মামার বাড়িতে কাটানো একটি দিনের গল্প
নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি শেয়ার করব মামার বাড়িতে কাটানো একটি দিনের গল্প।
মামার বাড়িতে কাটানো দিন গুলো অনেক স্মৃতিপূর্ণ হয়। মামার বাড়িতে বেশ অনেকদিন আগে গিয়েছিলাম। তখনকার একটি দিনের গল্প আজকে শেয়ার করব। ওদিন সকালে উঠি... দেখছি বেশ সুন্দর রোদ উঠেছে। মৃদু মৃদু হাওয়া বইছিল। আবহাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। এরকম আবহাওয়ায় রোদে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে তাই তো বন্ধুরা? আমার তো বেশ ভালোই লাগছিল। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। তারপর নিজের কয়েকটা ছবি তুলে নেই।
তারপর ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেই। বাড়িতে ভাই, বুনু কেউ ছিল না দুইজনেই টিউশনে গিয়েছে। তাই একা একা ভালো লাগছিল না। একা একাই বসে ছিলাম। তারপর দুপুর বারোটার দিকে ওরা আসলো। তারপর ভালো লাগছিল। ভাই হঠাৎ এসে বলছে দিদি একটা আলপনা আঁকিয়ে দাও না! প্রথমে বললাম আজ না অন্য দিন আঁকিয়ে দেবো। তাও ভাই জেদ করছিল, আজকেই করে দিতে বলছিল... ভাইয়ের কথা আর ফেলি কীভাবে! তাই বললাম আচ্ছা আঁকিয়ে দেবো। ভাই বললো ফেব্রিক কালার দিয়ে করে দিতে। তারপর ভাই ফেব্রিক কালার, তুলি এইসব নিয়ে আসলো। তারপর আমি বসে পড়লাম আঁকতে। প্রথমেই চক দিয়ে আউটলাইন নেটে নিলাম। তারপর ফেব্রিক কালার করতে শুরু করলাম ফেব্রিক কালার এর কৌটো গুলিতে খুব বেশি কালার না থাকায় আমি অল্পের মধ্যেই আলপনা শেষ করলাম। আমি যেটা একেছি সেটা ঠিক আলপনা হয়নি। ফুলের মতো হয়েছে। আমারটা হয়তো পারফেক্ট হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি।
আলপনাটা কমপ্লিট করতে বেশ অনেকটাই সময় লেগেছিল। কমপ্লিট করার পর অনেকটাই সুন্দর লাগছিল। বাড়ির সবার বেশ পছন্দ হয়েছে। মামা বাড়িতে মামা, মামী, দিদা, ভাই আর বুনু থাকে। ভাই তো খুব খুশি একে দিয়েছি বলে। ভাই আলপনা, ছবি আঁকানো এগুলো খুব ভালোবাসে। ছবি আঁকানোর প্রতি খুব চাহিদা ভাইয়ের। আলপনা আঁকতে আঁকতে অনেকটাই দেরি হয়ে যায়, তারপর আমরা তাড়াতাড়ি স্নান করে খেয়ে নেই। সেদিন ছিল মাংস ভাত। তারপর বিকেলবেলার দিকে আমরা একটু হাঁটতে বেরই।
মামা বাড়ির কাছেই প্রাইমারি স্কুল, হাইস্কুল এবং গার্লস্কুল তিনটিই আছে। গার্লস্কুল এর মাঠটি অনেক বড়। ওখানে বিকেল হলেই অনেকেই যায় কেউ দৌঁড়াতে, কেউ এক্সারসাইজ করতে আবার কেউ ফুটবল খেলতে। কখনও কখনও ক্রিকেট খেলাও হয়। কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম হাঁটতে। হাঁটা হয়ে গেলে, সন্ধ্যা হওয়ার আগেই আমরা বাড়ি ফিরে আসি। বিকেলের আবহাওয়াটাও বেশ ভালো ছিল।
আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।



Welcome to steemit, explore and interact with others. Try and be consistent it will help you to grow fast.
Curated by: @mvchacin
Thank you