বছরের প্রথম নামযজ্ঞ!

in Incredible India4 months ago
কাতিয়ানাংলা বাজার

আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। বিগত সপ্তাহের বুধবার আমাদের গ্রাম থেকে দুরে কাতিয়ানাংলা গ্রামে নাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিলো। এবছরের প্রথম নাম যজ্ঞ এটা। তাই সবার মধ্যে যাওয়ার আগ্রহটা খানিক বেশি ছিলো।

যদিও প্রথমে ভেবেছিলাম আমি যাবো না। তবে সবার পাল্লায় পড়ে আর না গিয়ে থাকতে পারলাম না।
বাড়ি থেকে গাড়িতে যেতে ৩০ মিনিটের মতো সময় লাগে। যেহেতু আমরা গাড়ি ঠিক করে নিয়ে যাচ্ছি তাই একটু রাত করে ফিরলে সমস্যা হবে না।

বিকালে সবাই একজায়গায় হয়ে ঠিক করে নিয়েছিলাম যে সন্ধ্যার পর পর বেরোবো। সবাই সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে রেডি হয়ে রাস্তায় একত্রিত হয়েছিলাম। আমরা সময় মতে আসলেও গাড়ি আসতে দেরি হচ্ছিলো । বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর আমাদের গাড়ি চলে আসলো।

গাঠিতে উঠে বেশ ঠান্ডা লাগছিলো। গাড়ি চলার সময় বাতাস লাগছিলো বলে শীত শীত করছিলো।
আমরা অনুষ্ঠানের জায়গায় পৌঁছে দেখলাম অনেক লোকের ভীড়। সত্যি বলতে, যত দিন যাচ্ছে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়েই চলেছে আর এসবের কারনে ধর্মীয় অনুষ্ঠানগুলোও বন্দ হওয়ার উপক্রম হয়েছে।

তাই যেসকল জায়গায় আজও প্রতি বছর ধর্মীয় অনুষ্ঠানগুলো পর্যায়ক্রমে আয়োজন করা হয় সেখানে মানুষের ভীড় একটু বেশি হয়। তাছাড়া কাতিয়ানাংলা বাজারের পাশেই হয়ে থাকে তাই লোকজন বেশি হয়। তাছাড়া যাতায়াত ব্যবস্থা ভালো হলে মানুষ সহজে আসতে পারে৷

মোবাইলের ফ্লাশ লাইটে তার চোখ বন্দ

বাড়ির পাশে হওয়ায় দাদা বৌদিও এসেছে সাথে দাদার মেয়েও। আমরা আমাদের মতো ঘোরাঘুরি করছিলাম আর বসে নাম যজ্ঞ শুনছিলাম। বৌদিরাও বসে ছিলো কিন্তু ঐশি এত দুরন্ত যে একা জায়গায় ঠান্ডা হয়ে বসে থাকতে চায় না।

তাই কিছুক্ষণের জন্য আমার কোলে বসেছিলো। তখন আমরা সকলে মিলে একটা ছবি উঠেছিলাম কিন্তু মোবাইলের ফ্লাশ জ্বালিয়ে ছবি তোলার কারনে ঐশির চোখ বন্ধ হয়ে গিয়েছিলো।

নাম যজ্ঞে যাবো আর মেলা থেকে খাবার খাওয়া হবে এটা তা তো হয় না। আমরা প্রথমেই খেয়েছিলাম বেগুনের চপ। বেগুনের চপ ভীষণ গরম ছিলো কারন তৈরি করে সাথে সাথে দিয়েছিলো। গরম গরম বেগুনি খেতে বেশ ভালো লাগলো।

তারপর ছোলা আর ঝালমুড়িও খেলাম। তবে ছোলা বেশি ভালো লেগেছিলো। এই ধরনের মুখরোচক খাবার খেলে গ্যাসের সমস্যা হয় তবে সব দিন কি আর নিয়ম মাফিক চলে?
মেলায় গেলে সবাই হয়ত নিয়মের বাইরে গিয়ে এই ধরনের খাবার খেয়ে থাকে। আমরাও বেশ কয়েক রকম খাবার খেলাম।

শেষ মেষ একটু জুসও খেলাম। জুসের মধ্যে হালকা একটু বরফ দিয়েছিলো সেজন্য ভয় হচ্ছিলো যে আবার সর্দি ধরে কিনা। তবে কোনো সমস্যা হয় নি এটাই ভালো বিষয়।

যদিও আজ নতুন একটা জিনিস খেয়েছিলাম বাড়ি আসার আগে। আমি সাধারণত পান খাই না। তবে আজ সবাই খাচ্ছিলো মজা করে। তবে আমি মিষ্টি পান নিয়েছিলাম। মিষ্টি পান খেলে কোনে ক্ষতি হয় না।

প্রায় রাত সাড়ে ১১ টা পর্যন্ত আমরা নাম যজ্ঞের ওখানে ছিলাম। তারপর গাড়িতে উঠে সকলে মিলে বাড়ি চলে আসলাম। বছরের প্রথম নাম যজ্ঞ সকলে মিলে বেশ ভালো উপভোগ করেছি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।

Posted using SteemMobile

Sort:  
Loading...
 4 months ago 

Thank you Very much.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 70699.72
ETH 2057.98
USDT 1.00
SBD 0.46