লাইফস্টাইল : কার হাটে একদিন।

সবাইকে শুভেচ্ছা,
আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি ভালো আছেন সবাই। ফাল্গুন মাস শেষে চৈত্র মাসের আনাগোনা। আবহাওয়ার তীব্রতা জানান দিচ্ছে চৈত্র মাস সমাগত। গতকাল থেকে গরমের তীব্রতা বাড়তেছে। আজ ভালোই গরম পড়েছে। ভ্যাপসা গরম। আকাশে মেঘের আনাগোনা। সন্ধ্যার পর শীতল বাতাসের পরশ ছুঁয়ে দিয়েছে। হয়ত কোথায় বৃষ্টি হয়েছে। তবে আমি ঢাকার যে এলাকায় থাকি, সেখানে বৃষ্টি হয়নি। আকাশ মেঘলা। বৃষ্টি হলেও হতে পারে। বন্ধুরা, আমার বাংলা ব্লগে আজ একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

20260313_193345.jpg

গাড়ি মানুষের প্রয়োজনীয় বাহন। যাদের সামর্থ আছে, তারা প্রয়োজনে গাড়ি ব্যবহার করে। সামর্থবানরা প্রয়োজনে যেমন গাড়ি ব্যবহার করে তেমনি শখেও ব্যবহার করে। নাগরিক জীবনের যে ব্যস্ততা তাতে সামর্থবানদের দরকারী বাহন ব্যক্তিগত গাড়ি। অনেকেই নিত্য নতুন গাড়ি ব্যবহার করেন। কেউ নতুন করে কিনবেন ভাবছেন। নতুন রিকন্ডিশন গাড়ি দাম অনেক বেশি। একেবারে নিউ মডেলের গাড়ির দাম আরো বেশি। অনেকেই তাই ব্যবহৃত গাড়ি খুঁজে থাকেন। অনলাইন ও পেপার পত্রিকার মাধ্যমেও পুরাতন ব্যবহৃত গাড়ি বিক্রির বিজ্ঞাপন সচারাচর চোখে পড়ে।কিন্তু সেগুলোতে একটি মডেলের গাড়িই থাকে। বাস্তবে গাড়ি দেখতে যেয়ে মিল খুঁজে পাওয়া যায়না। নিরাশ হয়ে ফিরে আসতে হয়। সময়ের অপচয় হয়। কিন্তু পুরাতন ব্যবহৃত গাড়ির হাটে গিয়ে পছন্দের গাড়ি বাছাইয়ের সুযোগ যদি থাকে, তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, তেমন সুযোগ আছে ঢাকার বুকে। তেমিনেই একটি হাটে গিয়েছিলাম গত শুক্রবার। ১৩ মার্চ। পুরাতন ব্যবহৃত গাড়ি কেনা বেচার হাট৷ কার হাট। কার হাট প্রতি শুক্রবার সকাল ৮ ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত চলে, ঢাকার মানিক মিয়া এভিনিউ এর রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে।

কার হাট বাংলাদেশের পুরাতন ব্যবহৃত গাড়ি কেনা বেচার সবচেয়ে পুরাতন ও বড় হাট। ২৫ বছর ধরি সুনামের সাথে এই হাটের কার্যক্রম পরিচালনা করে আসছেন, সরকারি নিয়মনীতি মেনে। এই হাটে গাড়ি কেনা বেচায় প্রতারিত হওয়ার সুযোগ নেই বললেই চলে। হাট কতৃপক্ষ গাড়ির কাগজপত্র যথাযথ ভাবে যাচাই বাছাই করে গাড়ি হস্তান্তর করে। শুক্রবার হাটে বিক্রির জন্য নিয়ে আসতে চাইলে কার হাট কর্তৃপক্ষের কাছে কমপক্ষে দুদিন আগে গাড়ির যাবতীয় তথ্যাদিসহ, নির্দিষ্ট ফী জমা দিয়ে নিবন্ধন করে নিতে হয়। শুধু নিবন্ধিত গাড়িই কার হাটে প্রদর্শনের সুযোগ পায়। গাড়ি বিক্রি হলে কার হাট কর্তৃপক্ষ বিক্রির টাকা বুঝিয়ে নিয়ে, বি আর টি এ থেকে কাগজ পত্র যাচাই বাছাই পূর্বক ক্রেতার কাছে হস্তান্তর করে। তাই কার হাট থেকে গাড়ি কিনলে প্রতারিত হওয়ার সুযোগ বেই বললেই চলে।

20260313_193558.jpg

গত শুক্রবার রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে যেয়ে দেখি, সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির যাবতীয় তথ্যাদি দেওয়া আছে গাড়িতে। প্রয়োজনে হাটের কর্মীদের কাছে গাড়ির যাবতীয় তথ্যাদি জানারও সুযোগ আছে। সবধরনের গাড়িই আছে বিক্রির জন্য। ক্রেতা সময় নিয়ে তার পছন্দের গাড়ি দেখার সুযোগ পাচ্ছে। তাই গাড়ির বিক্রেতা ও ক্রেতার জন্য আদর্শ স্থান কার হাট। প্রতি শুক্রবার সরগরম হয়ে উঠে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ, ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে। যারা গাড়ি কিনবেন বা বিক্রি করবেন বলে ভাবছেন, তারা একবার ঘুরে আসতে পারেন কার হাটে। বন্ধুরা,আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। ভালো থাকুন - নিরাপদে থাকুন। শুভ রাত্রি।

ঢাকা-বাংলাদেশ।
১৫ মার্চ,২০২৬।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.055
BTC 74180.35
ETH 2343.17
USDT 1.00
SBD 0.52