বান্ধবীদের সাথে - Domino's

নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনিভার্সিটিতে ক্লাস শেষ করার পর, বান্ধবীদের সাথে Domino's এ যাওয়া।

1000329754.jpg

প্রথমেই বলি, আমাদের আগে থেকে Domino's এ যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমরা রোজ যেমন ইউনিভার্সিটিতে যাই তেমনি ঠিক গিয়েছিলাম। ক্লাস করছিলাম, মাঝে একটা ক্লাস অফ ছিল। সেই ফাঁকে আড্ডা দিতে বসে যাই....গল্প করতে করতে হঠাৎ করেই মনে হলো সবাই মিলে কোথাও খেতে যাই। কিন্তু কোথায় যাওয়া হয়! সবাই ভাবছিল..... তারপর মনে এলো আমাদের রায়গঞ্জে কদিন আগেই Domino's ওপেন হয়েছে। এর আগে রায়গঞ্জে Domino's ছিল না। Domino's এর কথা সবাইকে বলতেই সবাই বলতে শুরু করলো... হ্যাঁ হ্যাঁ ওখানে পিজ্জা খেতে যাওয়া যায়।

1000375968.jpg

তারপর আবার ক্লাস শুরু হলো আর এটাই ছিল শেষ ক্লাস। আমাদের মন তখন আর ক্লাসের মধ্যে নেই। মনে হচ্ছে কখন ক্লাস শেষ হবে আর কখন যেতে পারব। অতিকষ্টে ইচ্ছে না থাকা সত্ত্বেও ক্লাস করছিলাম। তারপর হঠাৎ স্যার বলল আজ এইটুকুই থাক, আজ আর ক্লাস নেবো না। এই কথা শুনে তো আমাদের আরও মজা, আমরা একে অপরের দিকে দেখছি আর হাসছি।

1000375892.jpg

স্যার বেরিয়ে গেলো,, তৎক্ষণাৎ আমরাও বেরিয়ে পড়লাম। গন্তব্যস্থল Domino's, ইউনিভার্সিটি থেকে Dominos একটু দূর তাই আমরা টোটো তে উঠে পড়লাম যাওয়ার জন্য। দশ/পনেরো মিনিট এর মধ্যেই পৌঁছে যাই। Domino's এর উল্টো পাশেই একটি শপিং মল ছিল তাই আমরা ভাবলাম একটু ঘুরে আসি মল থেকে। কিছুক্ষণ পর বেরিয়ে আসলাম এবং Domino's এর ভেতরে গেলাম, ভেতরটা বেশ সুন্দর। পছন্দ মতো টেবিলে বসে পরলাম।

1000474973.jpg

মেমু দেখছিলাম, তারপর সবাই মিলে ঠিক করলাম Chicken Pizza খাবো, অর্ডার দেওয়া হলো চারটে পিজ্জা। এবার পিজ্জা আসতে তো অনেকটাই সময় লাগে। সেই সময় আমরা ছবি তুলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। Domino's এ এসেছি ছবি না তুললে স্ট্যাটাস এ দেবো কী করে! যাইহোক, এর মধ্যেই আমাদের পিজ্জা চলে আসে।

1000375925.jpg

তারপর আমরা পিজ্জা খাই, তার আগে অবশ্যই পিজ্জার ছবি তুলে নেই। বেশ ভালো ছিল খেতে। পিজ্জা খাওয়া কমপ্লিট করে আমরা পেমেন্ট করি। কিন্তু পিজ্জা খেয়ে আমাদের মন ভরেনি। আমরা প্রায় আটজন বান্ধবী মিলে গিয়েছিলাম, চারটে পিজ্জা না নিয়ে পাঁচটি নিতে হতো তাহলে মন ভরতো। কিন্তু আমাদের আর একটা পিজ্জা অর্ডার দেওয়ার সময় ছিল না, বিকেল হয়ে গিয়েছিল তখন। একটা বান্ধবীর বাড়ি দূরে ছিল তো তাকে আগেই যেতে হতো। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 72390.71
ETH 2212.03
USDT 1.00
SBD 0.48