B. A. Pass এর শেষ দিনের অনুভূতি ও বন্ধুদের থেকে পাওয়া গিফটস

in Incredible India5 days ago

প্রথমেই সকলকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজ আমি শেয়ার করব ইউনিভার্সিটি থেকে বেরোনোর মুহূর্ত এবং বন্ধুদের থেকে কী কী গিফটস্ পেলাম।

1000485508.jpg

আগের দিনের পোস্টটি যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। সবাই নিজেদের পছন্দ মতো গিফটস দেওয়ার পর আমরা আরও বেশ কয়েকটি ছবি তুলে নেই।

1000485512.jpg

তবে গিফটস দেওয়ার সময় একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল। একটা বান্ধবী রাত জেগে গিফটস গুলো প্যাক করেছে। আর সে আসার সময় গিফটস গুলো আনতেই ভুলে গেছে। কেমন লাগে ব্যাপারটা পরীক্ষার মধ্যেও রাত জেগে প্যাক করলো আর আনতেই ভুলে গেলো। স্বাভাবিক ভাবেই তার মন খারাপ হয়ে গেছিল। তার বাড়ি কাছেও না যে গিয়ে নিয়ে আসবে। আমরা তাকে অনেক বোঝালাম, তারপর সে আমাদের সবাইকে বলল তার গিফটস বাকি থাকছে পরে কোনোদিন দেবে।

1000485510.jpg

তারপর আমরা মেইন ক্যাম্পাসে চলে যায়, সেখানে আমাদের ডিপার্টমেন্টের একটি স্যারের সাথে দেখা হয়ে যায়। স্যারটি আমাদের ভীষণ প্রিয়। প্রথমেই স্যারকে প্রণাম করে নেই তারপর স্যার এর সাথে ছবি তুলে নেই। স্যার আমাদের আশীর্বাদ করে এবং অনেক কথা বলে।

1000485511.jpg

স্যার এর সাথে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর স্যার চলে যায়। তারপর আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু তখন যেন আর বাড়ি ফিরতে মন চাইছে না। সবার মন খারাপ, কারোর কারোর চোখে জল, সে কী আর বলব! অদ্ভুত অনুভূতি। যাদের সাথে তিন বছর কাটালাম তাদের সাথে আর কাল থেকে দেখায় হবে না, এটা ভাবতেই অবাক লাগছে।
যাইহোক পিছুটান ছেড়ে বাড়ি ফিরে আসি।

1000485509.jpg

এবার দেখার পালা কে কী গিফটস দিয়েছে। বাড়ি এসেই বসে পড়েছি কে কী দিয়েছে দেখার জন্য। মন যেন মানছে না, জিনিসগুলো না দেখা পর্যন্ত।
এক এক করে সবার গিফটস গুলো খুলছি আর দেখছি, আর কেউ কেউ আমাকে নিয়ে কিছু লিখেছে সেগুলো পড়ে যেন চোখে জল এমনি এমনিই চলে আসছে।

1000384274.jpg

সবাই নানারকম জিনিস দিয়েছিল যেমন - Hair Clips, Handkerchief, earrings, crunchy, chocolate, nail polish, bangles ইত্যাদি। যে যেমনই গিফটস দিক না কেনো আমার সবার গুলোই খুব পছন্দ হয়েছে।
আমি আগের পোস্টেই দেখিয়েছি আমার তৈরি করা খাম গুলো তার মধ্যে আমি দিয়েছিলাম Crunchy এবং টিপের কৌটো। আশা করি তাদের সবার ভালো লেগেছে।
সত্যি বলতে তিন বছর দেখতে দেখতে কেটে গেলো। জানি না তাদের সাথে আবার কবে দেখা হবে। তবে কারোর জীবন থেমে থাকবে না, সবাই এগিয়ে যাবে।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  
Loading...


image.png
Curated by: @ahsansharif