You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১৪|| by abb-fun

in আমার বাংলা ব্লগ • 2 years ago

তুমি আমার মনের আয়নাতে
ছবি হয়ে থাকবে হৃদয়ের গহীনে
তুমি আমার ঠোঁটের কিনারায়
হাসি হয়ে ফুটবে সুখের মূর্ছনায়।

তুমি চোখের অশ্রুতে
ঝরে পড়বে অভিমানী ভালোবাসায়
তুমি রংধনুর সাত রং হয়ে
আলো ছড়াবে প্রকৃতির সৌন্দর্যতায়‌।

তুমি স্বপ্ন হয়ে থেকো
কল্পনার শিহরণে
তুমি কৃষ্ণচূড়ার সৌন্দর্য হয়ে
দৃশ্যমান হয়ো আমার আঁখিতে।

তুমি মেঘ হয়ে নীল আকাশে
ভেসে আসিয়ো শরতে
তুমি কাশফুলের শুভ্রতা হয়ে
ভালোলাগার অনুভূতি জাগিয়ো হৃদয়ে‌।

তুমি ভালোবাসার কবিতায়
ছন্দময় কাব্য
তুমি আমার কন্ঠে
প্রিয় সুরের ধ্বনি‌।