রাসমেলা - ২য় (শেষ) পর্ব
প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আমি শেয়ার করব রাসমেলায় বান্ধবীর বাড়িতে গিয়ে রাতে ঘুমোনোর সময় কী কী করলাম।
আগের পোস্টেই রাসমেলা সম্পর্কে বলেছি। রাসমেলা থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম।
তিন বান্ধবী একসাথে ঘুমোতে গেলে কী আর ঘুম হয়! শুয়ে শুয়ে গল্পই হচ্ছিল প্রথমে... সে কত সব গল্প,, কত পুরোনো গল্প....গল্প শেষ করে সবাই ভাবলাম ঘুমাই। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর দেখা যাচ্ছে কারোরই ঘুম আসছে না। তারপর আবার কি! আবার উঠে পড়লাম...এবার মাঝরাতে আমাদের খিদে পেয়ে গিয়েছে। কী খাওয়া যায়! তারপর মনে পড়লো মেলা থেকে আমরা পপকন এনেছিলাম, সেটাই তিনজন মিলে খেয়ে নিলাম। তারপরেও আর ঘুম আসছিল না। তারপর আমরা বেশ মজা করি ও আরও আড্ডা দেই।
এইসব করতে করতে ভোর হয়ে যায়। পাখি ডাকতে শুরু করে কিচির-মিচির করে। ভোরবেলা আমাদের ঘুম পায়। আমরা ঘুমিয়ে পড়ি।
তারপর সকাল আটটার দিকে উঠি। উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমাদের খেতে দিল ছোলার ঘুগনি আর মুড়ি, হেবি টেস্ট ছিল। মেলা সকালেও ছিল তাই আর একবার মেলা থেকে ঘুরে আসলাম এবং একজোড়া চুরি নিলাম, রাতে কিছু নিতে পারিনি ভিড়ের জন্য। তারপর আমরা ওদের গ্রামটা ঘুরে দেখতে বেরিয়ে পরি।
ওদের বাড়ির পাশেই একটি প্রাইমারি স্কুল এবং একটি হাইস্কুল আছে। একটি নদী আছে সেই নদীতে বেশ টলমল করছিল জলগুলো, সেটাতে পাকও আছে। সেটা দেখলাম, আগে আমি পাক দেখিনি, নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমার। নদীর পাড়ে কিছুক্ষণ বসে সময় কাটালাম, শান্তি লাগলো খুব, সেখানে বেশ শান্ত পরিবেশ ছিল। তারপর ওদের জমি দেখতে যাই...অনেক ধান গাছ দেখি। জমির আলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা। ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক অদ্ভুত অনুভূতি। একটি বিল দেখতেও গিয়েছিলাম, অনেকটাই বড় ছিল। কিন্তু আমরা গ্রাম ঘুরতে যাওয়ার সময় ফোন নেইনি সাথে, তাই ছবি তুলতে পারিনি। এত সুন্দর সবুজ প্রকৃতি ক্যামেরাবন্দি করতে পারলাম আফসোস। জমির মধ্যে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূরে চলে যাই। সেখান থেকে ফিরে আসতে আসতে দুপুর পার হয়ে যায়। হাঁটতে হাঁটতে সবার খুব খিদে পেয়ে যায়। এসে তাড়াতাড়ি স্নান করে নিলাম। তারপর খেতে বসে পড়লাম। খাবারে ছিল খাসির মাংস,, যা বাঙালির পছন্দের খাবার। সবাই মিলে একসাথে খেলাম।
তারপর একটু রেস্ট নিয়ে বাড়ি ফেরার জন্য রেডি হয়ে নেই। তারপর বান্ধবীকে বিদাই জানিয়ে চলে আসতে হলো। বেশ মজা করে কাটালাম বান্ধবীর বাড়িতে।
আজ এই পর্যন্তই বন্ধুরা। ধন্যবাদ।




Curated by: @tammanna
Thank you