Better Life With Steem || The Diary game || 18 December 2025

in Incredible Indialast month (edited)

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। প্রথমেই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সেই সাথে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন এত দিন আপনাদের মাঝে উপস্থিত থাকতে কারিনি।
সময় তার নিজস্ব গতিতে ছুটে চলেছে, আমরা হয়ত দৌড়ে হাঁপিয়ে যাচ্ছি।
বর্তমানে মাঠে ধান কাটার কাজ শুরু হয়ে গেছে। দেখতে দেখতে আবারও কেমন ফসল ঘরে তোলার সময় চলে আসলো বুঝতে পারছি না।

বর্তমানের সময়টা অনেক বেশি ব্যস্ততার কাটিয়েছি। তবে কিছু দিনের তুলনায় ব্যস্ততা তুলনামূলকভাবে অনেকটাই কমেছে বিগত দিন থেকে।

একদিকে কলেজে ইনকোর্স পরীক্ষা চলছে আবার অন্য দিকে মাঠে ধান কাটার কাজ চলছে । দু'দিকে তাল দিতে গিয়ে হাঁপিয়ে উঠছি। মাঠে কাজ করতে যাওয়ার জন্য যদিও কেউ চাপ দিচ্ছে না তবে বাবা একা একা কাজ করতে যাচ্ছে এটা দেখে নিজে শান্ত হয়ে বসে থাকা সম্ভব না, অন্তত আমার পক্ষে।

বছরের এই সময়টাতে সবাই ধান কাটায় ব্যস্ত থাকে তাই কাজ করার জন্য লোক ঠিক করার জন্য অনেক খুজেও কাউকে পাওয়া যাচ্ছে না। তাই নিজেদের কাজ নিজেরাই করতে হচ্ছে।

তাছাড়া বর্তমানে শীতও পড়ছে অনেক বেশি ( যে দিনের কার্যক্রমের তুলে ধরছি সেদিনকার কথা বলছি)। যদিও বর্তমানে শীত অনেকটা কমে গিয়েছে। সকালে কুয়াশার জন্য বাইরের খানিক দুরের কিছু দেখা যাচ্ছে না। এত ঠান্ডায় সকালে কাজ করতে যাওয়াটাও কষ্টকর। বাবা একটু আগেই মাঠে চলে যায় আমি খানিক দেরি করে যাই। আজ কলেজে এসেছি তাই বাবাকে একা একাই কাজ করতে হচ্ছে। আজ কলেজের কাজ শেষ করে কাল থেকে আবারও মাঠে যাবো। সত্যি বলতে, আমার মতো যারা সারা বছর বাড়ির কাজে তেমন একটা করে না তারাও বছরের এই সময়টাতে বাড়ির কাজে হাত লাগায়। কাজ করতে কতটা দক্ষ সেটার থেকেও বড় বিষয় হলো পরিবারের সাথে দায়িত্ব ভাগ করে ইচ্ছে কতটুকু!

কলেজ থেকে বেরিয়ে গিয়ে আমি আর কৌশিক কফি খেলাম। কফি খেলে শীরের ভীতর একটা অন্য রকম সতেজতা কাজ করে।
কলেজ থেকে বের হলেও বাড়ি যেতে খানিক দেরি হবে। শীতের সময় ছোটো থেকে বড়ো সবাই ব্যাটমিন্টন খেলতে পছন্দ করে। বাড়ির পাশের ছোটো ভাইদের ব্যাটমিন্টন খেলার জন্য ভালো ব্যাট নেই তাই আজ আমার কাছে কিনতে দিয়েছে।

সত্যি বলতে, কিছু ক্ষেত্রে মুখের উপর না বলা যায় না। তাই ওদের ব্যাট কিনে দেওয়ার জন্য কলেজ থেকে স্পোর্টস মার্কেটে গিয়েছিলাম। আজ মোট ৪ টা ব্যাট কিনতে হবে। ৩ টা ব্যাট অন্য তিনজনের আর একটা আমার নিজের জন্য। আমার ব্যাট টা দুই বছরের পুরানো তাই এবছর নতুন একটা কিনবো।

প্রডাক্টপ্রতি পিস দামমোট দামস্টিম মূল্যছবি
ব্যাডমিন্টন ব্যাট১৩০০ টাকা৩৯০০ টাকা৫৩০ স্টিম

প্রথমে ভাইদের জন্য ব্যাট পছন্দ করলাম। ওদের বাজেট কম ছিলো তাই সেই মতো করে ব্যাট পছন্দ করলাম। সত্যি বলতে, ব্যবসায় সততায় না থাকলে হয়ত ক্ষনিকের জন্য সফল হওয়া যায় কিন্তু চিরস্থায়ী সুখ বা সফলতা পাওয়া যায় না। আমার জীবনের ক্ষেত্রেও তাই।

ব্যাট কিনতে গেলে খুব খারাপ পরিস্থিতির শিকার হলাম। দোকানদার এটা ওটা বুঝিয়ে খারাপ জিনিসটাই বেশি দামে হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে । সাবধানতা অবলম্বন করলে ঠকে যাওয়ার সম্ভবনা কম থাকে তবে কিছুক্ষেত্রে জেতা সম্ভব নয়।

ওদের তিনজনের ব্যাট একই দামের ভিতর পছন্দ করলাম। তাহলে তিনজনের মন খারাপ করার কারন থাকবে না।

২১০০ টাকা২৮৫ স্টিম

এবার আমার জন্য একটা ব্যাট পছন্দ করলাম। যদিও বাড়ি থেকে ঠিক করে গিয়েছিলাম। Vs Titan ব্যাট টা আমার ভীষণ পছন্দের। তবে সত্যি বলতে, আমার নিজের ব্যাটটা কিনতে গিয়ে খুব ঝামেলায় পড়ে গিয়েছিলাম।

দামি ব্যাটের ক্ষেত্রে দোকানদাররা অরিজিনাল জিনিসের পরিবর্তে নকল জিনিসটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি বাড়ি থেকে আগেই ইউটিউবে ভালো করে দেখে গিয়েছিলাম যে আসল ব্যাট কি দেখে চিন্হিত করতে হবে। সত্যি বলতে, এটা না দেখে গেলে আমাকেও দোকানদাের ফাঁদে পা দিয়ে নকল জিনিস কিনতে হতো।

যত গুলো দোকানে দেখেছি তার ভীতর অনেকেই নকল জিনিসটা দেখিয়েছে আমাদের। যাই হোক, এই ব্যাটটা পছন্দ করার পর দাম চাইলো ২৯০০ টাকা। শেষ মেষ ২১০০ টাকা দিয়ে ব্যাটটা কিনলাম।

ব্যাট কিনে সব কিছু রেডি করতে ঘন্টা খানেক সময় লাগলো। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এদিকে বাড়ি আসতে হবে। যাচাই-বাছাই করে জিনিস কিনতে গেলে কখন যে সময় পার হয়ে যায় সেটা বোঝা যায় না। সব কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।

Posted using SteemMobile

Sort:  
 last month 

Ma'm Thank you Very much. 🙏

Loading...
Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 70699.72
ETH 2057.98
USDT 1.00
SBD 0.46