You are viewing a single comment's thread from:

RE: সাঁওতাল পল্লীতে একদিন।।বর্তমান সময় :১০ মে ২০২২।।সময় :পহেলা বৈশাখ এর দিন ।।

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনার সাঁওতালদের নিয়ে পোস্ট দেখে আমার এক সাঁওতাল বান্ধবীর কথা মনে পড়ে গেল। আমার সাঁওতাল বান্ধবীর নাম ছিল মারিয়া টুডু। তার সাথে ভালো মিল ছিল আমার তাদের ভাষা শুনতে হবে দেশ ভালো লাগতো। বাংলাদেশের রংপুর-দিনাজপুর রাজশাহী অঞ্চলে সবথেকে বেশি সাঁওতাল বসবাস করে। সাঁওতালদের কৃষ্টি-কালচারের সাথে আমি বেশি পরিচিত। কারণ দিনাজপুরে আমার খালামনি বাসার পাশেই একটি সাঁওতাল গ্রাম আছে। আমি সেখানে গেলে বেশ কয়েকবার ওই গ্রামে গিয়েছিলাম। তাদের সংস্কৃতির প্রতি আমার বেশ আগ্রহ ছিল সেজন্য আরকি। সাঁওতাল মেয়েরা অনেক কাজ করে বিশেষ করে তারা ফসলের জমিতে ফসল রোপণ করার কাজও করে। সাঁওতালদের বাড়িঘর খুব পরিষ্কার থাকে। সাঁওতাল নিয়ে এত সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 68125.59
ETH 1977.29
USDT 1.00
SBD 0.37