Better Life With Steem || The Diary game || 25 November 2025
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি।
সময় আর প্রিয়জনের সাথে খানিক মিল রয়েছে।
সময় থাকতে যেমন আমরা মূল্য দিতে জানি না ঠিক তেমনই আমরা আমাদের প্রিয়জনকে সঠিক মূল্যায়ন করতে পারি না যতক্ষণ না পর্যন্ত তাদের হারিয়ে ফেলি।
সময় কত দ্রুত চলে যায় সেটা আমাদের অতীতের দিকে তাকালে বুঝতে পারা যায়। দেখতে দেখতে বছর পার হয়ে গেলো। মনে হচ্ছে কত দ্রুত চলে গেলো ২০২৫ সালটা। সময় চলে গেলে যেমন পার করা সময় গুলো মিস করি ঠিক তেমনই প্রিয়জন দুরে সরে গেলে তাদের অস্তিত্ব যেন প্রতি মুহুর্তে আমাদের চোখের সামনে ভাসতে থাকে।
সময় ও প্রিয়জন পাশে থাকতেই তার মূল্য দেওয়া উচিত।
আজ সকালে বরাবরের মতো খানিক দেরিতে ঘুম থেকে উঠছিলাম। সত্যি বলতে, শীতের সময় সকালে ঘুম থেকে ওঠা আর স্নান করা যেন যুদ্ধ করার সমান।
শীতের আগমনের সাথে সাথে ব্যাডমিন্টন খেলার শুরু হয়ে গিয়েছে। সারা বছর ব্যাডমিন্টন খেলা হয় না তবে শীতের সময় খেলা প্রেমিক মানুষজন সবাই কম বেশি ব্যাটমিন্টন খেলে থাকে।
এমন অনেকেই আছে যারা ব্যাডমিন্টন খেলার জন্য হলেও শীতের জন্য অপেক্ষা করে।
তবে ব্যাডমিন্টন খেলা যেমন আনন্দের ঠিক ততটাই কঠিন খেলার জন্য মাঠ প্রস্তুত করা। আমরা আমাদের গ্রামের কৃষ্ণ মন্দিরের মাঠে ব্যাডমিন্টন খেলে থাকি। এবার মন্দিরে কিছু কাজ করা হয়েছে তাই অন্যান্য বছরের তুলনায় মাঠের অবস্থা অনেক বাজে ।
আজ সকালে খাওয়ার পর সবাই মিলে মাঠে গিয়ে খেলার উপযুক্ত মাঠ তৈরি করতে গিয়েছিলাম। যাই হোক, আজ ছুটির দিন ছিলো তাই সবাই উপস্থিত ছিলো।
শীতের সময় সবারই কম বেশি সবার সর্দিকাশি হয়ে থাকে। আমারও তার ব্যতিক্রম নয়।
তাই বাজারে গিয়ে ফার্মেসি থেকে এই ঔষধ টা কিনে আনলাম। এই ঔষধটা সর্দির জন্য বেশ কার্যকর। ঔষধের ব্যবহারের নিয়ম ও ভিন্ন। গরম জলের ভিতর ঔষধের দানা দিয়ে জলটা নাকের কাছে নিয়ে নিশ্বাস নিতে হবে ।
আমি সচারাচর মিষ্টি খেতে পছন্দ করি না। মিষ্টি দেখলে আমার সমাজের কিছু দুষ্টু চরিত্রের মানুষের কথা মনে পড়ে যাদের মুখে থাকে মিষ্টি কথা আর কাজের বেলায় ভিন্ন। এই মানুষগুলো নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না।
যাই হোক, এই মিষ্টিটা আমার কাছে বেশ পছন্দের। অন্যান্য মিষ্টি তুলনায় দামও বেশি। বাড়িতে আসার সময় ১ কেজি মিষ্টি নিয়ে আসলাম খাওয়ার জন্য। যার দাম ২৬০ টাকা নিয়েছিলো।
শীতের সময় দিন কিভাবে শেষ হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। বিকালে রাস্তায় কিছু সময় হাঁটতে বের হয়েছিলো। দেখতে দেখে মাঠের ধান ঘরে তোলার সময় এসে গেছে। যাই হোক, এভাবেই আজকের দিন পার করলাম। সবাই অনেক ভালো থাকবেন।





Thank you Very much for your support.