একদিন সকালে শিবালয়ের পথে যাত্রা ।

in Incredible India5 months ago (edited)

IMG_2355.jpeg

বেশ অনেকদিন ধরেই আমার হাসবেন্ডের এক বন্ধু দাওয়াত দিচ্ছিলেন ।উনি বর্তমানে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় ওসি হিসাবে দায়িত্বরত আছেন ।এই ভাই সবসময় বন্ধুদের নিয়ে আড্ডা দিতে খুব পছন্দ করেন।

তার কথা হলো কিছুদিন পরে চাকরিও থাকবে না আর ছেলে-ছেলে-মেয়েদেরও বিয়ে হয়ে নিজেদের জীবনে ব্যাস্ত হয়ে পরবে , তখনতো বন্ধুদের সাথেই সময় কাটাতে হবে।তাই বন্ডিংটা তিনি ধরে রাখতে চান।

বলা যায় তার কোয়ার্টারে সবসময় কেউ না কেউ থাকেনই।এছাড়া ভাবি ঢাকায় থাকেন তার মেয়েকে নিয়ে যার কারনে হয়তোবা একাকিত্ব কাটানোর জন্যও সবাইকে ডাকেন । ভাবি অবশ্য চেষ্টা করেন প্রতি সপ্তাহেই আসার জন্য ।

IMG_2348.jpeg

শিবালয়ে আসার আগে গাজীপুর থানায় ছিলেন তখন আমি গিয়েছিলাম এরপরে আমি ছাড়া সবাই-ই গিয়েছে ,,শুধু যায়-ই নাই কয়েকদিন করে থেকেও এসেছে ।কিন্তু আমার এবছর এমন একটার পরে একটা ঝামেলা চলছে যে আমি সময় করে উঠতে পারি নাই।তাই ভাবলাম যে যাই হোক না কেন এবার যাবোই আমি।

ছোটবেলায় আমাদের বাড়িতে থাকা অনেক পুরনো একটা বই পড়েছিলাম , নাম ছিলো খুব সম্ভবত পুলিশ সাহেব এবং যতটা মনে পরে লেখক এর নাম ছিলো নটরাজন।অবশ্য আমার ভুলও হতে পারে ।

একজন সাধারণ মানুষ কিভাবে পুলিশ সাহেব হয়ে অসীম ক্ষমতাধর হয়ে উঠেন তারই গল্প ছিলো ।অবশ্য লেখক সেখানে একজন সৎ পুলিশ অফিসার এর গল্প লিখেছিলেন।সততা বজায় রাখতে গিয়ে তাকে কতধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেই কথাই লিখেছেন ।

IMG_2350.jpeg

তবে সেটা ছিলো একটা জেলার পুলিশ অফিসারের কাহিনী আর আমি যাকে দেখছি তিনি একটা থানার প্রধান মাত্র।কিন্তু তারপরও তার জীবন যাপন দেখলে সেই পুলিশ সাহেবের কথাই স্মৃতিতে চলে আসে ।ধান ভানতে গিয়ে শিবের গীত গাওয়ার মতো অনেক কিছুই লিখলাম।

যাই হোক , সকাল বেলা উঠে আমার পোষ্যদের খাবার রেডি করে ছোট ছেলেকে বুঝিয়ে দিয়ে শিবালয়ের উদ্দেশ্যে বের হলাম ।রাস্তা থেকে আমার হাসবেন্ড এক বন্ধুকে তুলে নিলাম আমাদের গাড়িতে ।এর পরে গল্প করতে করতে শিবালয় পৌছালাম ।

আমাদের সকালে নাস্তা করা হয়নি যদিও ভাই বলে রেখেছিলো যে শিবালয়ে আমাদের জন্য নাস্তা প্রস্তুত আছে তাই আমরা যেন আর নাস্তার কোন ঝামেলা না করি ।এমনিতে আমার সকালে নাস্তা করা হয় না , শুধু আমি বললে ভুল হবে আমার দুই ছেলেও সকালের নাস্তা প্রায় ছেড়েই দিয়েছে বলা চলে ।শুধুমাত্র আমার হাবি নিয়মিত নাস্তা করে ।

IMG_2358.jpeg

কিন্তু আমার সাথে থাকা আমার ভাই বললেন কোথাও থেমে চা খাবেন ।তাই আমরা মিতরা বাজারে চা খাওয়ার জন্য থামলাম । যেখানে থামলাম তার নাম লন্ডন রেস্টুরেন্ট ।এই নিয়ে সবাই হাসাহাসি করতেছিলো যে আমরা লন্ডনে আছি এখন।চা শেষ করে আমরা আবারও শিবালয়ের দিকে যাত্রা শুরু করলাম।

এর পরে কি হলো সেটা পরবর্তী পোস্টে লিখে জানাবো।


◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦

image.png



Sort:  


curated by: @fantvwiki

 5 months ago 

@fantvwiki
thank you so much, sir.

Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 69348.52
ETH 2144.24
USDT 1.00
SBD 0.47