মিষ্টি রোদের আলোয় মিষ্টি ছবি

in Incredible India14 hours ago

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আজকে আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে।

আজ আমি শেয়ার করব সকালের মিষ্টি রোদের সাথে ছবি তোলা নিয়ে। সেই সময় হালকা হালকা শীতকাল ছিল। আর শীতকালে তো অবশ্যই সকালের রোদ প্রয়োজন। বিশেষ করে সকালের রোদ শরীরে পরলে ভীষণ ভালো লাগে এবং ভিটামিন ডি এর জন্য সকালের রোদ খুব উপকারী।

1000427128.jpg

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে গিয়েছিলাম একটু নতুন বাড়িতে। নতুন বাড়ি বলতে আমাদের অন্য এক জায়গায় নতুন বাড়ি করছে, যদিও এখনও কমপ্লিট হয়নি। সেখানে একটু কাজ ছিল তাই আমি, মা, বুনু গিয়েছিলাম, কাজ সেরে আমি আর বুনু নীচে নামতেই বুনু বলে উঠল দিদি ছবি তুলবি? এখানে খুব সুন্দর ছবি আসবে, আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি যে ভালো ছবি উঠবে, কারণ আমি ছবি তোলার জন্য কোনো প্রিপারেশন নিয়ে ছিলাম না। তারপর ভাবলাম তুলেই দেখি কেমন আসছে। এই বলে বসে পরলাম ছবি তুলতে, আজকের তোলা ছবি গুলো কিন্তু বসে বসেই তোলা। তারপর বুনু ছবি তুলতে শুরু করে আর মা রান্না করবে তাই বাড়ি ফিরে যায়। তবে আমি সেখানে বস্তা পেতে বসেছিলাম, কমপ্লিট হয়নি তাই আর কি ধুলো জমে আছে।

1000427165.jpg

কয়েকটা ছবি তোলার পর বুনুকে বললাম দে দেখি কেমন ছবি আসছে। তারপর বুনু ফোনটা দিলো আমাকে। আমি দেখে পুরো অবাক এত ভালো ছবি এসেছে।

মিষ্টি রোদের ছোঁয়ায় ছবিগুলো তোলা হয়েছিল, সেই সময় দক্ষিণ দিকের জানালা দিয়ে মিষ্টি রোদ উঁকি দিচ্ছিল ঘরে। সেই মিষ্টি রোদ অনুভব করতে করতে ছবি তোলার মজাই আলাদা।

1000480501.jpg

সত্যি বলতে ছবি গুলো এত ভালো আসবে টা আমি ভাবিনি। আজ সবটাই কিন্তু বুনুর জন্য। বুনু যদি না বলত ওখানে ভালো ছবি আসবে তাহলে আমার আর এত ভালো ভালো ছবি দেখার সৌভাগ্য হতো না।
ছবি তোলার ক্ষেত্রে বুনু কিন্তু একদম পারদর্শী।

1000427158.jpg

জানালা দিয়ে রোদ আসছিল ঠিকই, কিন্তু জানালার গ্রিল গুলোর জন্য মাঝে মাঝে ছায়াও হচ্ছিল এই কারণেই ছবিগুলি আরও বেশি আকর্ষণীয় লাগছে। জানালার গ্রিলের ছায়া গুলো আমার মুখের উপর পরছিল বেশ এসথেটিক ভাইবস দিচ্ছিল। আর আলো ছায়ার কম্বিনেশন তো সবসময় বেস্ট। ছবি তোলা শেষ করে আমরা বাড়ি ফিরে যাই।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। কালকে আবার একটি নতুন গল্প নিয়ে চলে আসবো। সবাই এই গরমে সাবধানে থাকবেন। ধন্যবাদ।

Sort:  
Welcome to steemit, explore and interact with others. Try and be consistent it will help you to grow fast.

@tammanna (3).png

Curated by: @tammanna

Loading...