস্থ হবে না কিংবা ওই বাচ্চার কাছ থেকে অন্য বাচ্চার সংক্রমিত হবার সম্ভবনা থাকে তাহলেও সেটার সমাধান হিসেবে বাচ্চাকে খেয়ে ফেলে।

এই জিনিসগুলো আসলে ওদের জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। এছাড়াও অবশ্য আরো একটা কারণ আছে আর সেটা হলো ,নতুন মায়েরা অনেক সময় বাচ্চাদের চাপ নিতে না পেরে মানসিক ভাবে অসুস্থ হয়ে পরে। তবে এগুলো খুবই রেয়ার ঘটনা। তবে এঞ্জেল পান্ডাকে ওর শিকার ভাবতো।

যার কারণে আমাদের কাউকে না কাউকে ওদের কাছাকাছি থাকতেই হতো। ওরা বাসায় খুব একটা সময় না থাকার কারণে বলতে গেলে সবটুকু ঝড়ই আমার উপর দিয়ে গেছে।পান্ডাকে বাস্কেটের মাঝেই বেশি রাখতাম। কিন্তু জানতাম এটা কোনো স্থায়ী সমাধান না।

IMG_E1507.JPG

পান্ডা সামান্য বড়ো হবার পরে দুজনের মাঝে কিভাবে বন্ধুত্ব তৈরী করা যায় সেটার চেষ্টা শুরু করলাম। কিন্তু এটা খুবই কঠিন একটা কাজ ছিলো। কারণ খাদ্য ও খাদকের মাঝে বন্ধুত্ব তৈরী হয় না সাধারণত।
আর এটা করার জন্য শুরুর দিকে পান্ডাকে হাতের উপর নিয়েই আঞ্জেলের কাচাহকাছি নিয়ে যেতাম কিছুটা নিরাপদ দূরত্বে রেখে। ও আক্রমণ করার আগেই দ্রুত সরিয়ে ফেলতাম। এরপরে কাছাকাছি নামিয়ে দিতাম।

এভাবেই আস্তে আস্তে ওর মাঝে একধরণের ভালোবাসা জন্ম নিতে শুরু করে পান্ডার জন্য। তবে সেই ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় ও জানতো না। ওর কাছে খেলা মানেই কামড়ে দেয়া ও নখ বের করে খাঁমচে দেয়া ,যা ও আমাদের সাথেও করে থাকে। পান্ডাকে দেখলেই ওর উপরে ঝাঁপিয়ে পরে কামড়ানো শুরু করতো।

এঞ্জেল নিজেও খুব ছোট বয়সে আমার কাছে এসেছে যার কারণে হয়তোবা ও ছোট বেলায় ওর ভাই-বোনের সাথে খেলা করে থাকলেও সেগুলো এখন ভুলে গেছে আর পাণ্ডাতো আরো অনেক বেশি ছোট। যার কারণে এগুলো খুব সাবধানতার সাথে নিয়ন্ত্রণ করতে হতো।
তবে আনন্দের বিষয় হলো পান্ডাও ইদানিং আগের তুলনায় কিছুটা বড়ো হয়েছে। আর দুজনেই কিভাবে খেলতে হয় সেটা শিখতে শুরু করছে। দুজন দুই-একদিন ধরে লাফিয়ে লাফিয়ে খেলা খেলতে শুরু করেছে যদিও কিছুক্ষন পর পরই পান্ডা মার্ খেয়ে চিৎকার করে আর ওকে উদ্ধার করতে আমাদেরকে দৌড়াতে হয়।

IMG_2040[1].JPG

তবে আশা করতেছি এই অবস্থাও কেটে যাবে কয়েকদিনের মাঝেই। ওরা দুজন ওদের মাঝের ভালোবাসা ও বন্ধুত্ব নিয়ে এগিয়ে যাবে সামনের দিনগুলোতে। আর আমি শুধু আমি বললে অবশ্য ভুল হবে , আমরা সবাই সেই দিনের অপেক্ষাতেই আছি।


◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦

image.png



Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 69348.52
ETH 2144.24
USDT 1.00
SBD 0.47