You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৫

in আমার বাংলা ব্লগ • 2 years ago (edited)

চিরচেনা সেই হৃদয়ের ভালোবাসার
নগর আজ বেশ অন্ধকারাচ্ছন্ন
নীরবতার চাদরে ঢাকা চারিপাশ
হতাশা আর খুবই কান্ত মায়াবী বাঁধন।

সময় আর পরিস্থিতির অতল গহ্বরে
হারিয়ে যায় সম্পর্কের মায়াজাল।
মুখ আর মুখোশের অভিনয়ের
নাট্যমঞ্চে ব্যস্ত প্রিয়জন।

তবু হৃদয়ের কিছু প্রত্যাশা
ভারাক্রান্ত হৃদয়ে নিস্তব্ধতার কণ্ঠস্বর
ভালোবাসার স্মৃতিগুলো মনে রেখো হৃদয়ে
শত প্রতিকূল পরিবেশ ভালো থেকো তুমি।