পিসি চলে যাওয়ায় বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে!
আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি।
ভালো আছি ঠিকই তবে খানিক মন খারাপ করছে। কিছু দিন আগে দাদু আর দিদিমা চলে গিয়েছে আমাদের বাড়ি থেকে। তার পর দিনই পিসি মা আর জামাই বাবু বেড়াতে এসেছে।
তবে পিসিরা যখন আমাদের বাড়িতে আসছিলো তখন দাদার ছেলে আসতে চাচ্ছিলো কিন্তু ওর কয়েক দিন পর পরিক্ষা এজন্য নিয়ে আসেনি। ও এখনও খুব ছোটো, সবে মাত্র প্রথম শ্রেণিতে পড়ে। প্রতিদিন প্রাইভেটেও যেতে হয় তাই ওকে আনতে চায় নি।
পিসিরা বাড়ি থেকে চলে আসার পর ও নাকি খুব কান্না কাটি করেছে। সত্যি বলতে, অনেক সময় মা বাবার তুলনায় দাদু ও ঠাকুমার প্রতি টান থাকে অনেক বেশি। তাছাড়া দাদার ছেলে একদম ছোটো থেকেই পিসি আর জামাই বাবুর কাছে থাকে সব সময়। রাতেও পিসিমার সাথে ঘুমায়।
পিসি রা আসার পরই ওর নাকি জ্বর হয়েছে। ফোন দিয়ে পিসি কে বলছে, দিদি আমার জ্বর হয়েছে।
কি আর করার! একথা শুনে পিসিরা কি আর থাকতে পারে। দু'দিন যেতে না যেতেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলো। যদি ওর জ্বর না হতো আরও কয়েকদিন থাকতো কিন্তু এই অবস্থায় পিসির কি আর বেড়াতে মন চায়?
তাই তো আজ সকালে খাওয়া দাওয়া করে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলো। কাল রাতে পিসি বাড়িতে ফোন করে জানিয়েছিলো যে সকালে বাড়ি যাবে। তাই সকাল হতে না হতেই ফোন দেওয়া শুরু করেছে, এমন করলে কি বেড়াতে এসেও মন টেকে!
আজ পিসিরা চলে যাওয়ার পর বাড়িটা যেন ফাকা ফাকা লাগছে। প্রথমে দিদিমা আর এবার পিসি বাড়ি চলে যাওয়ার পর সত্যি ভীষণ খারাপ লাগছে।
কাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে।
আজ সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। সকালে কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমেছিলো সেই সুযোগে পিসিরা রওনা হয়েছিলো।
কয়েক দিন যাবত আকাশ মেঘলা ছিলো।
সবাই অনুমান করছিলো বৃষ্টি হবে। রাতে বেশ ঠান্ডা পড়ছে কিন্তু দিনের বেলায় গরম পড়ছে। বৃষ্টি পড়ার কারনে বেশ শীত শীত অনুভব হচ্ছে।
এমনিতেও কারেন্টে থাকছে না। তারপর বৃষ্টি হওয়ার কারনে নেটওয়ার্কের সমস্যাও হচ্ছে।
পিসিরা চলে যাওয়ার পর সারা দিন আর বাড়ি থেকে কোথাও যাইনি। বৃষ্টি হচ্ছিলো তাই ঘুমিয়েছিলাম।
অনেক দিন বাদে বাদে যখন বাড়িতে কেউ বেড়াতে আসে তখন তাদের আর যেতে দিতে মন চায় না। যাই হোক, আমি যেতে দিতে না চাইলেও সকল দিক চিন্তা করে তাদের যেতে তো হবেই।




Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Thank you Very much.