You are viewing a single comment's thread from:

RE: আপনারাই বলুন ধর্ষকের শাস্তি কি হওয়া উচিত??

in Incredible Indialast year

@sabus খুবই অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক ঘটনা!

মুশকিল হলো, শুরু থেকে ঘরোয়া সঠিক শিক্ষার অভাব রয়ে গেছে আজও বহু দেশে।
নারী মানে ভোগের বস্তু নয়! নারী মানে জগৎ জননী এই শিক্ষাটি আসলে সর্বাগ্রে শেখানোর প্রয়োজন এই আধুনিক যুগেও বাকি রয়ে গেছে।

যে দিদি জানতো তার শ্বশুরবাড়ির মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এতটা নিম্ন মানের, তার উচিত ছিল বাবার বাড়িতে বিষয়টি জানানো।

অন্যায় কে মুখ বুজে সহ্য করে তাকে একপ্রকার প্রশ্রয় দেওয়া হয়।
বিয়ে হয়ে গেলেই মেয়ে পর হয়ে যায় না, এই শিক্ষার প্রয়োজন আছে বলে আমি মনে করি।
প্রতিটি মায়ের এই শিক্ষা দিয়ে সন্তানদের বড় করা উচিত, বিয়ে হলেই বাবার বাড়ি পর হয়ে যায় না।

অনেক বিষয়ের অভাব এই ধরনের ঘটনার পিছনে দায়ী।
পড়াশোনা না শেখানো, নিজের পায়ে দাঁড়াবার উৎসাহ না দিয়ে সাত তাড়াতাড়ি পরের ঘরে পাঠাতে ব্যস্ত হয়ে ওঠা পরিবারের এই ধরনের দুর্দশা ডেকে নিয়ে আসেন নিজেরাই।

উপরের খবর এর লেখায় রয়েছে মেয়েটি বেঁচে নেই! এটা দেখেও যদি ওই পরিবারের মা বাবা তার আরেক কন্যা সন্তানকে ওই শ্বশুরবাড়িতে থাকার পরামর্শ দেন, তাহলে বুঝতে হবে, দোষী শুধু যারা অপকর্ম করেছে তারাই নয়, সমান দোষী মেয়ের বাড়ির লোকজনরাও!

Sort:  
 last year 

এটা একদম সঠিক বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সই দুজনেই সমান অপরাধী।। সে জানত তার শ্বশুর বাড়ির লোকজনের চারিত্রিক সমস্যা তাহলে তার ছোট বোনকে না আনলেই পারতো।। কিন্তু কথা হচ্ছে সে তো জানতো না তার শ্বশুরবাড়ির মানুষ এতটা অমানবিক যে ৮ বছরের বাচ্চাকে ছাড় দেবে না।।

আর হ্যাঁ বাচ্চাটা এখনো জীবিত আছে কিন্তু জ্ঞান ফেরেনি।। খবরে লেখা ছিল তার গ্রামের নাম মাগুরায়

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.046
BTC 65920.80
ETH 1923.21
USDT 1.00
SBD 0.47