You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৫৯৭||আপনার কাছে সুখ মানে কী?

in আমার বাংলা ব্লগlast year

আপনার কাছে সুখ মানে কী?

সুখ মানে হলো কোন দৃশ্য দেখার পর চোখের প্রশান্তিতে ডুবে যাওয়া। সুখ মানে হলো এমন পরিবেশে থাকা যেখানে নিঃশ্বাসে প্রশ্বাসে বিশ্বাস এবং ভালোবাসা উপভোগ করা। সুখ মানে হলো এমন কথা শোনা যা কান দিয়ে শুনলে অন্তর শীতল হয়ে যায়। সুখ মানেই হলো এমন পরিবেশে অবস্থান করা যেখানে মন চাইলে ইচ্ছে গুলো পূরণ করা যায়। সুখ মানেই হলো বালিশের সাথে মাথা লাগানোর মাত্র ঘুমিয়ে পড়া। সুখ মানেই হলো মন চাইলে নিজের আবেগ অনুভূতি গুলো প্রকাশ করা । প্রকৃতির সাথে মিলেমিশে কখনো বৃষ্টি বিলাসে ভেজা, কখনো শিশিরের ফোঁটার সৌন্দর্য অবলোকন করা, কখনো কদম ফুলের সৌরভে হৃদয় হারিয়ে ফেলা, কখনো সমুদ্রের ঢেউয়ের তরঙ্গে নিজের মনের সাথে কথা বলা। উপরে বিষয়গুলো আমার কাছে সুখ মনে হয়।