সকালে টিউশন পড়িয়ে, বিকেলে মহাপ্রভুর ভোগ খেতে যাওয়া...
প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালোই আছি। আজ চলে এসেছি আবার একটি নতুন গল্প নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব সকালে টিউশন পড়িয়ে, বিকেলে মহাপ্রভু ভোগের নেমন্তন্ন রক্ষা করতে যাওয়া নিয়ে।
সকালে টিউশন পড়ানো ছিল। কিন্তু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। তাই আমার ছাত্রী এসে ঘুরে গিয়েছে, কিছুক্ষণ পরে আবার এসেছে আমি উঠেছি কি না দেখতে। তারপর দেখলো আমি উঠেছি, তখন বলল ব্যাগ নিয়ে আসছি। আমি যাকে পড়াই তার বাড়ি আমাদের পাড়াতেই। তার নাম সৃষ্টি, নামটি বেশ ভালো। সৃষ্টি আমাকে পিসি বলে ডাকে...বেশ মিষ্টি করে কথা বলে। আর গল্প পেলে তো হয়েই গেল, গল্প করতে ভীষণ ভালোবাসে।
টিউশন পড়াতে পড়াতে একটা মজার ঘটনা বলি আমি সৃষ্টিকে ক,খ....... লিখতে দিয়েছি, তো লেখার সময় ও আমাকে তার লেখা দেখতে দেবে না। তাই সে এক লাইন করে লিখছে আর অন্য একটি খাতা দিয়ে ঢেকে রাখছে। এদিকে সে ঢেকে রাখছে আবার অন্যদিকে আমাকে বলছে - "পিসি! দেখো তো ঠিক হচ্ছে নাকি লেখা গুলো!" মানে ঢেকে রাখছে আবার আমাকে দেখতে বলছে। তখন আমি বকা দেবো আর কী! আমার নিজেরই ভীষণ হাসি পাচ্ছিল।
যাইহোক টিউশন পড়িয়ে খাওয়া দাওয়া করে স্নান করে নিলাম। মহাপ্রভুর ভোগের নিমন্ত্রণ ছিল একটা কাকার বাড়িতে। বাড়ির সবারই যাওয়ার কথা ছিল। কিন্তু আজ প্রচন্ড গরম থাকায় বুনু আর ঠাম্মা যাবে না বলল। তারপর আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। টোটোতে উঠে পরলাম.... কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। খুব বেশি দূরে না কাছেই তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। ঢুকেই দিদার হাতে মিষ্টির প্যাকেট দিয়ে দিলাম, লাইন বাজার থেকে নিয়েছিলাম। তারপর ঠাকুর দেখলাম এবং প্রণাম করলাম।
তারপর কিছুক্ষণ বসে সবার সাথে গল্প করলাম। নিমন্ত্রণ বাড়িতে অনেক আত্মীয়ের সাথে দেখা হয়...অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। তারপর খেতে বসে গেলাম, যেহুতু আমরা বিকেলের দিকে গিয়েছিলাম তাই খুব একটা ভিড় ছিল না। মহাপ্রভু ভোগের প্রসাদ আমার খেয়ে খুব ভালো লাগে জানি না কেনো।
খেয়ে উঠে দিদা কে বললাম একটু প্রসাদ দিতে বুনু আর ঠাম্মার জন্য বাড়ি নিয়ে আসবো। ঠাম্মা বেরোনোর সময় বার বার বলছিল প্রসাদ নিয়ে আসার কথা। তাই দিদা পলিথিনে করে প্রসাদ দিয়ে দেয়। তারপর আমরা বাড়ি ফিরে আসি। বুনু আর ঠাম্মা প্রসাদ খাওয়ার পরেও অনেকটাই প্রসাদ ছিল তাই রাতেও সেটা খেয়ে নেই।
আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।




Curated by: @tammanna