দুর্গা পুজোর শেষ দিন!

in Incredible India5 months ago

IMG_20251002_233704.jpg

Hello Everyone,,,

আশা করি, আপনারা অনেক ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি।
আজ আপনি আপনাদের সাথে শেয়ার করবো দুর্গা পুজোর শেষ দিন অর্থাৎ দশমীর দিনের কথা শেয়ার করবো।
আজ সকাল সকাল ঘুম থেকে শুরু মন্দিরে অঞ্জলি দিতে গিয়েছিলাম সেই মুহুর্ত আপনাদের আগেই শেয়ার করেছিলাম।

তাই আজ সেগুলো শেয়ার করবো না।
দশমী পুজোর দিন রাতের মুহুর্ত শেয়ার করবো আপনাদের সাথে। দুর্গা পুজোর সময় আমি অসুস্থ ছিলাম সেটা অনেক বার বলেছি। তবে অসুস্থতা নিয়ে একদিন বন্ধুর সাথে আর অন্য একদিন দিদি ও দাদাবাবুর সাথে ঘুরতে বেরিয়েছিলাম।

IMG_20251002_230225.jpg

যেহেতু অলরেডি আমি দু'দিন ঘুরতে বেরিয়েছিলাম তাই আজ আর বেরোনোর ইচ্ছে ছিলো না। তাই বাড়িতে শুয়ে ছিলাম। সন্ধ্যার পর বাড়ির পাশের কয়েকটা বন্ধু ফোন দিয়ে বললো ঘুরতে বেরোতো হবে। তবে আমি সাথে সাথে না করে দিলাম কিন্তু ওরা আমার কোনো কথাই শুনতে চাইলো না, আমাকে নাকি যেতেই হবে।

আমিও মনে মনে ভাবলাম,
আজ দুর্গা পুজোর শেষ দিন। আবারও একটা বছর অপেক্ষা করতে হবে। তাই না হয় আরেকদিন ঘুরে আসা যাক।

একথা ভেবেই রেডি হয়ে নিলাম। বন্ধুরা রাস্তায় অপেক্ষা করছিলো আমার জন্য তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম।

IMG_20251002_233653.jpg

তবে আজ দুরে কোথাও যাওয়ার প্লানিং ছিলো না। পাশের গ্রামে আজ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সত্যি বলতে, কনসার্টে যেতে আমার একটুও ভালো লাগে না তবে অন্যদের সাথে তাল মেলাতে অনেক সময় যেতে হয়।

তাছাড়া বাড়ি থেকে যেহেতু বেশি দুরে যাবো না, আমাদের গ্রাম থেকে ১৫ মিনিট সময় লাগবে। যদি কনসার্ট ভালো না লাগে তাহলে সাথে সাথে আবার বাড়িতে চলে আসবো এমন শর্ত দিলাম ওদের।

খলসিবুনিয়াতে পৌঁছে দেখলাম অনেক মানুষের ভীড় হয়েছে। আমরা প্রায় ঘন্টা খানেক ছিলাম ওখানে। তারপর বাড়িতে চলে আসি।

IMG_20251002_185702.jpg

তবে আসার আগে সবাই মিলে মোগলাই খেয়েছিলাম। মোগলাই আমার ভীষণ প্রিয়। সাধারণতো মোগলাই ৫০ টাকা দাম তবে ডাবল ডিমের মোগলাই অর্ডার করলে সেটা ৮০ টাকা।

তবে পুজোর বাজারে ভীড় অনেক বেশি থাকে তাই অর্ডার করে তৈরি করাতে গেলে অনেক সময়ের প্রয়োজন পড়বে। তাই ৫০ টাকার মোগলাই অর্ডার করলাম।

যাই হোক, সবাই খাওয়া দাওয়া শেষ করে। বাড়িতে চলে আসলাম। এভাবেই পুজোর শেষ দিন অতিবাহিত করলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।

Sort:  
Loading...


Hi there, your comment is interesting to read, keep up your engagement, you are awesome
curated by wirngo

 4 months ago 

Thank you very much for your support.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.050
BTC 70508.41
ETH 2050.21
USDT 1.00
SBD 0.49