জেনারেল রাইটিং : পিকনিক ( শেষ পর্ব)।

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি সবাই কুশলে আছেন। ঢাকা শহরে শীত যাই যাই অবস্থা! উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় শীত থাকলেও ঢাকায় শীত নেই বললেই চলে। এই শীতকালে সবচেয়ে বেশি পরিবেশের দূষণ হয়। বিশ্বের বিভিন্ন শহরের আবহাওয়া দূষণে ঢাকার অবস্থান শীর্ষে। প্রতিদিনেই দূষণের শিকার শহর গুলোর মধ্যে ঢাকা শীর্ষ ১০ এর মধ্যে থাকে। ঢাকায় অবস্থানকারী মানুষদের দূষণের হাত থেকে বাঁচতে সচেতনতা ছাড়া উপায় নেই। তাই আপনি ও পরিবারের সদস্যদের সচেতন করুণ। বাড়ীর বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুণ। বন্ধুরা, আমার বাংলা ব্লগে আজ একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। পিকনিক নিয়ে এর আগে দুই পর্ব আপনাদের সাথে শেয়ার করেছি। আজ শেয়ার করবো শেষ পর্ব। আশাকরি ভালো লাগবে আপনাদের।

20260130_141226.jpg
মেশিন টুলস ফ্যাক্টরি।

ঢাকা ব্যস্ত নগরী। ব্যস্ত সময় অতিবাহিত করে সবাই। নিজ এলাকার অনেক মানুষ ঢাকায় বসবাস করলেও দেখা স্বাক্ষাৎ খুব একটা হয়না। সবাই বস্ত। এলাকা ভিত্তিক যে সংগঠন গুলো ঢাকায় আছে, সে সংগঠন গুলোর প্রধান কাজ এলাকার মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। সে চেষ্টায় প্রতিবছর পিকনিক সহ নানা আয়োজনে করে থাকে সংগঠন গুলো। আমি যে পিকনিকে গিয়েছিলাম, সেখানে প্রায় ৫০০ জন উপস্থিত ছিল। একে অপরের সাথে দেখা। খোঁজ খবর নেয়া, আড্ডা খাওয়া দাওয়া আর হই হুল্লোড় করে কেটে গেল সারাদিন। পিকনিকে অংশগ্রহণকারী সবাই ইনজয় করেছে।

20260130_153432.jpg

৩০ জানুয়ারি ঢাকা থেকে বাসে করে পিকনিক স্পট বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, গাজীপুরের চলে আসি। আয়োজকরা ঢাকার বিভিন্ন রুটে বাস দিয়েছিল যাতে অংশগ্রহণকারীদের যাওয়া আসায় কোন সমস্যা না হয়। মেশিন টুলস ফ্যাক্টরিটি সরকারি প্রতিষ্ঠান । বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিশাল এলাকা নিয়ে কারখানা। কারখানার অব্যবহৃত অংশ পিকনিক স্পট করে দিয়েছে। অনেক বড়, খোলামেলা জায়গা। আমিসহ সবার ভালো লেগেছে। মাঝেমধ্যে এরকম আয়োজনে গেলে ভালো লাগে। সারাদিন এলাকার মানুষের সাথে খুব ভালো কেটেছে। পিকনিকের আয়োজনে কোন কমতি ছিলনা৷ সবাই উপভোগ করেছে। এজন্য পিকনিক ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানাই। পিকনিক স্পট থেকে ঢাকার উদ্দেশ্য আমাদের বাস রওনা দেয় সন্ধ্যা ৭.৩০ টায়। ঢাকায় গন্তব্যে এসে পৌঁছায় ৯.৩০ টায়। পিকনিকের দিনটি ছিল ঢাকার বুকে এলাকাবাসীর মিলন মেলা এবং এক নির্মল আনন্দের দিন।

সবাই ভালো থাকুন - আনন্দে থাকুন।

ঢাকা-বাংলাদেশ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.