তিন নতুন সদস্যদের সাথে পরিচয়
প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব মামার বাড়িতে গিয়ে নতুন তিন সদস্যের সাথে দেখা হওয়া নিয়ে।
আগের পোষ্টগুলিতেই আমি বলেছিলাম মামার বাড়ি আসার কথা। সেখানে ভাই আমাকে সারপ্রাইজ দিয়েছিল সেটাও বলেছি। তার সাথে আমার তিন নতুন সদস্যের সাথে দেখা হয়েছিল। নতুন তিন সদস্য বলতে একটি বাছুর ও দুটি বেড়ালের বাচ্চা। আমি যেদিন এসেছি সেদিনই সকালে নাকি গরুর বাচ্চা হয়েছে। দিনটি ছিল মঙ্গলবার তাই তার নাম রাখা হয়েছে মঙ্গলা। বাছুরটি দেখতে খুব সুন্দর হয়েছিল।
এরপরে আমি দেখেছিলাম ছোট্ট ছোট্ট দুটো বেড়ালের বাচ্চার সাথে। যেগুলো দেখতে আরও বেশি কিউট ছিল।
একদিন ভাই বেড়ালের একটা বাচ্চা বের করে এনেছিল আমাকে দেখানোর জন্য। বের করার পর বাচ্চাটা একটু মিউ মিউ করছিল। তখনই বাচ্চাটির মা মিউ-মিউ আওয়াজ শুনে কোথায় থেকে যেন দৌড়ে আসে। দৌড়ে এসেই প্রথমে বাচ্চাটির দিকে তাকিয়ে দেখে যে সেটা তার বাচ্চাই কী না!
যখন বুঝতে পারে যে এটাই তার বাচ্চা তখন আর এক মুহূর্তও দেরি না করে ভাইয়ের হাত থেকে বাচ্চাটিকে মুখ করে নিয়ে যেতে শুরু করে। বাচ্চাটির ঘাড়ের কাছে কামড়ে ধরে নিয়ে যায় যেন বাচ্চাটির কোনো ভাবেই কোথাও না লেগে যায়।
একটা মা-ই বোঝে তার বাচ্চা কোথায়, কীভাবে সুরক্ষিত থাকবে। এরপর মুখ থেকে আসতে করে নামিয়ে দেয়। তারপর বেশ খানিকক্ষণ তাদের পাশেই বসে থাকে।
তারপর তার মা তার বাচ্চাদের দুধ দেয়। তার মা তার বাচ্চাদের সুরক্ষা দেওয়ার জন্য বেশ অনেকক্ষণ তাদের পাশেই বসে/শুয়ে থাকে। মায়ের দায়িত্ব ও স্নেহ সবচেয়ে উপরে।
এরপর আমরা সন্ধ্যাবেলার দিকে মেলায় যাব বলে ঠিক করলাম। সেদিন ছিল মনসা পূজার মেলা। মামী বলল মেলাটা খুব ছোট্ট হবে। তাও আমরা যাব বলে ঠিক করলাম। মেলাটা হয়েছিল সাঁওতাল পাড়ায়। মামাদের বাড়ির পাশেই সাঁওতাল পাড়া আছে।
আমরা রেডি হয়ে নেই মেলায় যাওয়ার জন্য। মেলায় আমি, ভাই, বুনু, তৃষা এবং মামী মিলে গিয়েছিলাম।
মেলায় গিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। অবাক হওয়ার কারণ হলো আমি যত ছোট মেলা হবে ভেবেছিলাম, মেলাটি তার থেকেও বেশি ছোট।
মাত্র দুটো দোকান একটা জিলিপির আর একটা একরোল, চাওমিনের।
তবে মেলা তো মেলাই হয় সে ছোটো হোক বা বড়ো। প্রথমে আমরা মনসা ঠাকুর দেখে নেই। তারপর জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে আসি।
আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। নতুন কোনো গল্প আবার পরের পোস্টে শেয়ার করব। আজকের গল্প কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।








