You are viewing a single comment's thread from:

RE: ভালো লেখার সংজ্ঞা কি?(What is the definition of good writing)

in Incredible India3 years ago

ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার মন্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন। সত্যি কথা বলতে আমাদের লেখা আমাদের রুচি এবং সৃষ্টিশীলতার নজির বহন করে, কাজেই শীর্ষক থেকে শুরু করে সঠিক ছবির ব্যবহার সহ লেখা সবটাই সমানভাবে মাথায় রাখার প্রয়োজন আছে।

দুই একটা ভুল হলে সেটাকে ইগনোর করা যায় কিন্তু একটা দশ শব্দের বাক্যের মাঝে যদি চারটাই ভুল বানান থাকে তাহলে পড়ার মজাটাই কিছুটা নস্ট হয়ে যায় বলে আমার মনে হয়।

এটিও একটি অবশ্যই লক্ষ্যনীয় বিষয়, যেটি অনেকেই লেখার পরে দেখার প্রয়োজন বোধ করে না। মূল বিষয়টি হলো কোনো কিছুর প্রতি ভালোবাসা সততা না থাকলে বোধহয় কোথাও স্থায়িত্ব পাওয়া সম্ভব নয়।
অবশেষে অনেক ধন্যবাদ আপনার গুছিয়ে নিজের মতো করে সুন্দর মতামত প্রকাশের জন্য।
ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.058
BTC 70841.83
ETH 2195.94
USDT 1.00
SBD 0.53