বিরহ
বিরহ শুধু কি নীরব অভিমান জমিয়ে রাখা কষ্টের ভিড়,
কে তুমি বলো বিরহে বেঁচে খুঁজে নিয়েছ শান্তির নীড়?
বিরহ তোমায় কি দিয়েছে বলো একবুক ভরা আশা?
তবে কি আর বলো দুঃখ প্রকাশ কিবা ভালোবাসা।
বিরহ তোমায় খোঁজে কি আবারো রাত জেগে থাকা পাখির মতো,
অভিমানী দিনের মেঘলা আকাশে উড়ে যাওয়া মেঘের ভেলায় যতো।
তবে কি তাকে খুঁজে পাওয়া গেছে বিরহের সুরে বলা কোনো গানে,
কে তুমি বলো দিয়েছ বিরহ তাকিয়ে তাহার পানে?
