ভারতের মনোমুগ্ধকর ম্যাচ!

in Incredible India4 months ago

Screenshot_2025-10-25-15-47-26-455_com.blaze.sportzfy.jpg

আমি ফুটবল ও ক্রিকেট খেলা দেখতে অনেক ভালোবাসি একথা আগে বহুবার বলেছি, তাই সে কথা আর বলবো না। তবে ফুটবলে যদি ব্রাজিল খেলা হয় তাহলে যতটা উপভোগ করি ঠিক ততটাই উপভোগ করি ক্রিকেটে যদি ভারতে খেলা হয়!

যদিও ভারতে খেলা সব সময়ই চলতে থাকে তবে আমাদের মধ্যে অধিকাংশই হয়ত খবরাখবর রাখি না। অধিকাংশ মানুষ বিশ্বকাপ বর বড় বড় টুর্নামেন্টের নিউজ রাখি। কিন্তু আমি সারাবছরই ভারতের খেলা সম্পর্কে খবরাখবর রাখি এবং উপভোগ করি।

Screenshot_2025-10-25-15-47-15-888_com.blaze.sportzfy.jpg

বর্তমানে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ চলছে। অস্ট্রেলিয়ার সাথে তিন ম্যাচ সিরিজ অনুষ্ঠিত হয়েছে।
আচ্ছা যারা সিরিজ সম্পর্কে বোঝেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি -
অস্ট্রেলিয়ার সাথে তিন ম্যাচ সিরিজ তার মানে, তিন ম্যাচের মধ্যে যে দল বেশি বার জয় লাভ করবে সেই দলই সিরিজের ট্রফি জিতে যাবে।

Screenshot_2025-10-25-15-47-12-476_com.blaze.sportzfy.jpg

তবে দুঃখের বিষয় হলো, তিন ম্যাচের মধ্যে প্রথম দুই ম্যাচ ভারত হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। তাই সিরিজ অস্ট্রেলিয়া জিতে গেছে। তবে আজ লাস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

যেহেতু আগে দুই ম্যাচ হেরে গিয়েছে তাই প্রথম থেকে আশা ছিলো আজ ভারত ভালো খেলবে।
যা ভেবেছিলাম তাই হলো, আজ প্রথম থেকে রোহিত শর্মা আর বিরাট কোহলি দুর্দান্ত খেলতে থাকে।

Screenshot_2025-10-25-15-29-59-742_com.blaze.sportzfy.jpg

রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা দেখছি ছোটোবেলা থেকে তাই তাদের প্রতি অন্য রকম একটা ভালোবাসা কাজ করে। আমি যত জন খেলোয়াড়ের খেলা দেখতে ভালোবাসি তাদের মধ্যে বর্তমানে সব থেকে পুরানো খেলোয়াড় এ দু'জন।

ইতোমধ্যে এই দু'জন টি-টোয়েন্টি ফরমেট থেকে খেলার অবসর নিয়েছে। তবে এখনও পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলে যাচ্ছে। আশা করা যায়, ২০২৭ সালের বিশ্বকাপ খেলার পর এই দু'জন ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবে। তাই যতদিন আছে তাদের খেলা উপভোগ করতে চাই। কয়েকদিন পর যখন তাদের আর খেলার মাঠে দেখতে পাবো না তখন খুব মিস করবো।

Screenshot_2025-10-25-15-24-38-057_com.blaze.sportzfy.jpg

আজ প্রথম থেকেই দুর্দান্ত খেলতে থাকে। আজ প্রথমে ব্যাট করেছিলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ভারতকে ২৩৭ রানের টার্গেট দেয়।

সিরিজ তো হেরে গিয়েছে তাই আজ ছিলো মান সম্মান বাঁচিয়ে রাখার লড়াই কারন সব গুলো ম্যাচ যদি হেরে যায় তাহলে সমালোচনা শুরু হয়ে যাবে।

Screenshot_2025-10-25-15-24-34-204_com.blaze.sportzfy.jpg

যাই হোক, সমালোচনার সুযোগ না দিয়ে আজ দু'জনই অনেক ভালো খেলেছে। আজ রোহিত শর্মা সেঞ্চুরি করেছেন। তবে বিরাট কোহলিও ভালো খেলেছেন কিন্তু সেঞ্চুরি করতে পারেন নি কারন তার আগেই ভারত জিতে গিয়েছে।

সত্যি বলতে, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের বা দেশের সাফল্যই আগে।

Screenshot_2025-10-25-15-24-18-352_com.blaze.sportzfy.jpg

আজ ভারত ৯ উইকেটের জয়লাভ করেছে। তবে সিরিজটা জিততে পারলে আরও ভালো লাগতো। যাই হোক, পরবর্তী ম্যাচ গুলো জয়লাভ করবে এই আশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.050
BTC 70508.41
ETH 2050.21
USDT 1.00
SBD 0.49