Farewell- ২য় পর্ব
নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ শেয়ার করব আগের পোস্টের বাকি গল্প।
আগের পোস্টে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। নাচ, গান, আবৃত্তি সবকিছু শেষ হবার পর খাওয়া দাওয়ার পালা। আমাদের সবার জন্য সামান্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। জুনিয়ররা প্রথমে খেতে যায়। আমরা পরে যাই... ততক্ষণ আমরা বসে থেকে গল্প করছিলাম। গল্প করতে করতে হঠাৎ ইমোশনাল হয়ে যায়, এক্সামের পর আর কারোর সাথে দেখা হবে না এই ভেবে। তারপর আমরা একে অপরের জন্য কিছু লিখে দেই একটি ছোট খাতার পেজে।
নিজের মনের ভাব প্রকাশ করি....
আমরা যেন ভাবতেই পারছি না যে কদিন পর থেকে আর দেখা হবে না। এই সব করতে করতে আমরা নীচে যায় খাওয়ার জন্য। গিয়ে দেখি প্যাকেট এর ব্যবস্থা করেছে। তো আমি আর ইউনিভার্সিটিতে প্যাকেটটি খুলিনি, বুনুর জন্য বাড়ি নিয়ে যাবো বলে। প্যাকেটের মধ্যে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কোষা বুনু খেতে বেশ ভালোবাসে।
তারপর আমরা নিজেদের ক্যাপ নিয়ে নেই। তবে এটা সিনিয়র বা জুনিয়ররা বানায়নি। এটা আমাদের ব্যাচ থেকেই কয়েকজন মিলে বানিয়েছিল। তার জন্য তারা প্রত্যেকের থেকে কুড়ি টাকা করে নিয়েছিল। বেশ ভালো বানিয়েছে।
এই যে সেই ক্যাপ, খুব সুন্দর দেখতে কিন্তু ব্যাপারটা হলো আমার মাথার থেকে ক্যাপটা বড়ো হয়ে গিয়েছে। কোনো ব্যাপার না তাও মাথায় দেওয়া যাচ্ছিল।
এরপর আমরা ইউনিভার্সিটির সামনে গিয়ে সবাই মিলে ক্যাপ মাথায় দিয়ে ছবি তুললাম। সবাই বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে ছবি তুলছিল। সবাইকে খুব খুশি মনে হচ্ছিল। উপর উপর সবাইকে খুশি মনে হলেও ভেতরে ভেতরে একটা চাপা খারাপ লাগা থেকেই যায়।
ছবি তলা হয়ে গেলে আমরা অপেক্ষা করছিলাম সবাই একসাথে কখন ফ্রী হবে আর কখন আমরা পুরো ব্যাচ একসাথে মাঠে গিয়ে ছবি তুলতে পারব। কারণ এখনই শেষ বারের মতো সবার সাথে ছবি তোলা যাবে। এর পর তো কে কোথায় থাকব তার কোনো ঠিক থাকবে না।
সবাই ফ্রী হওয়ার পরে আমরা সবাই মাঠে চলে যায়..... তারপর ছবি তুলি, ভিডিও বানাই ইত্যাদি। এবার প্রায় সন্ধ্যা হবে বলে.... সেই সময় আমরা বাড়ির জন্য রওনা দেই। একটি চাপা কষ্ট কোথাও একটা নাড়া দিচ্ছিল, কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হবে। এভাবেই আমরা ফেয়ারওয়েল এর দিনটি কাটাই।
আজ এখানেই শেষ করছি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।





Curated by: @josepha