অসহায় মন একটু খানি বিশ্বাসের খোঁজে থাকে সারাক্ষণ!

in Incredible India2 days ago
IMG_20260307_122457.jpg

পরিস্থিতি জীবনের প্রতিটা মোড় ও গতিপথ নির্ধারণ করে দেয়। শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয় বরং প্রতি প্রাণীর ক্ষেত্রে। সময়ের দেওয়া শিক্ষাগুলো কেউ পূর্বে কোথাও থেকে শিখতে পারে না।

জীবনের ভালো সময়গুলো যেমন জীবনকে অন্য রকম উপভোগ্য করে তোলে ঠিক তেমনই কিছু পরিস্থিতি জীবনের অনেক বড় শিক্ষা হয়ে দাঁড়ায়।

কিছু পরিস্থিতি আমাদের মনে সাহস যোগায় আবার কোনোটা মনের গভীর থেকে আমাদের অসহায় করে দেয়, মনোবল দুমড়েমুচড়ে ভেঙে দেয়।

জীবনের সামান্য অভিজ্ঞতা থেকে বুঝতে পারি,
অসহায়ত্ববোধ নিজের মনোবল ভেঙে দেয় সেই সাথে অন্য প্রতি নির্ভরশীলতা বাড়িয়ে দেয়। অসহায়ত্ব বোধ অন্যের প্রতি বিশ্বাস জন্মাতে বাধ্য করে!

অন্যকে বিশ্বাস করতে বাধ্য করে এটা বললাম কারন বিশ্বাস করা ব্যতিত দ্বিতীয় কোনো পথ খোলা থাকে না!

IMG_20260307_122454.jpg

বিগত অনেক দিন যাবত একটা শালিক পাখিকে দেখছি। একটা পা নিয়ে জীবনের সাথে লড়াই করে যাচ্ছে।
বৈদ্যুতিক তারের সংস্পর্শে গিয়ে নিজের একটা পা হারিয়ে ফেলেছে। জীবন সব সময় একই গতিতে চলে না, কখনও কখনও লড়াই করে বাঁচা ছাড়া অন্য কোনো পথ খোলা থাকে না।

নিজের একটা পা নিয়েও লড়াই করে যাচ্ছে পাখিটা কিন্তু অন্য দিকে আমরা অধিকাংশ মানুষ নিজের ইচ্ছে বিপরীত কিছু ঘটলে মনোবল হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। মনের কল্পনা আর বাস্তবতার মধ্যে অনেক তফাত।

IMG_20260307_122450.jpg

পাখিটার বেঁচে থাকার লড়াই করার মনোবল আছে শতভাগ তবে নিজেকে হয়ত একটু হলেও অসহায় মনে করে। পাখিটা সুস্থ থাকলে হয়ত সহজে আমাদের কাছে আসতো না কিন্তু এখন আমাদের হাতের উপর বসে খাবার খেয়ে যায়।

সুস্থ থাকলে হয়ত আমাদের বিশ্বাস করে কাছে আসতো না, তবে এখন আমাদের বিশ্বাস করে কাছে আসে কারন অসহায়ত্ব মন একটুখানি বিশ্বাসের খোজ করে নিজের অস্তিত্বের জন্য।

মানুষের জীবনের ক্ষেত্রেও তাই, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন অন্যদের উপর বিশ্বাস করে একটু খানি নিরাপদ আশ্রয়ের জন্য। হয়ত খুব বেশি কিছু পাওয়ার আশায় নয় বরং স্বস্তিতে একটুখানি দীর্ঘশ্বাস নেওয়ার জন্য!

Sort:  
Loading...



Curated by: @pandora2010

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.061
BTC 66857.56
ETH 2052.07
USDT 1.00
SBD 0.51