You are viewing a single comment's thread from:

RE: "আমার পোষ্য পিকলুর জন্য শেষ আয়োজন"

in Incredible India9 months ago

যাকে নিজের সন্তানের মতো করে লালন -পালন করা হয় তার চলে যাওয়া যে কতটা কষ্ট দেয় সেটা আমি খুব ভালো করেই জানি ,তাই আপনার মনের অবস্থাও বুঝতে পারতেছি খুব ভালো করেই। চলে যাওয়ার পরে এক অবর্ণনীয় শূন্যতা দেখা দেয় চারপাশে। আমি কদিন আগেই এই শূন্যনার সম্মুখীন হয়েছিলাম।
অবশ্য ক্যারামেল আমার জীবনে আসার পরে সেই শূন্যতাবোধ খানিকটা কমেছে। তারপরও বাড়ির সবার মুখেই সিম্বার নাম উচ্চারিত হয় কিছু হলেই। ওকেও অনেক সময় সিম্বা ডেকে ফেলি নিজের অজান্তেই।
ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো নতুন কোনো পোষ্য নিয়ে আসুন সম্ভব হলে। যদিও জানি পিকলুর জায়গা সে কখনো নিতে পারবে না।
আপনি ওর আত্মার শান্তির জন্য যা করেছেন সেটা প্রশংসনীয়। প্রার্থনা করি যেখানেই থাকুক ভালো থাকুক।