Better Life With Steem || The Diary game || 7 May 2026
আশা করি, সকলে অনেক ভালো আছেন।
বিগত কয়েকদিন যাবত বিকালবেলা হঠাৎ মেঘলা হয়ে কিছুক্ষণ পর বৃষ্টি নামছে।
আকাশ মেঘলা হয়ে এমন ভাবে অন্ধকার ঘনিয়ে আসছে দেখলে ভীষণ ভয় লাগে। কালবৈশাখী ঝড়ের কথা অনেক শুনেছি।
মেঘ করে বৃষ্টি নামলে খুব বেশি খারাপ লাগে না বরং ভালোই লাগে। তবে ভয় লাগে যখন ববার মেঘ ডাকতে থাকে।
কয়েকদিন আগে আমাদের গ্রামে একজনের ধানের পালায় বজ্রপাত পড়ে আগুন ধরে গিয়েছে, সেই কৃষকের অনেক ক্ষতি হয়েছে।
আজ সকাল হঠাৎ করেই ধূরস মেঘে আকাশ ছেয়ে গেলো,
অতঃপর মুশলধারে বৃষ্টি আর বজ্রপাত।
ঘন্টাখানেক একটানা বৃষ্টি হলো,
পরিবেশ শীতল হলো ঠিকই সেই সাথে রাস্তায় জল আটকে যানবাহন চলাচলে বাঁধার সৃষ্টি করলো।
রাস্তায় জল আটকে পড়ার জন্য আমাদের জন্য জনগণ দায়ী কারন আমরা নিজের সহজ করতে জল চলাচলের ড্রেনে ময়লা আবর্জনা ফেলি যেটা জল সরবরাহে বাধার সৃষ্টি করে,
তার ফলস্বরূপ এই অস্বস্তিকর পরিস্থিতি!
![]() | হাঁটুর ব্যথার ঔষধ |
|---|
আমার দিদিমার বয়স হয়েছে। বয়সের সাথে সাথে মানুষের শারীরিক ক্ষমতা কমতে থাকে এবং সেই সাথে নানাবিধ সমস্যা দেখা দেয়। দিদিমার পায়ে হাঁটুতে ব্যথা। ডাক্তার দেখিয়েও তেমন কোনো কাজ হয়না। তবে হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর পর সে এই ঔষধের পরামর্শ দিয়েছিলো। ঔষধটি খাওয়ার পর দিদিমার পায়ের ব্যথা অনেকটাই উপশম হয়েছে।
দিদিমার ঔষধ ফুরিয়ে গিয়েছে, আমাকে ফোন করে ঔষধ কিনে নিয়ে বলেছিলো। আগেরবার যখন কিনেছিলাম ২ প্যাকেটের দাম ৭০ টাকা করে নিয়েছিলো। তবে এবার ৬ প্যাকেট কিনলাম তাই ৬৫ টাকা করে নিয়েছে ।
![]() | শর্মা | প্রতি পিস ১০০ টাকা * ৪ পিস = ৪০০ টাকা ( ৫৪ স্টিম) |
|---|
বৃষ্টির কারনে বাইরের পরিবেশ বেশ শীতল ছিলো। বৃষ্টির সময় আমার ভীষণ বাইরের খাবার খেতে ইচ্ছে করে, আপনাদের সাথে হয় কিনা জানি না!
আমি আর আমার বন্ধু ছিলাম। আমার দুজনের জন্য চিকেন শর্মা অর্ডার করেছিলাম। অর্ডার করার ৫ মিনিটের মধ্যে আমাদের খবার চলে আসে, সাথে ছিলো সস। সস দিয়ে সত্যি টেস্টি লাগছিলো খেতে।
![]() | কলা | ৩০ টাকা ডজন ( ৪ স্টিম) |
|---|
বাসায় ফেরার সময় নিজের জন্য ১ ডজন কলা কিনে এনেছিলাম। কলা আমাদের শরীরের জন্য অনেক উপকারি।
প্রতিদিন সকলের অন্তত ২ টা কলা খাওয়া উচিত। ডজন হিসাবে বিক্রি হলেও আমাকে ১৪ টা দিয়েছিলো ডজনের দামে।
![]() | রং চা |
|---|
বাসায় এসে পড়তে বসলাম। মাঝে একটু খানি ঘুমিয়ে নিয়লছিলাম। কয়েকদিন যাবত আমার কাশি হয়েছে, মাঝে মাঝে ভীষণ কাশি পাচ্ছে। ঔষধ খাচ্ছি তবল উপশম হচ্ছে না।
সন্ধ্যায় চা খেতে গিয়েছিলাম । চা খাওয়া আমার নিয়মিত অভ্যাস নয়, কাশির উপশমের আশায় চা খেতে গিয়েছিলাম।
চা খেতে খেতে ভাবলাম,
এক কাপ চায়ে কত গুণ তাই না!
মাথা ব্যথা করছে, চা খাও,
গলা ব্যথা, চা খাও,
ঘুম আসছে, চা খাও,
সর্দি হয়েছে, আদা দিয়ে এককাপ চা হয়ে যাক!
এতো গেলো লাল চায়ের কথা, গ্রীন টি গুনাগুণ তো আছেই,
গ্রীণ টি মেদ কমাতে সাহায্য করে।
কয়জনই বা এতশত গুণাগুণের কথা ভেবে চা খায়??
অভ্যাসের বশেই সকলে খায়। ঠিক যেমনটা হয়ে গেছে নীতি কথা বলার ক্ষেত্রে --
কয়জনই বা মেনে চলার জন্য নীতি কথা বলে,
সকলে বলার তাই বলে,অন্যদের সামনে নিজেকে জাহির করার জন্য!





Curated by : @lirvic
Thank you Very much for your support.